আমরা শেরপুরকে ইন্টারনেটে তুলে এনেছি – Our Sherpur সম্পর্কে
Our Sherpur একটি জেলা ব্র্যান্ডিং ওয়েবসাইট। এটি শেরপুরকে কেন্দ্র করে তৈরি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে শেরপুরের ইতিহাস, পর্যটন, স্থানীয় পণ্য, বাস, ট্যুর, জরুরি সেবা ও মানুষের গল্প এক জায়গায় তুলে ধরা হয়।
Our Sherpur কী? – শেরপুর জেলা ওয়েবসাইট
Our Sherpur হলো শেরপুরকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি জেলা-কেন্দ্রিক ডিজিটাল প্ল্যাটফর্ম। আমাদের কাজের মূল উদ্দেশ্য হলো শেরপুরের তথ্য, ইতিহাস, সংস্কৃতি, পর্যটন, স্থানীয় পণ্য, যাতায়াত ও বিভিন্ন প্রয়োজনীয় সেবা মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া।
সময়ের সঙ্গে Our Sherpur একটি তথ্যভিত্তিক ওয়েবসাইট থেকে ধীরে ধীরে বিভিন্ন ডিজিটাল সেবাকে এক জায়গায় যুক্ত করার দিকে এগিয়েছে।
শেরপুরের তথ্য, পর্যটন, স্থানীয় পণ্য, যাতায়াত ও জরুরি সেবা একটি সহজ প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া।
“পর্যটনের আনন্দে, তুলশীমালার সুগন্ধে”
কেন Our Sherpur শুরু হয়েছিল?
“কোন শেরপুর?” প্রশ্ন থেকে বের হয়ে শেরপুর জেলার নিজস্ব পরিচয়, পণ্য, ইতিহাস ও সম্ভাবনাকে তুলে ধরার চিন্তা থেকেই পথচলা।
বাংলাদেশের প্রতিটি জেলার নিজস্ব ধান, মিষ্টি, হস্তশিল্প, ইতিহাস ও সংস্কৃতি রয়েছে। কিন্তু ইন্টারনেটে এসব তথ্য ও স্থানীয় পণ্যের উপস্থিতি সবসময় সহজে পাওয়া যায় না।
এই চিন্তা থেকেই Zilla Website হিসেবে Our Sherpur-এর পথচলা শুরু হয়। ২০১৮ সালের মার্চ মাসে জেলা ওয়েবসাইট ধারণাটি দেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর সাবেক ও প্রতিষ্ঠাতা সভাপতি Razib Ahmed।
একটি জেলার মানুষ, পণ্য, সংস্কৃতি, পর্যটন ও সম্ভাবনাকে অনলাইনে দৃশ্যমান করা।
Our Sherpur-এর পথচলা – ২০১৮ থেকে আজ
২০১৮ সালে শুরু হয়ে ধীরে ধীরে তথ্য ও পণ্য থেকে ডিজিটাল সেবার দিকে এগিয়েছে।
পথচলা শুরু
oursherpur.com ডোমেইনে Our Sherpur-এর যাত্রা শুরু হয়। লক্ষ্য ছিল শেরপুরকে অনলাইনে তুলে ধরা।
তুলশীমালা চাল
শেরপুরের ঐতিহ্যবাহী সুগন্ধি তুলশীমালা চাল অনলাইনে বিক্রির উদ্যোগ শুরু হয়।
স্থানীয় মিষ্টি ও পণ্য
মন্ডা, গুড়ের সন্দেশ, ছানার পায়েসসহ শেরপুরের বিভিন্ন পরিচিত পণ্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ এগিয়ে নেওয়া হয়।
সেবা প্ল্যাটফর্মে রূপান্তর
পণ্য থেকে ধীরে ধীরে বিভিন্ন ডিজিটাল সেবাকে এক জায়গায় যুক্ত করার দিকে Our Sherpur এগিয়ে যায়।
বাস ডিরেক্টরি · ভর্তি সেবা · রক্ত সেবা · গাড়ি রিজার্ভ · Our Sherpur App
শেরপুরের জন্য আমাদের ডিজিটাল সেবা
শেরপুরের মানুষের প্রয়োজনকে কেন্দ্র করে বিভিন্ন তথ্য ও সেবাকে এক জায়গায় আনার চেষ্টা।
Our Sherpur App
শেরপুরের বিভিন্ন ডিজিটাল সেবা মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহারের সুযোগ।
শেরপুর অ্যাপ দেখুন →বাস ডিরেক্টরি ও টিকিট
শেরপুরের বিভিন্ন বাস, রুট, কাউন্টার, সময়সূচি ও অনলাইন টিকিটের তথ্য।
বাস ডিরেক্টরি দেখুন →ভর্তি পরীক্ষার বাস
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শেরপুর থেকে বিভিন্ন রুটের বাস সংক্রান্ত তথ্য।
ভর্তি সেবা দেখুন →শেরপুর ট্যুর
শেরপুর ও আশপাশের দর্শনীয় স্থানকে কেন্দ্র করে ট্যুর ও ভ্রমণ সেবা।
ট্যুর প্যাকেজ দেখুন →জরুরি রক্ত সেবা
জরুরি সময়ে রক্তদাতা ও রক্ত সংক্রান্ত তথ্য খুঁজে পাওয়ার সুবিধা।
রক্ত সেবা দেখুন →গাড়ি রিজার্ভ ও ভাড়া
বাস, মাইক্রো, প্রাইভেট কার, পিকআপসহ বিভিন্ন গাড়ি রিজার্ভের তথ্য।
রিজার্ভেশন দেখুন →শেরপুরের স্থানীয় পণ্য
তুলশীমালা চালসহ শেরপুরের স্থানীয় পণ্য ও ঐতিহ্যবাহী খাবার।
স্থানীয় পণ্য দেখুন →শেরপুর পর্যটন
শেরপুরের পাহাড়, নদী, দর্শনীয় স্থান ও ভ্রমণ সংক্রান্ত তথ্য।
পর্যটন কেন্দ্র দেখুন →শেরপুরের তথ্য
শেরপুর জেলা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য, ইতিহাস, মানুষ ও স্থানীয় বিষয়।
Our Sherpur হোম →শেরপুরের পণ্যকে পরিচিত করা – তুলশীমালা চাল ও মিষ্টি
শেরপুরের স্থানীয় পণ্য, খাবার ও ঐতিহ্যকে মানুষের কাছে তুলে ধরার কাজ Our Sherpur-এর পথচলার গুরুত্বপূর্ণ অংশ।
তুলশীমালা চাল
শেরপুরের ঐতিহ্যবাহী সুগন্ধি চাল
মন্ডা
শেরপুরের পরিচিত ঐতিহ্যবাহী মিষ্টি
গুড়ের সন্দেশ
স্থানীয় ঐতিহ্যের মিষ্টি
ছানার পায়েস
শেরপুরের পরিচিত খাবারের ঐতিহ্য
💚 কমিউনিটি ফার্স্ট
শেরপুরের মানুষ, উদ্যোক্তা, কৃষক, কারিগর ও ক্রেতাদের মধ্যে সংযোগ তৈরি করা Our Sherpur কমিউনিটির অন্যতম লক্ষ্য।
- স্থানীয় পণ্যকে অনলাইনে তুলে ধরা
- স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার চেষ্টা
- কৃষক ও কারিগরের পণ্য মানুষের কাছে পৌঁছানো
- শেরপুরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রচার
- ভবিষ্যতে স্থানীয় পণ্য আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়া
🏆 সেরা তরুণ উদ্যোক্তা
Our Sherpur-এর প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেন জেলা ব্র্যান্ডিং উদ্যোক্তা ক্যাটাগরিতে জেলা প্রশাসক উদ্যোক্তা পুরস্কার-২০২১ অর্জন করেন।
১৬ জুন ২০২১ তারিখে শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব এই পুরস্কার দেন।
📰 পুরস্কারের সংবাদ — RisingBDOur Sherpur-এর সাক্ষাৎকার
Our Sherpur-এর পথচলা, জেলা ব্র্যান্ডিং, উদ্যোক্তা কার্যক্রম ও শেরপুরকে তুলে ধরার উদ্যোগ নিয়ে সাক্ষাৎকার।
প্রতিষ্ঠাতা: মো. দেলোয়ার হোসেন – Our Sherpur Founder
একটি মার্কেটিং কোম্পানিতে কাজের সূত্রে শেরপুরে আসার পর শেরপুরের জন্য কিছু করার চিন্তা থেকে ২০১৮ সালে Our Sherpur-এর পথচলা শুরু হয়।
পরবর্তীতে ই-কমার্স নিয়ে কাজ ও গবেষণার মাধ্যমে ২০২০ সালে তুলশীমালা চালসহ শেরপুরের স্থানীয় পণ্য অনলাইনে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
বর্তমানে Our Sherpur-এর মাধ্যমে স্থানীয় পণ্য, বাস, ট্যুর, ভর্তি সেবা, রক্ত সেবা, রিজার্ভেশন এবং বিভিন্ন ডিজিটাল সেবাকে এক জায়গায় আনার কাজ এগিয়ে চলছে।
Facebook এ ফলো করুন →শেরপুর সম্পর্কে আরও জানুন
Our Sherpur-এর বিভিন্ন সেবা ও তথ্য এক জায়গা থেকে ঘুরে দেখুন।
শেরপুরের গল্প, শেরপুরের মানুষের হাতেই
শেরপুরের পণ্য, সেবা, তথ্য ও উদ্যোগকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে Our Sherpur-এর সঙ্গে যুক্ত থাকুন।
