▶ অ্যাপ NEW
🏠হোম 🚌বাস টিকিট 🛒শপ 🎓এডমিশন 🏞️ট্যুর 🚗গাড়ি রিজার্ভ 🏨হোটেল 📝ব্লগ 👤আমার অ্যাকাউন্ট
শেরপুরে রক্তদান সহজ ও দ্রুত

শেরপুরে রক্তের ডোনার খুঁজুন, জীবন বাঁচান – Sherpur Blood Donation

রোগীর জন্য রক্ত লাগবে, নাকি নিজেই রক্তদান করতে চান? নিচের ফর্ম পূরণ করুন। আওয়ার শেরপুর টিম যত দ্রুত সম্ভব শেরপুরে রক্তের ডোনার খুঁজে দেবে, আর রক্তদাতাদের WhatsApp গ্রুপে যুক্ত করবে। A, B, O, AB পজিটিভ ও নেগেটিভ সব গ্রুপের ভেরিফাইড ডোনার।

✓ ভেরিফাইড ডোনার✓ গোপনীয়তা সুরক্ষিত✓ ২৪/৭ সাপোর্ট
শেরপুরে রক্তের ডোনার রক্তদান করছেন

🩸 শেরপুরে রক্তের ডোনার নিবন্ধন ও রক্তের জন্য আবেদন

⚠ তথ্য গোপন থাকবে, WhatsApp গ্রুপে যুক্ত করা হবে। কেউ সরাসরি কল করতে পারবে না।

❤ শেরপুরে রক্তের ডোনার তালিকা

যাঁরা আওয়ার শেরপুরের মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে রক্ত দিয়েছেন। রক্তের গ্রুপে চাপ দিয়ে তালিকা ছোট করুন।

শেরপুরের O+ রক্তদাতা সজিবুর রহমান সৌমিক

সজিবুর রহমান সৌমিক

O+

রক্ত গ্রহীতা, সাথে আওয়ার শেরপুরের প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেন

📅 ৩১ অক্টোবর ২০২৬

📍 মনোয়ারা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, ঝিনাইগাতী

মোট ৫ বারআওয়ার শেরপুরের মাধ্যমে ১ বার
শেরপুরের O+ রক্তদাতা হৃদয় হাসান

হৃদয় হাসান

O+

রোগীর আমানুল্লাহ, সাথে আওয়ার শেরপুরের প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেন

📅 ১৭ অক্টোবর ২০২৬

📍 আমিনা জেনারেল হাসপাতাল, শেরপুর সদর

মোট ৭ বারআওয়ার শেরপুরের মাধ্যমে ১ বার

শেরপুরে রক্তদান: যা জানা দরকার

দুর্ঘটনা, সিজারিয়ান বা স্বাভাবিক প্রসব, বড় অপারেশন, ক্যানসারের চিকিৎসা কিংবা থ্যালাসেমিয়ার মতো রোগে প্রায় প্রতিদিনই শেরপুরের কোনো না কোনো হাসপাতালে রক্তের দরকার হয়। রক্ত কারখানায় তৈরি করা যায় না, একজন মানুষই আরেকজন মানুষকে রক্ত দিতে পারেন। তাই সময়মতো সঠিক গ্রুপের একজন রক্তদাতা পাওয়াই অনেক সময় রোগীর জীবন বাঁচানোর সবচেয়ে বড় উপায়।

আওয়ার শেরপুর রক্তের প্রয়োজন আর রক্তদাতার মধ্যে সেতু হিসেবে কাজ করে। আবেদন পেলে আমরা রোগীর রক্তের গ্রুপ আর হাসপাতালের কাছাকাছি থাকা নিবন্ধিত রক্তদাতাদের সাথে যোগাযোগ করি। রক্তদাতা রাজি হলে রোগীর পরিবারের সাথে তাঁর যোগাযোগ করিয়ে দেওয়া হয়।

কারা রক্ত দিতে পারেন

  • বয়স সাধারণত ১৮ থেকে ৬০ বছরের মধ্যে।
  • শারীরিক ও মানসিকভাবে সুস্থ, আর রক্তদানের দিন জ্বর বা অসুস্থতা নেই।
  • রক্তে হিমোগ্লোবিন যথেষ্ট আছে: সাধারণত পুরুষের অন্তত ১২ আর নারীর অন্তত ১১ গ্রাম/ডেসিলিটার।
  • রক্তচাপ আর শরীরের তাপমাত্রা স্বাভাবিক।
  • গর্ভাবস্থায়, আর প্রসব বা গর্ভপাতের পর অন্তত ছয় মাস রক্ত দেওয়া উচিত নয়।

কোন গ্রুপ কাকে রক্ত দিতে পারে

রক্তদাতার গ্রুপযাদের দিতে পারবেন
O−সব গ্রুপকে (সবচেয়ে বেশি চাহিদা)
O+O+, A+, B+, AB+
A−A−, A+, AB−, AB+
A+A+, AB+
B−B−, B+, AB−, AB+
B+B+, AB+
AB−AB−, AB+
AB+শুধু AB+ (তবে AB+ রোগী সব গ্রুপের রক্ত নিতে পারেন)

এটি সাধারণ নিয়ম। রক্ত দেওয়ার আগে হাসপাতালে ক্রস-ম্যাচিং পরীক্ষা অবশ্যই করে নিতে হয়।

রক্ত দেওয়ার আগে ও পরে

  • আগের রাতে ভালো করে ঘুমান, আর খালি পেটে রক্ত দেবেন না।
  • রক্ত দেওয়ার আগে ও পরে বেশি করে পানি পান করুন।
  • রক্ত দেওয়ার পর ১০ থেকে ১৫ মিনিট বিশ্রাম নিন, সেদিন ভারী কাজ এড়িয়ে চলুন।
  • মাথা ঘোরা বা অস্বস্তি লাগলে সাথে সাথে পাশে থাকা স্বাস্থ্যকর্মীকে জানান।

রক্তের আবেদন করার আগে যা প্রস্তুত রাখবেন

  1. রোগীর রক্তের গ্রুপ আর কত ব্যাগ লাগবে, তা চিকিৎসকের কাছ থেকে নিশ্চিত হয়ে নিন।
  2. হাসপাতালের নাম, ওয়ার্ড বা বেড নম্বর আর কখন রক্ত লাগবে, তা লিখে রাখুন।
  3. আবেদনকারীর এমন একটি মোবাইল নম্বর দিন, যেটা সবসময় খোলা থাকে।
  4. সম্ভব হলে অন্তত এক-দুই দিন আগে আবেদন করুন। আগে জানালে রক্তদাতা খুঁজে পাওয়া সহজ হয়।

শেরপুরের হাসপাতাল ও চিকিৎসকের তথ্য দরকার হলে আমাদের হাসপাতাল ডিরেক্টরি আর শেরপুরের স্বাস্থ্যসেবা লেখাটি দেখুন।

📱

এক অ্যাপে শেরপুর — Our Sherpur অ্যাপ

ব্লাড ডোনার, হাসপাতাল, জরুরি নম্বর, বাস টিকিট সব এক অ্যাপে।

ইনস্টল করুন ↗

রক্তদান নিয়ে সাধারণ জিজ্ঞাসা

শেরপুরে জরুরি রক্ত দরকার হলে কীভাবে আবেদন করব?

এই পেজের উপরের ফর্মে “রক্ত লাগবে” অংশ পূরণ করুন। সেখানে রোগীর নাম, রক্তের গ্রুপ, কত ব্যাগ, হাসপাতাল আর কবে লাগবে তা লিখে জমা দিন। আমাদের টিম দ্রুত মিল থাকা রক্তদাতার সাথে যোগাযোগ করবে। খুব জরুরি হলে ফর্মের পাশাপাশি সরাসরি হটলাইনে কল করুন।

রক্তদাতা হিসেবে নিবন্ধন করতে কী কী লাগে?

“ডোনার হবো” অংশে আপনার নাম, রক্তের গ্রুপ, উপজেলা, কোথায় রক্ত দিতে পারবেন, WhatsApp নম্বর আর শেষ রক্তদানের তারিখ দিলেই হবে। সাধারণত ১৮ থেকে ৬০ বছর বয়সী সুস্থ মানুষ রক্ত দিতে পারেন।

রক্তদাতার ব্যক্তিগত তথ্য কি গোপন থাকে?

হ্যাঁ। রক্তদাতার মোবাইল নম্বর সাইটে প্রকাশ করা হয় না, আর কেউ সরাসরি আপনাকে কল করতে পারবে না। দরকার হলে আমাদের টিম WhatsApp গ্রুপের মাধ্যমে যোগাযোগ করে। রক্তদাতাদের তালিকায় শুধু নাম, ছবি, রক্তের গ্রুপ আর রক্তদানের তথ্য দেখানো হয়, তাও রক্তদাতার অনুমতি নিয়ে।

কতদিন পরপর রক্ত দেওয়া যায়?

একজন সুস্থ মানুষ সাধারণত ৩ থেকে ৪ মাস পরপর রক্ত দিতে পারেন। নারীদের ক্ষেত্রে আরও বেশি বিরতি রাখার পরামর্শ দেওয়া হয়। রক্ত দেওয়ার আগে ব্লাড ব্যাংক বা চিকিৎসকের সাথে কথা বলে নিন।

জরুরি রক্তের জন্য কোন নম্বরে যোগাযোগ করব?

আওয়ার শেরপুর হটলাইন 09617854560 নম্বরে কল করুন, অথবা আওয়ার শেরপুর হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে মেসেজ দিন।

Our Sherpur-এর প্রয়োজনীয় সেবা

রক্তদানের পাশাপাশি শেরপুরের অন্যান্য জরুরি সেবা দেখুন।

মতামত দিন

2 thoughts on “শেরপুরে রক্তের ডোনার খুঁজুন”

  1. মানবতার কল্যাণে কাজ করার জন্য অনেক ধন্যবাদ। আমাদের শেরপুর এগিয়ে যাবে এভাবেই।