সর্বশেষ আপডেটঃ ৩০ অক্টোবর ২০২৬
ঢাকা থেকে শেরপুর যাওয়ার জন্য প্রতিদিন বিভিন্ন পরিবহনের নন-এসি ও এসি বাস চলাচল করে। শেরপুর শহরের পাশাপাশি ঝিনাইগাতী, শ্রীবরদী, নালিতাবাড়ী, ভায়াডাঙ্গা, বকশীগঞ্জ ও সানন্দবাড়ী রুটেও বাস পাওয়া যায়। আবার শেরপুর থেকে ঢাকা ফেরার জন্যও রয়েছে একাধিক বাস সার্ভিস।
এই পোস্টে ঢাকা টু শেরপুর বাসের সময়সূচি, ভাড়া, কাউন্টার ও সুপারভাইজারের ফোন নম্বর, এসি বাস, শেরপুর টু ঢাকা, ঝিনাইগাতী টু ঢাকা, সাভার–আশুলিয়া, নালিতাবাড়ী, বকশীগঞ্জ ও রৌমারী রুটের তথ্য একসঙ্গে তুলে ধরা হয়েছে।
বাসের সময়সূচি ও কাউন্টার নম্বর পরিবর্তিত হলে আওয়ার শেরপুর টিম দ্রুত সময়ে তা আপডেট করার চেষ্টা করে। তাই ভ্রমণের আগে আওয়ার শেরপুর অ্যাপ, ওয়েবসাইটে চেক করে নিজে নিজে টিকিট বুকিং করে নিন অথবা বা সংশ্লিষ্ট কাউন্টারে যোগাযোগ করুন। শেরপুর টু ঢাকা সহ শেরপুর থেকে দেশের প্রান্তে চলাচল করা বাসের আপডেট তথ্য পেতে বাস ডিরেক্টরি দেখুন।
আওয়ার শেরপুর অনলাইন বাস টিকিট বুকিং: bus.oursherpur.com
হটলাইন: 09617854560
হোয়াটসঅ্যাপ: 01866065676

শেরপুর টু ঢাকা বাসের সময়সূচি
শেরপুর থেকে ঢাকা ফেরার জন্য সকাল, দুপুর ও রাতে বিভিন্ন বাস চলাচল করে। তবে দিনের বেলা সকাল ৭:৩০টার পর সাদিকা পরিবহনের ২টি বাস ছাড়া রাতের আগে ভালো বাস নেই এই রুটে। কিছু বাস ময়মনসিংহ হয়ে মহাখালী বা গুলিস্তান যায়। আবার কিছু বাস নির্দিষ্ট কাউন্টার থেকে যাত্রী নিয়ে নির্ধারিত সময়ে ছেড়ে যায়।
শেরপুর থেকে ঢাকা: বাসের তালিকা
| বাসের নাম | শেরপুর থেকে ছাড়ার সময় | শেরপুর কাউন্টার | অনলাইন টিকিট |
|---|---|---|---|
| তাহিয়া এক্সপ্রেস | ভোর ৩:২০ | 01788825498 | আছে |
| মণিমুক্তা | ভোর ৪:৩০ | 01725371819 | নেই |
| চেম্বার অব কমার্স | ভোর ৫টা ও রাত ১২:৩০ | 01715486467, 01778558835 | নেই |
| কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি | ভোর ৫:৩০ | 01755418143, 01912567530 | নেই |
| এস এ ট্রাভেলস-২ | ভোর ৬:০৫ | 01724454357 | নেই |
| শেরপুর রেড লাইন | সকাল ৬:১৫, রাত ১২টা | 01761797977 | আছে, Our Sherpur |
| এসি ডিলাক্স | সকাল ৬:৩০ | 01729592294 | নেই |
| সততা এক্সপ্রেস | সকাল ৭টা | 01743546757 | আছে, Our Sherpur |
| সাদিকা | দুপুর ১:২৫ ও ১:৩৫ | 01736990161, 01712119181 | নেই |
| সততা এক্সপ্রেস | রাত ১১:০০ | 01743546757 | আছে, Our Sherpur |
| সুপ্রীম কোচ | রাত ১২:৩০ | 01344096038 | আছে, Our Sherpur |
| শেরপুর টেনিস লাইন | রাত ১২:৪৫ | 01761797977 | আছে, Our Sherpur |
| উইমেন চেম্বার | রাত ১২:৪৫ | 01300823516 | নেই |
| এলিট এক্সপ্রেস | রাত ১টা | 01711397300 | আছে, Our Sherpur |

শেরপুর থেকে ঢাকা এসি বাস
শেরপুর থেকে ঢাকা যাতায়াতে এসি বাসে ভ্রমণ করতে চাইলে নিচের সার্ভিসগুলো সম্পর্কে খোঁজ নিতে পারেন।
| বাসের নাম | শেরপুর থেকে ছাড়ার সময় | শেরপুর কাউন্টার | অনলাইন টিকিট |
|---|---|---|---|
| সান লাইন | ভোর ৫:২০ | 01729592294 | আছে, Our Sherpur |
| শেরপুর জেলা ক্রীড়া সংস্থা | ভোর ৫:৪৫ | 01313970128 | আছে, Our Sherpur |
| এসি ডিলাক্স | সকাল ৬:৩০ | 01729592294 | নেই |
| প্রাইম কম্ফোর্টার | সকাল ৭টা | 01929553823 | আছে, Our Sherpur |
| এস বি এসি লাইন | রাত ১২:০৫ | 01755418143 | নেই |
| এসি সুপার ডিলাক্স | রাত ১২:৩০ | 01729592294 | নেই |
এসি বাসের ভাড়া, সময়, ঢাকা কাউন্টার, সুপারভাইজার ও অনলাইন টিকিট বুকিং এর বিস্তারিত ও সর্বশেষ তথ্য জানতে শেরপুর টু ঢাকা এসি বাসের বিস্তারিত তালিকা দেখুন।
ঢাকা টু শেরপুর বাসের সময়সূচি
ঢাকার মহাখালী, গুলিস্তান ও আশপাশের কয়েকটি স্থান থেকে শেরপুরগামী বাস পাওয়া যায়। কোন বাস কোথা থেকে ছাড়ে, তা আগে নিশ্চিত হওয়া জরুরি। কারণ মহাখালী থেকে ছাড়ে এমন বাসের সবগুলো গুলিস্তান থেকে ছাড়ে না।
গুলিস্তান থেকে শেরপুর বাস
গুলিস্তান স্টেডিয়াম ও জিরো পয়েন্ট থেকে কিছু বাস মহাখালী, উত্তরা ও ময়মনসিংহ হয়ে শেরপুরের দিকে চলাচল করে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী:
| বাসের নাম | ছাড়ার স্থান | ছাড়ার সময় | গন্তব্য | সুপারভাইজার | অনলাইন বুকিং |
|---|---|---|---|---|---|
| সুপ্রীম কোচ | জিরো পয়েন্ট | সকাল ৭:৩০ | শেরপুর | 01775413541 | আছে, Our Sherpur |
| শেরপুর রেড লাইন | স্টেডিয়ামের ৪ নম্বর গেট | সকাল ৮:৩০ | শেরপুর | 01711671686 | আছে, Our Sherpur |
| শেরপুর উইমেন চেম্বার | স্টেডিয়ামের ৪ নম্বর গেট | দুপুর ১২টা | শেরপুর | 01300823515 | নেই |
| প্রাইম প্লাস | জিরো পয়েন্ট | দুপুর ১২:৩০ | ঝিনাইগাতী | 01315234141 | আছে, Our Sherpur |
| শেরপুর টেনিস লাইন | স্টেডিয়ামের ৪ নম্বর গেট | দুপুর ১:০৫ | শেরপুর | 01770774774 | আছে, Our Sherpur |
| শেরপুর চেম্বার অব কমার্স ২ | স্টেডিয়ামের ৪ নম্বর গেট | দুপুর ২টা | শেরপুর | 01778558890 | নেই |
| এলিট এক্সপ্রেস | জিরো পয়েন্ট | দুপুর ৩:০৫ | ঝিনাইগাতী | 01326821812 | আছে, Our Sherpur |
| শেরপুর চেম্বার অব কমার্স | স্টেডিয়ামের ৪ নম্বর গেট | দুপুর ৩:১৫ | শেরপুর | 01715814725 | নেই |
| কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি | জিরো পয়েন্ট | বিকাল ৪টা | শেরপুর | 01729142831 | নেই |
গুলিস্তান থেকে ভ্রমণের আওয়ার শেরপুর অ্যাপ, ওয়েবসাইট বা সুপারভাইজারের সাথে ফোনে কথা বলে গাড়ির সিট কনফার্ম করে নিবেন। এছাড়াও গাড়ি ১ নাম্বার, ৪ নাম্বার গেইট নাকি দৈনিক বাংলা দাঁড়িয়েছে তা বাসা থেকে বের হওয়ার আগেই জেনে নিবেন। মাঝেমাঝে গাড়ি ভিন্ন স্থানে অবস্থান করে।
মহাখালী থেকে শেরপুর ও আশপাশের রুটের বাস
মহাখালী বাস টার্মিনাল থেকে শেরপুর, ঝিনাইগাতী, ভায়াডাঙ্গা, বকশীগঞ্জ ও সানন্দবাড়ীগামী বাসগুলো চলাচল করে।
| বাসের নাম | ঢাকা থেকে ছাড়ার সময় | গন্তব্য | সুপারভাইজার | অনলাইন টিকিট |
|---|---|---|---|---|
| মেঘলা এক্সপ্রেস | ভোর ৫টা | বকশীগঞ্জ | 01724532686 | নেই |
| সিয়াম এন্টারপ্রাইজ | ভোর ৫:৩০ | সানন্দবাড়ী | 01974021221 | নেই |
| সাদিকা-১ | ভোর ৬:৩০ | শেরপুর | 01712119181 | নেই |
| ক্রাউন ডিলাক্স | সকাল ৭টা | বকশীগঞ্জ | 01775534173 | নেই |
| ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমিতি | দুপুর ২টা | ঝিনাইগাতী | 01719530687 | নেই |
| ক্রাউন ডিলাক্স-২ | রাত ৮:৩০ | বকশীগঞ্জ | 01733186816 | নেই |
| সাদিকা-২ | রাত ১১:৩০ | শেরপুর | 01736990161 | নেই |
| জাবির | রাত ১১:৪৫ | কর্ণজোড়া | 01904992500 | নেই |
এ ছাড়া ময়মনসিংহ, ফুলপুর, নকলা হয়ে শেরপুরের বিভিন্ন উপজেলায় চলাচলকারী একাধিক নন-এসি বাস রয়েছে। কিছু বাস গেইট লক সার্ভিস দেয়, আবার কিছু বাস পথে যাত্রী ওঠায়। তাই বাসের ধরন ও সময় বাস ডিরেক্টরি বা অ্যাপের ‘বাস তথ্য‘ সেকশনে চেক করে নিন।।
ঢাকা টু শেরপুর এসি বাসের সময়সূচি ও ভাড়া
ঢাকা–শেরপুর রুটে কয়েকটি এসি বাস চলাচল করে। সাধারণত মহাখালী, গুলিস্তান বা নির্দিষ্ট কাউন্টার থেকে এসব বাস ছেড়ে যায়। প্রকাশিত তথ্য অনুযায়ী, এই রুটে এসি বাসের উল্লেখিত ভাড়া জনপ্রতি প্রায় ৬০০ টাকা; তবে ভাড়া পরিবর্তিত হতে পারে।
| বাসের নাম | ঢাকা থেকে ছাড়ার স্থান | ছাড়ার সময় | গন্তব্য | সুপারভাইজার | অনলাইন টিকিট |
|---|---|---|---|---|---|
| এস বি এসি লাইন | স্টেডিয়ামের ৪ নম্বর গেট | সকাল ১১টা | শেরপুর | 01760182285 | নেই |
| এসি সুপার ডিলাক্স | মহাখালী | দুপুর ১:১০ | শেরপুর | 01735621796 | নেই |
| এসি ডিলাক্স | মহাখালী | দুপুর ১:৩০ | শেরপুর | 01734190665 | নেই |
| সান লাইন | গুলিস্তান স্টেডিয়ামের ৪ নম্বর গেট | দুপুর ২:২০ | শেরপুর | 01741729042 | আছে, Our Sherpur |
| প্রাইম কম্ফোর্টার | নাবিস্কো | বিকাল ৩:০৫ | শেরপুর | 01732657070 | আছে, Our Sherpur |
| শেরপুর জেলা ক্রীড়া সংস্থা | গুলিস্তান স্টেডিয়ামের ৪ নম্বর গেট | বিকাল ৩:৩০ | শেরপুর | 01313970129 | আছে, Our Sherpur |
এসি বাসের সর্বশেষ সময়সূচি, ভাড়া ও কাউন্টার জানতে ঢাকা টু শেরপুর এসি বাসের বিস্তারিত তথ্য দেখুন।

ঝিনাইগাতী টু ঢাকা বাসের সময়সূচি
ঝিনাইগাতী থেকে শেরপুর হয়ে ঢাকা যাতায়াতের জন্য একাধিক বাস সার্ভিস রয়েছে। কিছু বাস সরাসরি গুলিস্তান বা মহাখালী থেকে ঝিনাইগাতী পর্যন্ত চলাচল করে। ভ্রমণের আগে ছাড়ার স্থান ও সময় নিশ্চিত করে নেওয়া ভালো।
ঢাকা থেকে ঝিনাইগাতী বাসের সময়সূচি
| বাসের নাম | ঢাকা থেকে সময় | ছাড়ার স্থান | সুপারভাইজার নম্বর | অনলাইন টিকিট |
|---|---|---|---|---|
| মোরাদ মাহিমা | ভোর ৪:০০ | মহাখালী | 01725131692 | নেই |
| সিমিন | মহাখালী, ভোর ৫:১০ | মহাখালী | 01703258282 | নেই |
| সিমিন | মহাখালী, ভোর ৫:৪০ | মহাখালী | 01777376837 | নেই |
| সিয়াম | সকাল ৬:২০ | মহাখালী | 01974021229 | নেই |
| প্রাইম প্লাস | দুপুর ১২:৩০ | গুলিস্তান | 01315234141 | নেই |
| জনতা পরিবহন | দুপুর ২:০০ | মহাখালী | 01325542294 | নেই |
| ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় | দুপুর ২:০০ | মহাখালী | 01719530687 | নেই |
| ঝিনাইগাতী ডিলাক্স | দুপুর ২:৩০ | মহাখালী | 01770411810 | নেই |
| এলিট এক্সপ্রেস | বিকাল ৩:০৫ | গুলিস্তান | 01326821812 | নেই |
| নুরজাহান | বিকাল ৪:০০ | মহাখালী | 01325542296 | নেই |
| অপু ট্রাভেলস | বিকাল ৪:০০ | মহাখালী | 01308926543 | নেই |
| অবকাশ এক্সপ্রেস | বিকাল ৫:০০ | মহাখালী | 01734272956 | নেই |
| তাফিক | রাত ১:০০ | মহাখালী | 01778522780 | নেই |
| ঝিনাইগাতী এক্সপ্রেস | রাত ১:২০ | মহাখালী | 01946200301 | নেই |
ঢাকা–ঝিনাইগাতী রুটে বাসভেদে ভাড়া প্রায় ৩৫০–৫৫০ টাকা। মূলত ডিরেক্ট বাসে ৫৫০ টাকা ভাড়া, ঝিনাইগাতী থেকে কোন এসি বাস নেই। আওয়ার শেরপুর এর পক্ষ থেকে ঝিনাইগাতী টু ঢাকা রুটের সকল তথ্য আপডেট রাখা হয়।
আরও তথ্যের জন্য পড়ুন: ঢাকা টু ঝিনাইগাতী বাসের সময়সূচি ও ফোন নম্বর
শেরপুর টু সাভার, আশুলিয়া বাসের সময়সূচি
সাভার, আশুলিয়া, গাবতলী, আমিনবাজার, বাইপাইল ও কল্যাণপুর এলাকা থেকে শেরপুর এবং আশপাশের উপজেলাগামী কিছু বাস চলাচল করে। এসব বাসের কিছু ময়মনসিংহ হয়ে এবং কিছু জামালপুরের দিক দিয়ে যাতায়াত করে। তাই টিকিট নেওয়ার আগে বাসের নির্দিষ্ট রুট জেনে নেওয়া জরুরি।
সাভার–আশুলিয়া থেকে শেরপুরগামী বাস
| বাসের নাম | ছাড়ার স্থান | ছাড়ার সময় | সুপারভাইজার | অনলাইন টিকিট |
|---|---|---|---|---|
| শিবু এক্সপ্রেস | আশুলিয়া | ভোর ৪:৩০ | 01736030462 | নেই |
| মাহী এক্সপ্রেস | আশুলিয়া | ভোর ৪:১০ | 01732853517 | নেই |
| মায়ের আঁচল | আশুলিয়া | ভোর ৫:০০ | 01981464183 | নেই |
| মাহী-২ | আশুলিয়া | ভোর ৫:১০ | 01772374137 | নেই |
| এম ডি সুপার | গাবতলী | সকাল ৬:০০ | 01929470506 | নেই |
| শেরপুর ট্রাভেলস | বাইপাইল | সকাল ৮:০০ | 01730891913 | নেই |
| সিয়াম ট্রাভেলস | টেকনিক্যাল | দুপুর ১২:০০ | 01332132994 | নেই |
| এম ডি সুপার | আমিন বাজার | দুপুর ২:০০ | 01929470507 | নেই |
| সিয়াম ট্রাভেলস | গাবতলী | দুপুর ২:৩০ | 01776093780 | নেই |
| মনিমুক্তা | আমিন বাজার | বিকাল ৪:০০ | 01729604053 | নেই |
| শেরপুর ডিলাক্স | কল্যাণপুর | বিকাল ৪:৩০ | 01741718683 | আছে, Our Sherpur |
| এম ডি সুপার | আশুলিয়া | রাত ৯০:০০ | 01732317062 | নেই |
| ঝিনাইগাতী এক্সপ্রেস | আশুলিয়া | রাত ১০:৩০ | 01965660669 | নেই |
এই রুটে নন-এসি বাসের ভাড়া প্রায় ৪০০-৫০০ টাকা এবং এসি বাসের ভাড়া ৬৫০ টাকা। অনেকগুলো গাড়ির কোন কাউন্টার নেই, সুপারভাইজারের সাথে কথা বলেই টিকিট নিশ্চিত ও যাতায়াত করতে হয়।
বিস্তারিত তালিকা: সাভার টু শেরপুর বাস সার্ভিস—আশুলিয়া ও গাবতলী

ঢাকা টু নালিতাবাড়ী বাসের সময়সূচি
ঢাকার মহাখালী থেকে গাজীপুর, ময়মনসিংহ, ফুলপুর ও নকলা হয়ে নালিতাবাড়ী যাওয়া যায়। এই রুটে জনপ্রিয় বাসের পাশাপাশি লোকাল ও সেমি-লোকাল বাসও চলাচল করে। লোকাল বাসের ভাড়া দরকষাকষি করে যাওয়া যায় এবং সময় বেশি লাগে। নালিতাবাড়ী টু ঢাকা গেইট লক সার্ভিসে ভাড়া ৫৫০ টাকা এবং ঢাকা টু নালিতাবাড়ী গেইট লক সার্ভিসের ভাড়া ৫০০ টাকা
জনপ্রিয় বাসের সময়সূচি
| বাসের নাম | ঢাকা থেকে ছাড়ার সময় | ঢাকা থেকে ছাড়ার স্থান | সুপারভাইজার | অনলাইন টিকিট |
|---|---|---|---|---|
| হাজী পরিবহন | ভোর ৬টা | মহাখালী | 01720216807 | নেই |
| ভূঁইয়া পরিবহন | সকাল ৬:২৫ | মহাখালী | 01790265300 | নেই |
| লুবনা এক্সপ্রেস-২ | দুপুর ১২:২০ | মহাখালী | 01746180649 | আছে, Our Sherpur |
| ইউনাইটেড ট্রাভেলস | রাত ১১:১০ | মহাখালী | 01337990327 | নেই |
ঢাকা–নালিতাবাড়ী লোকাল বাসের তালিকা
| বাসের নাম | মহাখালী থেকে ছাড়ার সময় | সুপারভাইজার |
|---|---|---|
| আশিক | সকাল ৬:৫০ | 01310594404 |
| রাজু | সকাল ৭:২০ | 01741373083 |
| মাওয়া এক্সপ্রেস | সকাল ৭:২০ | 01996519100 |
| সরকার | সকাল ৯:২০ | 01911201985 |
| আল-রাফি | সকাল ৯:৫০ | 01700559698 |
| কিরণ ট্রাভেলস | সকাল ৯:০০ (মিরপুর) | 01753541565 |
| শামীমা ট্রাভেলস | দুপুর ১২:০০ | 01714510505 |
| সৌরভ ক্লাসিক | দুপুর ১২:৩০ | 01793929060 |
| সাহা ট্রাভেলস | দুপুর ১:০০ | 01712764842 |
নোট: লোকাল বাসের সময় ও ভাড়া হতে পরিবর্তনশীল। লোকাল বাসের সার্ভিসের সঙ্গে Our Sherpur সরাসরি সংযোগ নেই। ভ্রমণের আগে নিজ দায়িত্বে ভাড়া দরকষাকষি করুন, এবং অভিজ্ঞতা নিন।
বিস্তারিত তথ্য: ঢাকা টু নালিতাবাড়ী বাসের আপডেট সময়সূচি
বকশীগঞ্জ টু ঢাকা বাসের সময়সূচি
বকশীগঞ্জ থেকে ঢাকা যেতে মহাখালীগামী কিছু বাস অপারেটর রয়েছে। কিছু বাস বকশীগঞ্জ থেকে রাতে ছাড়ে, আবার কিছু বাস ভোর, দিনের বেলায় সীমিত পরিসরে গেইট লক সার্ভিস চলাচল করে। ভাড়া ৫৫০-৬০০ টাকা। বকশীগঞ্জে কোন এসি বাস নেই।
বকশীগঞ্জ থেকে ঢাকাগামী বাস
| বাসের নাম | বকশীগঞ্জ থেকে ছাড়ার সময় | সুপারভাইজার |
|---|---|---|
| জননী এন্টারপ্রাইজ | ভোর ৪:৩০, ভোর ৫:৩০, সকাল ১০:১৫, বিকাল ৩:১০, রাত ১০:৩০ | 01712937783, 01722722865 |
| যমুনা এন্টারপ্রাইজ | ভোর ৪টা ও ৪:৩০, সকাল ৮:০০, বিকাল ৪টা, রাত ১০টা | 01714045163 |
| সিয়াম এন্টারপ্রাইজ | ভোর ৫:৫০, সকাল ৮:৫০, সকাল ৯:৫০, সকাল ১০:১০, রাত ৯:২০, রাত ৯:৫০, রাত ১১:০৫ | 01974021225, 01724532699 |
এ ছাড়া হিমালয় ক্লাসিক, ক্রাউন ডিলাক্স ও মা মনি বাস বকশীগঞ্জ থেকে ঢাকার মহাখালী রুটে নিয়মিত চলাচল করে। ঢাকা থেকে বকশীগঞ্জ যাওয়ার জন্য যমুনা এন্টারপ্রাইজ, ক্রাউন ডিলাক্স, হিমালয় ক্লাসিক ও সিয়াম এন্টারপ্রাইজের মতো বাস সার্ভিস সম্পর্কেও খোঁজ নিতে পারেন।

ঢাকা টু রৌমারী বাসের সময়সূচি
ঢাকার মহাখালী থেকে ময়মনসিংহ, শেরপুর, বকশীগঞ্জ হয়ে রাজিবপুর ও রৌমারী দিকে কয়েকটি ব্যানার প্রতিদিন চলাচল করে। এ রুটে রিফাত, সিয়াম এসি ও নন-এসি এবং পলি পরিহবন জনপ্রিয় সার্ভিস। আওয়ার শেরপুর এর পক্ষ থেকে সর্বশেষ যাচাইকৃত তথ্য দেওয়া হলো-
ঢাকা–রৌমারী রুটের বাস
| বাসের নাম | কাউন্টার | ঢাকা থেকে ছাড়ার সময় | কাউন্টার নাম্বার |
|---|---|---|---|
| সিয়াম এন্টারপ্রাইজ | মহাখালী | ভোর ৫টা, সকাল ৮টা, সকাল ৯টা (এসি), দুপুর ৩টা, রাত ৮টা ও রাত ১০টা (এসি) | 01728304789 |
| রিফাত এন্টারপ্রাইজ | মহাখালী | সকাল ৮ টা, বিকাল ৩:৩০,, রাত ৮টা, ৯টা ও ১০টা (এসি) | 01733732052 |
| পলি পরিবহন | মহাখালী | সকাল ৯.৩০টা, দুপুর ১২টা, বিকাল ৩টা, রাত ১০টা | 01958155311 |
বিস্তারিত: সিয়াম এন্টারপ্রাইজ বাসের সময়সূচি ও ফোন নম্বর
শেরপুর–ঢাকা রুটের জনপ্রিয় বাস অপারেটর
ঢাকা–শেরপুর রুটে বিভিন্ন অপারেটরের বাস চলাচল করে। কোনো বাসের বিস্তারিত রুট, ছবি, কাউন্টার, সময়সূচি ও ভাড়া জানতে নিচের পেজগুলো দেখতে পারেন।
- প্রাইম কম্ফোর্টার এসি বাস
- সততা এক্সপ্রেস বাস
- মণিমুক্তা বাস
- এম ডি সুপার শেরপুর–আশুলিয়া
- শেরপুর–নারায়ণগঞ্জ বাস
- হাজী পরিবহন
- সোনার বাংলা বাস সার্ভিস
- সিয়াম এন্টারপ্রাইজ
- শেরপুর রেড লাইন
- জননী এন্টারপ্রাইজ
- যমুনা এন্টারপ্রাইজ
- ক্রাউন ডিলাক্স বাস
- শেরপুর কালেক্টরেট বাস
- সুপ্রীম কোচ
- সান লাইন এসি বাস
- শেরপুর চেম্বার অব কমার্স বাস
- লুবনা এক্সপ্রেস
অনলাইনে বাসের টিকিট বুকিং করার নিয়ম
ঢাকা থেকে শেরপুর বা শেরপুর থেকে ঢাকায় যাওয়ার জন্য যেসব বাসের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে তা ভ্রমণের আগে আওয়ার শেরপুর অ্যাপ ও ওয়েবসাইটে দেখে নিতে পারেন।
১. Our Sherpur অনলাইন বাস টিকিটিং ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. শুরুর স্থান, গন্তব্য ও ভ্রমণের তারিখ নির্বাচন করুন।
৩. বাস ও সিটের তথ্য দেখে পছন্দের বাসে সিট চয়েস করুন।
৪. বুকিংয়ের নির্দেশনা অনুসরণ করে টিকিট নিশ্চিত করুন।
সব রুট বা সব অপারেটরের টিকিট আওয়ার শেরপুর অনলাইনে নেই। তবে আমরা ভালো ভালো সব অপারেটর অনলাইনে রাখার চেষ্টা করতেছি। আপনার প্রয়োজন অনুযায়ী কোন বাসের টিকিট অ্যাপ ও ওয়েবসাইটে না পেলে 09617854560 বা 01866065676 এ যোগাযোগ করতে পারেন। এছাড়াও সংশ্লিষ্ট কাউন্টারে যোগাযোগ করুন।
Our Sherpur-এর অন্যান্য সেবা
শেরপুর ভ্রমণ, ভর্তি পরীক্ষা বা অন্য প্রয়োজনে যাত্রীদের সুবিধার জন্য Our Sherpur-এর আরও কিছু সেবা রয়েছে।
- অনলাইন বাস টিকিট: বিভিন্ন রুটের টিকিট অ্যাপ ও ওয়েবসাইটে খুঁজুন ও বুকিং করুন।
- গাড়ি রিজার্ভ: প্রয়োজন অনুযায়ী গাড়ি রিজার্ভের তথ্য নিন।
- এডমিশন সার্ভিস: ভর্তি পরীক্ষার যাতায়াত ও সংশ্লিষ্ট তথ্য দেখুন।
- ট্যুর সার্ভিস: শেরপুর ভ্রমণ ও পর্যটনসংক্রান্ত তথ্য জানুন।
- হোটেল তথ্য: শেরপুরে থাকার জন্য হোটেলসংক্রান্ত তথ্য দেখুন।
- Our Sherpur অ্যাপ: বাস টিকিট, স্থানীয় তথ্য ও অন্যান্য সেবা এক জায়গায় পেতে অ্যাপ ব্যবহার করুন।
ঢাকা–শেরপুর বাস ভাড়া কত?
ঢাকা–শেরপুর রুটে বাসের ধরন ও অপারেটর অনুযায়ী ভাড়া আলাদা হয়। নন-এসি গেইট লক বাসের ভাড়া ৫৫০ টাকা এবং এসি বাসের ভাড়া ৬৫০-৮০০ টাকা। প্রাইম কমফোর্টার ৮০০ টাকা।
ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর লোকাল কিছু বাসের ভাড়া ৩৫০–৫০০ টাকার মধ্যে। গেইট লক বাসের ভাড়া ৫৫০ টাকা। ভ্রমণের আগে আওয়ার শেরপুর অ্যাপ বা ওয়েবসাইট থেকে যাচাই করে নিন এবং টিকিট বুকিং করুন।
যাত্রীদের জন্য জরুরি পরামর্শ
- ভ্রমণের আগে টিকিট নিশ্চিত করুন এবং কাউন্টার থেকে বা আওয়ার শেরপুর অ্যাপ ও ওয়েবসাইটে ছাড়ার স্থান ও সময় নিশ্চিত হয়ে নিন।
- ঈদ, সরকারি ছুটি ও দীর্ঘ ছুটির সময় আগেই টিকিট বুকিং করুন।
- এসি ও নন-এসি বাসের ভাড়া আলাদা।
- বাসটি গেইট লক, লোকাল নাকি সেমি-লোকাল—তা আওয়ার শেরপুর বাস ডিরেক্টরিতে দেখে নিন।
- গন্তব্য যদি শেরপুর শহর না হয়ে ঝিনাইগাতী, শ্রীবরদী, নালিতাবাড়ী, বকশীগঞ্জ বা সানন্দবাড়ী হয়, তাহলে টিকিট কাটার আগে বাসটি আপনার নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত যায় কি না নিশ্চিত করুন।
- সময়সূচি বা ফোন নম্বরে ভুল পেলে Our Sherpur-কে জানালে তথ্য সংশোধনে সহায়তা হবে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
ঢাকা থেকে শেরপুর যেতে কত সময় লাগে?
বাসের রুট, যানজট ও বিরতির ওপর সময় নির্ভর করে। সাধারণত ৪-৫ ঘন্টা লাগে।
Dhaka to Sherpur Bus কোথা থেকে ছাড়ে?
মহাখালী, গুলিস্তান, গাবতলী এবং ঢাকার নির্দিষ্ট কিছু এলাকা থেকে শেরপুরগামী বাস ছাড়ে। সব বাস একই স্থান থেকে ছাড়ে না।
ঢাকা থেকে শেরপুর এসি বাস পাওয়া যায়?
হ্যাঁ, এই রুটে এসি বাস সার্ভিস রয়েছে। তবে বাসের সময়সূচি, সিট ও ভাড়া আগে নিশ্চিত করতে হবে। প্রাইম কমফোর্টার, শেরপুর জেলা ক্রীড়া সংস্থা, সান লাইন এসি বাসের মধ্যে অন্যতম।
শেরপুর থেকে ঢাকা ফেরার বাস পাওয়া যায়?
হ্যাঁ, শেরপুর থেকে সকাল, দুপুর ও রাতে বিভিন্ন বাস ঢাকার উদ্দেশ্যে ছাড়ে। কাউন্টারে বা আওয়ার শেরপুরে দেখুন।
ঢাকা থেকে ঝিনাইগাতী বা নালিতাবাড়ী যাওয়ার বাস আছে?
হ্যাঁ, ঢাকার বিভিন্ন এলাকা থেকে ঝিনাইগাতী ও নালিতাবাড়ী রুটে বাস চলাচল করে। সংশ্লিষ্ট রুটের সময়সূচি ও কাউন্টার নম্বর এই পোস্টের তালিকা থেকে দেখে নিতে পারেন।
অনলাইনে টিকিট কীভাবে বুকিং করব?
Our Sherpur অনলাইন বাস টিকিটিং ওয়েবসাইটে গিয়ে স্থান, গন্তব্য ও তারিখ দিয়ে বাস সার্চ করতে ও টিকিট বুকিং করতে পারবেন।
বাসের সময়সূচিতে ভুল থাকলে কী করব?
বাসের নাম, সঠিক সময় ও কাউন্টার নম্বরসহ Our Sherpur-এর হটলাইন 09617854560 অথবা হোয়াটসঅ্যাপ 01866065676-এ জানান। তথ্য যাচাই করে সংশোধন করা যাবে।
তথ্য আপডেট: বাসের সময়সূচি, ভাড়া ও কাউন্টার নম্বর পরিবর্তনশীল। সর্বশেষ তথ্য আপডেট রাখার চেষ্টা করা হয় এই পোস্টে। নতুন বাসের তথ্য বা সংশোধন জানাতে Our Sherpur-এর সঙ্গে যোগাযোগ করুন।
Our Sherpur
হটলাইন: 09617854560
হোয়াটসঅ্যাপ: 01866065676
ওয়েবসাইট: oursherpur.com
অনলাইন বাস টিকিট: bus.oursherpur.com

এখন চমৎকার হয়েছে, সব বাসের তথ্য ও সোর্স লিংক একত্রে হওয়ার কারণে যার যেটা প্রয়োজন সে সেটার তথ্য বের করে নিয়ে নিতে পারবে।