🏠 হোম 🚌 বাস টিকিট 🛒 শপ 🎓 এডমিশন 🏞 ট্যুর 📰 ব্লগ 📲 অ্যাপ ইনস্টল করুন
🔄 Our Sherpur • Refund Policy • আমানত

Cancellation & Refund Policy
টিকিট বাতিল ও টাকা ফেরত নীতিমালা

📅 সর্বশেষ হালনাগাদ: ১৫ অক্টোবর জুলাই ২০২৬ 🌐 oursherpur.com 🛡 ন্যায্য ও স্বচ্ছ নীতি
Our Sherpur ন্যায্যতা, স্বচ্ছতা এবং ইসলামী ব্যবসায়িক নীতির আলোকে সেবা প্রদান করে। টিকিট বুকিংয়ের সময় প্রদত্ত সেবা (যেমন: বুকিং, পেমেন্ট প্রসেসিং, প্রযুক্তিগত সেবা এবং কাস্টমার সাপোর্ট)-এর জন্য নির্ধারিত সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। সার্ভিস চার্জ অফেরতযোগ্য।

১ সাধারণ বাস টিকিট বাস

সময়রিফান্ড নীতি
গাড়ি ছাড়ার ১২ ঘণ্টা বা তার বেশি আগেনির্ধারিত ৪০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য। অবশিষ্ট টাকা ফেরত পাবেন।
৬–১২ ঘণ্টা আগেবাস অপারেটরের নীতিমালা অনুযায়ী টিকিটের মূল্যের সর্বোচ্চ ১২% পর্যন্ত কর্তন হতে পারে। Our Sherpur-এর সার্ভিস চার্জ ফেরতযোগ্য নয়।
৬ ঘণ্টার কম সময় বাকিটিকিট বাতিল ও টাকা ফেরতের সিদ্ধান্ত সম্পূর্ণ বাস অপারেটরের নীতিমালার ওপর নির্ভর করবে।

২ বিশেষ সেবা – ভর্তি পরীক্ষা / রিজার্ভ সার্ভিস স্পেশাল

নোট: এডমিশন বাস ও স্পেশাল রিজার্ভ ট্রিপের ক্ষেত্রে সিট সংখ্যা সীমিত থাকায় রিফান্ড নীতি কঠোর।
সময়নীতি
৩ দিন বা তার বেশি আগেনির্ধারিত সার্ভিস চার্জ প্রযোজ্য হবে, বাকি টাকা ফেরত।
২ দিন আগেঅপারেটরের নীতিমালা অনুযায়ী টিকিটের মূল্যের সর্বোচ্চ ৫০% পর্যন্ত ফেরতযোগ্য হতে পারে।
১ দিন আগে বা পরেটিকিট বাতিল বা টাকা ফেরতের সুযোগ থাকবে না।

৩ গাড়ি রিজার্ভ – মাইক্রো, প্রাইভেট কার, বাস, পিকআপ গাড়ি

এডভান্স পেমেন্ট: আমাদের সকল গাড়ি রিজার্ভ সার্ভিসের ক্ষেত্রে এডভান্স পেমেন্ট নেওয়া হয়। এডভান্স ছাড়া বুকিং কনফার্ম হয় না।
বাতিলের সময়কর্তন
ভ্রমণের ২ দিন আগে বাতিল করলেমোট ভাড়ার সর্বোচ্চ ১৫% পর্যন্ত কর্তন হতে পারে। গাড়ির মালিক / ড্রাইভারকে এডভান্স দিয়ে দিলে সেই টাকা কর্তন হবে।
ভ্রমণের ১ দিন আগে বা একই দিনেরিফান্ড গ্রহণযোগ্য নয়। কারণ গাড়ি আপনার জন্য রিজার্ভ রাখা হয়েছে।

৪ ট্যুর প্যাকেজ ট্যুর

ট্যুরের ৩ দিন আগে পর্যন্ত ২০% সার্ভিস মাশুল দিয়ে রিফান্ড নেওয়ার সুযোগ আছে।

তবে যদি ট্যুরের জন্য হোটেল বুকিং, গাড়ি রিজার্ভের এডভান্স করার পর সেই টাকা হোটেল / গাড়ির মালিক আটকে দেয়, তাহলে সেই বুকিং এর অংশে পর্যটক কোন রিফান্ড পাবেন না। কারণ টাকাটা তৃতীয় পক্ষের কাছে চলে গেছে।

উদাহরণ: আপনি ১০,০০০ টাকার ট্যুর বুক করেছেন, আমরা হোটেলে ৩,০০০ টাকা এডভান্স করেছি। আপনি ৩ দিন আগে বাতিল করলে ২০% (২০০০ টাকা) মাশুল + হোটেলের ৩০০০ টাকা কর্তন হবে। বাকি ৫০০০ টাকা ফেরত পাবেন।

৫ প্রোডাক্ট – তুলশীমালা চাল শপ

🌾 তুলশীমালা চাল কেনার পর কোন অসুবিধা হলে ডেলিভারি পাওয়ার ৩ দিনের মধ্যে ফেরত দেওয়া যাবে।
  • পণ্য অবশ্যই অব্যবহৃত ও অক্ষত প্যাকেটে থাকতে হবে।
  • এই ক্ষেত্রে ডেলিভারি চার্জ কাস্টমার বহন করবে।
  • যেকোন রিফান্ড ৭-১০ কর্মদিবসের মধ্যে একই পেমেন্ট চ্যানেলে (বিকাশ/নগদ/কার্ড) ফেরত দেওয়া হবে।

৬ মন্ডা, ছানার পায়েস ও গুড়ের সন্দেশ পচনশীল

⚠ ফেরত আনার সুযোগ নেই। কারণ ফেরত আসতে আসতে পণ্য নষ্ট হয়ে যাবে। এটি পচনশীল খাদ্য পণ্য।

তবে পণ্যে কোন সমস্যা থাকলে (যেমন: নষ্ট, ভাঙা, পরিমাণে কম):

  • প্রয়োজন অনুসারে রিফান্ড বা নতুন পণ্য দেওয়া হবে।
  • ডেলিভারি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ছবি/ভিডিও সহ আমাদের জানাতে হবে।
  • আমাদের টিম যাচাই করে সিদ্ধান্ত জানাবে।

৭ ডোনেশন অফেরতযোগ্য

ডোনেশন, অ্যাপের ডোনেশন সেকশনের টাকা সরাসরি Our Sherpur বিকাশ মার্চেন্ট একাউন্টে আসে এবং তা সম্পূর্ণ অফেরতযোগ্য।

এটা আমাদের সার্ভিস নিয়ে গবেষণা, প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট ও শেরপুরের জন্য কাজে ব্যয় হয়।
এটার কোন হিসাব দেওয়া হয় না বা হবে না কখনো। মূলত যারা শেরপুরকে ও আমাদের কাজকে ভালোবাসে কেবল তারাই পে করে।

❤ এটি একটি ভালোবাসার উপহার, কোন পণ্য বা সেবার মূল্য নয়।

৮ টাকা ফেরতের পদ্ধতি

Our Sherpur-এর সার্ভিস চার্জ ফেরতযোগ্য নয়, কারণ বুকিং-সংক্রান্ত সেবা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
অনুমোদিত রিফান্ড ৬–১০ কর্মদিবসের মধ্যে বুকিং এর সময় ব্যবহৃত একই পেমেন্ট মাধ্যমে (বিকাশ, নগদ, কার্ড, ব্যাংক) ফেরত প্রদান করা হবে।
প্রোডাক্টের ক্ষেত্রে ৭-১০ কর্মদিবস।

৯ গুরুত্বপূর্ণ ঘোষণা

  • Our Sherpur একটি অনলাইন টিকিটিং ও সার্ভিস প্ল্যাটফর্ম। টিকিটের ভাড়া, সিট পাওয়া, গাড়ি ছাড়ার সময়সূচি, ট্রিপ বাতিলের শর্ত এবং রিফান্ডের চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট বাস অপারেটর / সার্ভিস প্রোভাইডারের নীতিমালার অধীন।
  • প্রাকৃতিক দুর্যোগ, সড়ক দুর্ঘটনা, যানজট, ধর্মঘট, সরকারি নির্দেশনা বা অনিবার্য পরিস্থিতির কারণে সেবা ব্যাহত হলে রিফান্ড সংশ্লিষ্ট অপারেটরের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।
  • কোনো রিফান্ডের ক্ষেত্রে প্রতারণামূলক বা ভুয়া তথ্য প্রদান করলে আবেদন বাতিল করা হতে পারে।
  • সকল রিফান্ড বাংলাদেশি টাকায় (BDT) প্রদান করা হবে।

১০ যোগাযোগ – রিফান্ড সহায়তা

রিফান্ড সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন:

📍 এতিমখানা রোড, খরমপুর, শেরপুর-২১০০ | 🕘 প্রতিদিন সকাল ৯টা – রাত ৯টা