সান লাইন এসি বাস শেরপুর থেকে গুলিস্তান, ঢাকা রুটে চলাচলকারী একটি এসি বাস সার্ভিস। এই বাসের ভাড়া, ছাড়ার সময়, রুট ও কাউন্টারের ফোন নম্বর এই পোস্টে পাবেন। বাসটি শেরপুর থেকে ঢাকায় যায় এবং সেটাই আবার ঢাকা থেকে শেরপুরে ফিরে আসে। প্রায় দুই বছর ধরে এই সার্ভিস চালু আছে। ভাড়া জনপ্রতি ৬৫০ টাকা।
আওয়ার শেরপুর হটলাইন 09617854560 নম্বরে কল করে অথবা আওয়ার শেরপুর হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে মেসেজ করে সান লাইন এসি বাসের টিকিট বুক করতে পারবেন। ওয়েবসাইট ও অ্যাপ থেকেও বুকিং করা যায়।
এই পোস্টে যা পাবেন

সান লাইন এসি বাসের তথ্য একনজরে
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| বাসের ধরন | এসি, হিনো ১জে চেসিস, ৩৬ সিট |
| ভাড়া | জনপ্রতি ৬৫০ টাকা |
| দূরত্ব ও সময় | শেরপুর থেকে গুলিস্তান প্রায় ২০০ কিলোমিটার, সময় লাগে প্রায় ৫ ঘণ্টা |
| শেরপুর কাউন্টার | নিউ মার্কেট, অনুরাধার সামনে থেকে |
| ঢাকা কাউন্টার | গুলিস্তান, দৈনিক বাংলা মোড় |
| বুকিং | আওয়ার শেরপুর ওয়েবসাইট ও অ্যাপ, হটলাইন ও হোয়াটসঅ্যাপ |
সান লাইন এসি বাসের সময়সূচি ও ফোন নম্বর
বাসটি শেরপুর নিউ মার্কেট থেকে ভোর ৫:২০ মিনিটে ছাড়ে। ফেরার পথে গুলিস্তান থেকে ছাড়ে দুপুর ২:২০ মিনিটে।
| কাউন্টার | ছাড়ার সময় | ফোন নম্বর |
|---|---|---|
| শেরপুর নিউ মার্কেট, এসি মোড় | ভোর ৫:২০ | 01729592294 |
| গুলিস্তান, দৈনিক বাংলা মোড় (সুপারভাইজার) | দুপুর ২:২০ | 01741729042 |
রুট ও যাত্রাবিরতি
রুট: শেরপুর–নকলা–ফুলপুর–ময়মনসিংহ–গাজীপুর চৌরাস্তা–বোর্ড বাজার–গাজীপুরা ২৭–টঙ্গী–উত্তরা–এয়ারপোর্ট–বনানী–মহাখালী–গুলিস্তান। আসা-যাওয়া দুই দিকেই ময়মনসিংহে হোটেল বিরতি হয়।
বাসে এসি সুবিধা আছে। এর বাইরে বাড়তি কোনো সুবিধা নেই।
টিকিট বুকিং ও পেমেন্ট
সান লাইনের টিকিট আওয়ার শেরপুর ওয়েবসাইটে ও আওয়ার শেরপুর অ্যাপ থেকে বুক করা যায়। এর জন্য আলাদা কোনো ওয়েবসাইট নেই। অনলাইনে টিকিট কাটতে যান bus.oursherpur.com। টিকিট নিশ্চিত করতে অগ্রিম পেমেন্ট করতে হয়। সিট বাতিল ও পরিবর্তন আওয়ার শেরপুরের নীতিমালা অনুসারে করা যায়।
শেরপুর থেকে ঢাকার অন্য বাসের সময় ও ভাড়া দেখুন ঢাকা টু শেরপুর বাসের সময়সূচি ও ভাড়া পোস্টে। আরও এসি বিকল্প হিসেবে দেখতে পারেন শেরপুর এসি বাসের তথ্য ও প্রাইম কমফোর্টার এসি বাস। গুলিস্তান থেকে ছাড়ে এমন আরেকটি বাস শেরপুর রেড লাইন। সব বাসের তালিকা পাবেন শেরপুর জেলার বাস ডিরেক্টরিতে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
সান লাইন এসি বাসের ভাড়া কত?
জনপ্রতি ভাড়া ৬৫০ টাকা।
সান লাইন বাস কখন ছাড়ে?
শেরপুর নিউ মার্কেট থেকে ভোর ৫:২০ মিনিটে এবং গুলিস্তান থেকে দুপুর ২:২০ মিনিটে ছাড়ে।
শেরপুর থেকে গুলিস্তান যেতে কত সময় লাগে?
দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। ময়মনসিংহে হোটেল বিরতিসহ সময় লাগে প্রায় ৫ ঘণ্টা।
সান লাইন বাসের টিকিট কি অনলাইনে পাওয়া যায়?
হ্যাঁ। আওয়ার শেরপুর ওয়েবসাইট ও অ্যাপ থেকে বুকিং করা যায়। অগ্রিম পেমেন্ট করতে হয়।
সান লাইন বাসে কী কী সুবিধা আছে?
এটা ৩৬ সিটের এসি বাস। এসি ছাড়া অন্য বাড়তি সুবিধা নেই।
সান লাইন বাসের টিকিট বুকিং করতে কোন নম্বরে যোগাযোগ করব?
আওয়ার শেরপুর হটলাইন 09617854560 নম্বরে কল করে অথবা আওয়ার শেরপুর হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে মেসেজ করে বুকিং করতে পারবেন।
সান লাইনের টিকিট বুক করবেন?
আওয়ার শেরপুর হটলাইন 09617854560 ও হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে যোগাযোগ করুন। অনলাইনে বুকিং করতে যান bus.oursherpur.com-এ, অথবা আওয়ার শেরপুর অ্যাপ ডাউনলোড করুন।

Assalamualaikum,,, kindly apnader bus er contact number ta dite prbn? Robi bar er booking er jonno
01866065676
সোনার বাংলা কর্ণজোড়া বাস
সোনার বাংলার টিকিট বা তথ্য আপাতত এখানে নেই।