▶ অ্যাপ NEW
🏠হোম 🚌বাস টিকিট 🛒শপ 🎓এডমিশন 🏞️ট্যুর 🚗গাড়ি রিজার্ভ 🏨হোটেল 📝ব্লগ 👤আমার অ্যাকাউন্ট
📱 5k+ ডাউনলোড • ⭐ 4.8/5 • শেরপুর

শেরপুরের সবকিছু এক অ্যাপে — আওয়ার শেরপুর অ্যাপ

বাস টিকিট, বাসের সময়সূচি, ভর্তি পরীক্ষার বাস, ট্যুর প্যাকেজ, জরুরি রক্ত, গাড়ি রিজার্ভ আর শেরপুরের স্থানীয় পণ্য। আওয়ার শেরপুর অ্যাপে এসব সেবা এখন এক জায়গায়, আপনার মোবাইলে।

Android অ্যাপসম্পূর্ণ ফ্রিশেরপুর ভিত্তিক ডিজিটাল সেবা
📱

আওয়ার শেরপুর

শেরপুরের বিভিন্ন তথ্য ও সেবা এক অ্যাপে

🚌 বাস টিকিট
📍 লাইভ ট্র্যাকিং
🎓 ভর্তি বাস
🩸 রক্ত সেবা
🚗 গাড়ি রিজার্ভ
🛍 স্থানীয় পণ্য

শেরপুরের মানুষের জন্য, শেরপুরের অ্যাপ

শেরপুর থেকে ঢাকা যাওয়ার বাস কখন ছাড়ে, কোন কাউন্টারে ফোন দিলে সিট পাওয়া যাবে, ভর্তি পরীক্ষার দিন সন্তানকে কীভাবে ক্যাম্পাসে পাঠাবেন, কিংবা হঠাৎ রক্তের দরকার হলে কার কাছে যাবেন। এসব প্রশ্নের উত্তর খুঁজতে আগে অনেক জায়গায় ফোন করতে হতো, অনেক মানুষকে জিজ্ঞেস করতে হতো।

এই ঝামেলা কমাতেই আমরা আওয়ার শেরপুর অ্যাপ তৈরি করেছি। শেরপুর জেলার প্রয়োজনীয় তথ্য আর দৈনন্দিন সেবাগুলো এখানে একসাথে সাজানো আছে। ফোনে একবার ইনস্টল করে রাখলে দরকারের সময় কয়েক সেকেন্ডেই সব পেয়ে যাবেন। অ্যাপটি বাংলায়, ব্যবহারও সহজ, তাই যেকোনো বয়সের মানুষ সহজে চালাতে পারেন।

অ্যাপে কী কী সেবা পাবেন?

প্রতিটি সেবার বিস্তারিত ওয়েবসাইটেও দেখতে পারেন। নিচের লিংকগুলোতে চাপুন।

🚌

বাস টিকিট ও বাস ডিরেক্টরি

শেরপুর থেকে বিভিন্ন স্থানের বাস টিকিট বুকিং, বাসের রুট, সময়সূচি ও কাউন্টারের যোগাযোগ নম্বর।

বাসের তথ্য দেখুন →
🎓

ভর্তি পরীক্ষার স্পেশাল বাস

ঢাবি, রাবি, জাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় শেরপুর থেকে সরাসরি ক্যাম্পাসে যাওয়া আর একই দিনে ফেরা।

ভর্তি বাসের তথ্য →
🛣️

শেরপুর ট্যুর প্যাকেজ

গজনী, মধুটিলা, পানিহাটাসহ শেরপুরের দর্শনীয় স্থান আর দেশের বিভিন্ন জায়গায় ট্যুর প্যাকেজ।

ট্যুর দেখুন →
🩸

জরুরি রক্ত সেবা

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজে পেতে আর রক্তের অনুরোধ জানাতে সহায়তা।

রক্ত সেবা দেখুন →
🚗

গাড়ি রিজার্ভ ও ভাড়া

বিয়ে, পিকনিক বা পারিবারিক যাত্রায় বাস, মাইক্রো, প্রাইভেট কার, পিকআপ রিজার্ভ করার সুযোগ।

রিজার্ভেশন দেখুন →
🛒

শেরপুরের স্থানীয় পণ্য

তুলশীমালা চাল, মন্ডা, ছানার পায়েস, গুড়ের সন্দেশসহ শেরপুরের বিখ্যাত পণ্য ঘরে বসেই অর্ডার।

স্থানীয় পণ্য দেখুন →
আওয়ার শেরপুর অ্যাপে বাস টিকেট বুকিং

আওয়ার শেরপুর অ্যাপে বাস টিকেট বুকিং

কাউন্টারের ফোনে বার বার কল না করে মোবাইল থেকেই কয়েক ধাপে টিকেট কাটুন।

  1. Google Play থেকে অ্যাপটি ইনস্টল করুন।
  2. কোথা থেকে কোথায় যাবেন আর ভ্রমণের তারিখ বেছে নিন।
  3. পছন্দের বাস ও সিট বেছে নিয়ে পেমেন্ট করুন।

ভ্রমণের সময় বাস কোথায় আছে, তা লাইভ ট্র্যাকিংয়ে দেখে নিতে পারবেন। ফলে কাউন্টারে গিয়ে বা রাস্তায় দাঁড়িয়ে অযথা অপেক্ষা করতে হবে না।

কেন এই অ্যাপ ব্যবহার করবেন?

শেরপুর জেলার মানুষের প্রয়োজনীয় তথ্য ও ডিজিটাল সেবা সহজে হাতের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

✓
শেরপুর কেন্দ্রিক সেবা
সারাদেশের হাজারো তথ্যের ভিড়ে নয়, শুধু শেরপুরের মানুষের যা দরকার, সেটাই এক প্ল্যাটফর্মে।
✓
অনলাইন বাস টিকিট
ঈদ বা ছুটির আগে কাউন্টারে লাইন না দিয়ে ঘরে বসেই সিট নিশ্চিত করুন।
✓
বাসের তথ্য ও লাইভ ট্র্যাকিং
বাসের সময়সূচি, টিকিট এবং যাত্রার সময় বাস কোথায় আছে তা দেখার সুবিধা।
✓
বাংলায় সহজ ব্যবহার
পুরো অ্যাপ বাংলায়, তাই প্রযুক্তিতে কম অভ্যস্ত মানুষও সহজে ব্যবহার করতে পারেন।
✓
জরুরি যোগাযোগ
জরুরি সেবা ও প্রয়োজনীয় যোগাযোগের তথ্য দ্রুত খুঁজে পাওয়ার সুবিধা।

ব্যবহারকারীরা যা বলছেন

Google Play-তে অ্যাপের রেটিং এখন ৫-এর মধ্যে 4.8। সেখান থেকে দুটি রিভিউ:

★★★★★

“Download done. The platform looks really impressive at first glance. The interface is clean, modern, and very user-friendly, and the overall performance feels quite fast and smooth.”

JAID AFRIDI
Google Play • ১৭ সেপ্টেম্বর ২০২৬
★★★★★

“Really a very wonderful app. Very useful for the people of our Sherpur district. And many things can be easily known. Thank you for giving such a beautiful app.”

Md.anisur Rahman
Google Play • ১৫ অক্টোবর ২০২৬

আওয়ার শেরপুর অ্যাপ ইনস্টল করুন

শেরপুরের বাস টিকিট, বাসের তথ্য, স্থানীয় সেবা, ট্যুর, ভর্তি পরীক্ষার বাসসহ নানা সেবা মোবাইলেই সহজে ব্যবহার করুন। ইনস্টল করতে লাগবে এক মিনিটেরও কম সময়।

▶ Google Play থেকে ইনস্টল করুন

আওয়ার শেরপুর অ্যাপ নিয়ে সাধারণ জিজ্ঞাসা

আওয়ার শেরপুর অ্যাপ কী?
এটি শেরপুর জেলার মানুষের জন্য তৈরি একটি মোবাইল অ্যাপ। এতে বাস টিকিট, বাসের তথ্য, লাইভ ট্র্যাকিং, ভর্তি পরীক্ষার বাস, রক্ত সেবা ও স্থানীয় পণ্যসহ নানা তথ্য ও সেবা পাওয়া যায়।
অ্যাপটি কোথা থেকে ডাউনলোড করব?
Android ফোনে Google Play Store-এ “Our Sherpur” লিখে খুঁজলেই অ্যাপটি পাবেন। সরাসরি ইনস্টল করতে এই পেজের Google Play বাটনে চাপুন।
অ্যাপটি কি ফ্রি?
হ্যাঁ, অ্যাপটি ডাউনলোড ও ব্যবহার সম্পূর্ণ ফ্রি। শুধু টিকিট বা কোনো সেবা কিনলে তার মূল্য দিতে হয়।
অ্যাপ কি iPhone-এ পাওয়া যায়?
এখন অ্যাপটি শুধু Google Play Store-এ (Android ফোনে) পাওয়া যায়। শীঘ্রই iPhone-এর জন্যও চালু হবে। ততদিন iPhone থেকে ওয়েবসাইটে টিকিট বুকিং করতে পারবেন।
অ্যাপ থেকে কি বাসের টিকিট বুক করা যায়?
হ্যাঁ। শেরপুর থেকে ঢাকাসহ বিভিন্ন রুটের বাস টিকিট অ্যাপ থেকেই বুক করা যায়, সিটও নিজে বেছে নেওয়া যায়।
অ্যাপে সমস্যা হলে কোন নম্বরে যোগাযোগ করব?
অ্যাপে কোনো সমস্যা হলে আওয়ার শেরপুর হটলাইন 09617854560 নম্বরে কল করুন, অথবা আওয়ার শেরপুর হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে মেসেজ দিন।

যোগাযোগ

হটলাইন
হোয়াটসঅ্যাপ
💬 01866065676