🏠 হোম 🚌 বাস টিকিট 🛒 শপ 🎓 এডমিশন 🏞 ট্যুর
  • 🚗 গাড়ি রিজার্ভ
  • 🏨 হোটেল
  • 📲 অ্যাপ ইনস্টল করুন

    শেরপুর জেলার তথ্য ভান্ডার

    শেরপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, বাস, হোটেল ও সকল সেবার নির্ভরযোগ্য তথ্য

    শেরপুর চেম্বার অব কমার্স বাস: ভাড়া, সময়সূচি, কাউন্টার নম্বর ও রুট

    শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি বাস

    শেরপুর–ঢাকা রুটে চলাচলকারী শেরপুর চেম্বার অব কমার্স বাসের ভাড়া, সময়সূচি ও কাউন্টার নম্বর জানতে চান? শেরপুর চেম্বার অব কমার্স এবং শেরপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বাস সার্ভিস সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাবেন এই পোস্টে। এখানে তুলে ধরা হয়েছে শেরপুর থেকে ঢাকা ও ঢাকা থেকে শেরপুরের বাস ছাড়ার সময়, টিকিটের ভাড়া, কাউন্টারের যোগাযোগ নম্বর এবং চলাচলের রুট।

    শেরপুর চেম্বার অব কমার্স বাসের তথ্য একনজরে

    বিষয়বিস্তারিত তথ্য
    বাস সার্ভিসের নামশেরপুর চেম্বার অব কমার্স
    চলাচলের রুটশেরপুর–নকলা–ফুলপুর–ময়মনসিংহ–গাজীপুর–টঙ্গী–উত্তরা–মহাখালী–গুলিস্তান
    বাসের ধরননন-এসি
    ভাড়াজনপ্রতি ৫৫০ টাকা
    শেরপুর কাউন্টারনিউমার্কেট প্রথম গেইট
    ঢাকা কাউন্টারগুলিস্তান স্টেডিয়ামের ৪ং গেট/দৈনিক বাংলা মোড়
    অনলাইন টিকিটএই সার্ভিসের অনলাইন বুকিং সুবিধা নেই
    যোগাযোগনিচের কাউন্টার নম্বরের তালিকা দেখুন

    শেরপুর চেম্বার অব কমার্স বাসের সময়সূচি

    চেম্বার অব কমার্স ব্যানারে দুটি বাস দীর্ঘকাল যাবৎ নিয়মিত চলাচল করে। নিচে ধারাবাহিকভাবে টেবিল আকারে কাউন্টার, ছাড়ার সময় ও যোগাযোগ নাম্বার দেওয়া হলো-

    চেম্বার অব কমার্স বাস ১-এর সময়সূচি

    কাউন্টারছাড়ার সময়যোগাযোগ নম্বর
    শেরপুর নিউমার্কেট01716486467ভোর ৫ টা
    স্টেডিয়ামের ৪নং গেট01715814725দুপুর ৩.১৫ মিনিট

    চেম্বার অব কমার্স বাস ২-এর সময়সূচি

    কাউন্টারছাড়ার সময়যোগাযোগ নম্বর
    শেরপুর নিউমার্কেটরাত ১২টা ৩০ মিনিট01778558835
    গুলিস্তানদুপুর ২টা01778558890

    শেরপুর চেম্বার অব কমার্স বাসের রুট

    শেরপুর থেকে ঢাকাগামী বাস নকলা, ফুলপুর, ময়মনসিংহ, গাজীপুর, টঙ্গী ও উত্তরা হয়ে ঢাকার এয়ারপোর্ট, মহাখালী এবং গুলিস্তান চলাচল করে। তাই এই রুটের যাত্রীরগণ সুবিধা অনুযায়ী উঠা নামা করতে পারেন।

    কাউন্টার ছাড়া পথে কোনো নির্দিষ্ট স্থান থেকে বাসে উঠতে চাইলে আগ থেকেই কাউন্টার বা সুপারভাইজারের সঙ্গে কথা বলে সিট কনফার্ম করে রাখতে হয়। নতুবা মনমতো সিট পাওয়ার সম্ভাবনা খুবই কম।

    আপনি যদি শেরপুর থেকে ঢাকায় যাতায়াতের জন্য অন্য বাসের সময়সূচি ও ভাড়া জানতে চান, তাহলে আমাদের শেরপুর টু ঢাকা বাসের ভাড়া ও সময়সূচি দেখতে পারেন। আর বিভিন্ন রুটের বাসের তথ্য পেতে দেখুন শেরপুর জেলার সকল বাসের তালিকা।

    শেরপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি বাস

    শেরপুর উইমেন চেম্বার অব কমার্স বাসের সময়সূচি

    শেরপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বাসটি স্থানীয়ভাবে “উইমেন চেম্বার” নামে বেশি পরিচিত। এই বাসটি শেরপুর–ঢাকা রুটে নিয়মিত চলাচল করে।

    কাউন্টারছাড়ার সময়যোগাযোগ নম্বর
    শেরপুর পৌর অডিটরিয়ামরাত ১২টা ৪৫ মিনিট01300823516
    গুলিস্তান স্টেডিয়ামদুপুর ১২টা01300823515

    শেরপুর চেম্বার অব কমার্স বাসের ভাড়া কত?

    বর্তমানে শেরপুর চেম্বার অব কমার্স বাসের ভাড়া জনপ্রতি ৫৫০ টাকা। উইমেন চেম্বার বাসের ক্ষেত্রেও একই ভাড়া কার্যকর।

    শেরপুর চেম্বার অব কমার্স বাসের টিকিট কীভাবে পাবেন?

    এই সার্ভিসের জন্য সরাসরি অনলাইন টিকিট বুকিং সুবিধা উল্লেখ নেই। তাই ভ্রমণের আগে কাউন্টার বা সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করে সিট নিশ্চিত করে নেওয়া ভালো। নতুবা সিট পাওয়া কঠিন হয়। বিশেষ করে যাত্রীদের বেশি চাপ থাকলে সিট পাওয়া যায় না। আর টিকিট কনফার্ম করা থাকলে পথেও উঠা যায় চেম্বার অব কমার্স বাসে।

    শেরপুরের যেসব বাসের অনলাইন বুকিং সুবিধা রয়েছে, সেগুলোর টিকিট খুঁজতে Our Sherpur অনলাইন বাস টিকিট বুকিং প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। চাইলে Our Sherpur অ্যাপ ইন্সটল করে অন্যান্য ডিজিটাল সেবাও দেখতে পারেন।

    শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি বাস

    চেম্বার অব কমার্সের অতিরিক্ত বাস ও বিশেষ ট্রিপ

    যাত্রীদের চাপ বেশি থাকলে চেম্বার অব কমার্স ব্যানারে অতিরিক্ত ট্রিপ পরিচালনার জন্য “লন্ডন এক্সপ্রেস” বা “৬ নম্বর বাস” নামে আরেকটি বাস চলাচল করে। এ ছাড়া প্রতি বৃহস্পতিবার রাতে শেরপুর থেকে ব্যবসায়ীদের নিয়ে নরসিংদীর বাবুর হাটে যাতায়াত করে লন্ডন এক্সপ্রেস।

    শেরপুর চেম্বার অব কমার্স বাস কেন পরিচিত?

    শেরপুর–ঢাকা রুটে চেম্বার অব কমার্স বাসের দীর্ঘদিনের পরিচিতি রয়েছে। স্থানীয় যাত্রীদের কাছে এই ব্যানার দীর্ঘদিনের অভ্যাস ও স্মৃতির অংশ।

    সময়ের সঙ্গে বাস সার্ভিসের আপগ্রেড হলেও যাত্রীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পার্ফেক্ট সময়, নির্ধারিত ভাড়া, গেইট লক সার্ভিস, পরিচিত স্টাফ ও কাউন্টার।

    যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ

    • আগে থেকেই টিকিট কনফার্ম করুন।
    • পথে বাসে উঠতে চাইলে কাউন্টার ও সুপারভাইজারকে জানিয়ে রাখুন এবং ফোনে যোগাযোগ রাখুন।
    • আপডেট তথ্য জানার জন্য আওয়ার শেরপুর অ্যাপ ও ওয়েবসাইট দেখুন।

    শেরপুর চেম্বার অব কমার্স বাসের ভাড়া কত?

    জনপ্রতি ভাড়া ৫৫০ টাকা। পথে কোথাও উঠা নামা করলেও একই ভাড়া কার্যকর থাকে।

    শেরপুর চেম্বার অব কমার্স বাস কখন ছাড়ে?

    ১ নং বাস শেরপুর থেকে ভোর ৫টা এবং ২ নাম্বার বাস রাত ১২টা ৩০ মিনিটে ছাড়ে। আর ঢাকা থেকে ১ নাম্বার বাস দুপুর ৩.১৫ মিনিট এবং ২ নং বাস দুপুর ২টায় ছেড়ে আসে।

    শেরপুর উইমেন চেম্বার বাস কখন ছাড়ে?

    শেরপুর পৌর অডিটরিয়াম থেকে রাত ১২টা ৪৫ মিনিট এবং গুলিস্তান স্টেডিয়াম থেকে দুপুর ১২টায় ছাড়ে।

    সর্বশেষ তথ্য যাচাইয়ের তারিখ: ২৬ অক্টোবর ২০২৬

    সময়, ভাড়া, রুট বা কাউন্টার নম্বরে পরিবর্তন হলে এই পেজে তথ্য হালনাগাদ করা হবে। আপনার কাছে শেরপুর চেম্বার অব কমার্স বাসের সময়সূচি, ভাড়া বা কাউন্টার নম্বরের নতুন তথ্য থাকলে কমেন্ট করতে পারেন।

    মতামত দিন

    2 thoughts on “শেরপুর চেম্বার অব কমার্স বাস: ভাড়া, সময়সূচি, কাউন্টার নম্বর ও রুট”

    1. সাজ্জাদ করিম

      আমি সব সময় চেম্বার অব কমার্স বাস দিয়ে যাতাযাত করি শেরপুর টু ঢাকা। তবে উইমেন চেম্বার দিয়েও আমাদের পরিবারের লোকজন যাতায়াত করে। চেম্বার বাস মানেই ব্র্যান্ড।

    2. ময়মনসিংহের তারাকান্দা থেকে কি ঢাকা যাওয়া যাবে? আমার যাত্রী ৩ জন।