🏠 হোম 🚌 বাস টিকিট 🛒 শপ 🎓 এডমিশন সার্ভিস 🏞 ট্যুর প্যাকেজ 📰 ব্লগ

সোনার বাংলা বাস সার্ভিস

সোনার বাংলা বাস

শেরপুর অষ্টমীতলা বাস টার্মিনাল থেকে সোনার বাংলা বাস ময়মনসিংহ হয়ে নিয়মিত মহাখালী (ঢাকা) চলাচল করে। এই সার্ভিসের সবগুলো বাস নন এসি। শেরপুর জেলার একমাত্র বাস সার্ভিস যেটা ভোর থেকে রাত পর্যন্ত প্রতি ২৫ মিনিট অন্তর অন্তর চলাচল করে। তবে সোনার বাংলা শতভাগ লোকাল সার্ভিস দেয়।

সোনার বাংলা বাস কাউন্টার নাম্বার 01948383682

সোনার বাংলা বাস ভাড়া কত?

শেরপুর থেকে ঢাকা সোনার বাংলা বাস ভাড়া জনপ্রতি ৫০০ টাকা। তবে কাউন্টার থেকে টিকিট না নিয়ে একটু সামনে এগিয়ে গেলেই ৩০০-৩৫০ টাকা দিয়ে চলাচল করা যায়। এরজন্য দরকার দর কষাকষি।

সোনার বাংলা বাসের নাম্বার

এই বাস সারাদিন লোকাল সার্ভিসে চলাচলের কারণে এর কোন নির্দিষ্ট যোগাযোগ নাম্বার নেই। শেরপুর অষ্টমীতলা বা মহাখালী টার্মিনাল কাউন্টারে গেলেই বেসিক তথ্য পেতে পারবেন। সোনার বাংলার কোন গেইট লক বা এসি বাস সার্ভিস নেই। ঢাকা টু শেরপুর গেইট লক বাসের নাম্বার পেতে পারেন আমাদের অথরিটি পোস্টে। আর শেরপুর টু ঢাকা এসি বাসগুলোর নাম্বার এখানে রয়েছে।

আগে সোনার একটি ফিক্সড টাইমের গাড়ি ছিল রাত ১২টায়। বর্তমানে আর সেই বাসটি নেই। তাদের বহরে ২ ইউনিট এসি বাস যুক্ত হয়েছিল তবে টিকতে পারেনি রোডে।

প্রতিরাত ১২ টার সময় শেরপুর নতুন বাস টার্মিনাল থেকে মহাখালীর উদ্দেশে বাসটি ছাড়ে। ময়মনসিংহের চোরখাইতে হোটেল যাত্রা বিরতি দেয়। এবং ভোর বেলায় মহাখালী পৌছে।

সোনার বাংলা বাস
Pic : Buses of Mymensingh Division

সোনার বাংলা বাস কেন বিশ্বাস করবেন?

আপনি যদি ঢাকা থেকে শেরপুর যাতায়াতের জন্য কম টাকার সার্ভিস খুজেন তাহলে সোনার বাংলা হতে পারে আপনার অন্যতম পছন্দ। এছাড়াও আপনি যদি ঢাকা থেকে শেরপুর নামার প্রতিশ্রুতি চান তাহলেও এই বাস বেচে নিতে পারেন। তাদেরকে রোডে পাবেন সারাদিন। তবে যাতায়াতে সময় লাগতে পারে ৭-১০ ঘন্টা।

মতামত দিন

8 thoughts on “সোনার বাংলা বাস সার্ভিস”

  1. ভাই সোনার বাংলা বাস লোকাল সার্ভিস দেয়। তাদের ফোকাস থাকে যাত্রী আর ভাড়ায়, এর বাহিরে তারা কিছু চিন্তা করতে পারে না। আপনি যদি গেটলক সার্ভিস দিয়ে যাতায়াত করতে চান তাহলে ঢাকা টু শেরপুর গেইট লক বাস সার্ভিস থেকে ফোন নাম্বার সংগ্রহ করতে পারেন। আর অনলাইনে টিকিট বুকিং করতে চাইলে আওয়ার শেরপুর বাস টিকিট থেকে বুকিং করতে পারেন। যেকোন প্রয়োজনে হোয়াটসঅ্যাপে 01866065676 মেসেজ বা কল দিয়েন।

  2. ঢাকা মেট্রো
    ১৫-০১৬৯
    বাস স্টাফ এর ব্যবহার টোটালি খারাপ। জানামতে এই বাসের সার্ভিস ভালে। তবে ৭/০১/২৬ বিকেলে স্টাফের এমন ব্যবহার আশা করেনি।