Our Sherpur

প্রাইম কমফোর্টার এসি বাসের নাম্বার, ভাড়া ও ছাড়ার সময়

প্রাইম কমফোর্টার এসি বাস

প্রাইম কমফোর্টার এসি বাস ঢাকা শেরপুর রুটের একমাত্র বিজনেস ক্লাস সার্ভিস। এটি শেরপুর থানা মোড় থেকে নিয়মতি যাত্রী সেবা দিয়ে আসছে। আজকের এই পোস্টে কমফোর্টার বাসের সম্পূর্ণ তথ্য দেওয়া হবে।

প্রাইম কমফোর্টার বাসের সময়সূচি

শেরপুর থানা মোড় থেকে সকাল ৭:০৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা থেকেও বিকাল ৩:০৫ মিনিটে শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। শেরপুর টু ঢাকা এই বাসের ভাড়া ৭০০ টাকা।

১:২ ফরমেটের সিট হওয়ার কারণে এই বাস যাত্রীদের পছন্দের তালিকায় শীর্ষে। বাম পাশে সিঙ্গেল সিট এবং ডান পাশে ডাবল সিট। ২৮ সিটের একটি বিলাস বহুল বাস। এটি শেরপুর – ঢাকা (মহাখালী) রুটে চলাচল করে ময়মনসিংহ ও গাজীপুর হয়ে।

কমফোর্টার বাসের বৈশিষ্ট্য

শেরপুরের অন্য যেকোন এসি বাসের চাইতে প্রাইম কমফোর্টারের অনন্য বৈশিষ্য রয়েছে এরমধ্যে আরামদায়ক সিট, এয়ার কন্ডিশন, নিরাপত্তা ব্যবস্থা, লাগেজ সুবিধা, যাত্রীসেবা, অনলাইন টিকিট বুকিং ইত্যাদি। তারাই প্রথম শেরপুর শহরে অনলাইনে টিকিট বুকিং সুবিধা শুরু করেছিল।

প্রাইম কমফোর্টার বাসের কাউন্টার ও যোগাযোগ নম্বর

  • শেরপুর কাউন্টার: 01929553823
  • ঢাকা কাউন্টার: 01732657070
  • উল্লেখ্য যে, ঢাকায় কোন কাউন্টার নেই, সুপারভাইজারের নাম্বারে কথা বলে বা অনলাইনে টিকিট বুকিং করে যাতায়াত করতে হয়।

অনলাইনে প্রাইম কমফোর্টার বাসের টিকিট কাটার নিয়ম

প্রথমে গুগলে আওয়ার শেরপুর ওয়েবসাইট সার্চ করে নিতে হয়। এরপর যেখান থেকে যাবেন এবং যেখানে যাবেন আর যে তারিখে যাবেন সেটা সার্চ করলে এই বাস সহ অন্য বাসগুল দেখাবে। তারপর সিলেক্ট সিটে ক্লিক করে পছন্দের সিট চয়েস করতে হয়। সাদা সিটগুলো ফাকা তাই যেকোন একটা সাদা সিট সিলেক্ট করে পরের ধাপে যাওয়া লাগে। নাম, ফোন নাম্বার ও ইমেল এড্রেস ঠিক থাকলে পারের ধাপে গিয়ে বিকাশ বা আমারপে গেটওয়ে সিলেক্ট করে ডিজিটাল পেমেন্ট নিশ্চিত করতে হয়। এতে করে কয়েক সেকন্ডের মধ্যে বুকিং সম্পন্ন হয়ে ফোনে কনফার্মেশন এসএমএস চলে আসে এবং পিডিএফ টিকিট ডাউনলোড করা যায়।

যেকোন প্রয়োজনে হটলাইন 09617854560 ও হোয়াটসঅ্যাপ 01866065676 এ যোগাযোগ করা যায়।

Prime Comforter AC bus inside
Prime Comforter AC bus inside

প্রাইম কমফোর্টার কেন শেরপুরের যাত্রীদের পছন্দ?

অন্য যেকোন এসি বাসের তুলনায় এই বাসে সিটের সংখ্যা কম হওয়ার কারণে মানুষ আরামে যাতায়াত করতে পারে। সিট কম হলে ভাড়া অন্য এসি বাসের সমানই। এছাড়াও তারা সময়ের ব্যাপারে সচেতন, বাসের ভেতরের পরিবেশ, স্টাফদের ব্যবহার যাত্রীদের মুগ্ধ করে। জ্যামে বসে থাকলেও বিরক্তি আসে না।

বৃদ্ধ, অসুস্থ ও গর্ববতী নারীরা নিরাপদ ভ্রমণের নিশ্চয়তায় কমফোর্টার বাস বেচে নেয়।

অন্যান্য বাসের তালিকা

Leave a Reply

Scroll to Top