শেরপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে শেরপুর যাতায়াতের জন্য কয়েকটি এসি বাস নিয়মিত চলাচল করে। এছাড়া শেরপুর থেকে গাবতলী ও নারায়ণগঞ্জ রুটেও এসি বাসের সার্ভিস রয়েছে। শেরপুর এসি বাস দিয়ে নকলা, ফুলপুর, ময়মনসিংহ এবং অন্য দিকে জামালপুর এলাকার যাত্রীরাও এসব বাস ব্যবহার করতে পারেন।
শেরপুরের এসি বাস সার্ভিসগুলোর মধ্যে রয়েছে এসি সুপার, শেরপুর জেলা ক্রীড়া সংস্থা, এসি সুপার ডিলাক্স, সান লাইন, প্রাইম কম্ফোর্টার, এসবি এসি লাইন, শেরপুর ডিলাক্স ও শেরপুর রয়েল কোচ।
এই আর্টিকেলে শেরপুর এসি বাসের নাম, রুট, সময়সূচী, টিকিটের ভাড়া, সিট সংখ্যা, কাউন্টার ও যোগাযোগের নম্বর তুলে ধরা হয়েছে। পাশাপাশি কোন বাসে Our Sherpur অনলাইন টিকিট বুকিং সুবিধা রয়েছে, সেটিও উল্লেখ করা হয়েছে।
শেরপুর জেলার সকল বাস সার্ভিস, রুট, সময়সূচী ও কাউন্টার নম্বর জানতে দেখুন আমাদের শেরপুর বাস ডিরেক্টরি। শেরপুর জেলার যেকোন বাসের টিকিট বুকিং হটলাইন 09617854560, হোয়াটসঅ্যাপ 01866065676
সর্বশেষ আপডেট: ২ নভেম্বর ২০২৬
শেরপুর এসি বাসের তালিকা একনজরে
শেরপুর থেকে ঢাকা ও আশেপাশের অঞ্চলে চলাচলকারী এসি বাসগুলোর রুট, ভাড়া ও অনলাইন টিকিট সুবিধা নিচের টেবিলে দেওয়া হলো।
| বাসের নাম | রুট | ভাড়া | অনলাইন টিকিট |
|---|---|---|---|
| এসি সুপার | শেরপুর–মহাখালী | ৬৫০ টাকা | নেই |
| শেরপুর জেলা ক্রীড়া সংস্থা | শেরপুর–গুলিস্তান | ৭০০ টাকা | আছে |
| এসি ডিলাক্স | শেরপুর–মহাখালী | ৬৫০ টাকা | নেই |
| সান লাইন | শেরপুর–গুলিস্তান | ৬৫০ টাকা | আছে |
| প্রাইম কম্ফোর্টার | শেরপুর–মহাখালী | ৮০০ টাকা | আছে |
| এসবি এসি লাইন | শেরপুর–গুলিস্তান | ৬৫০ টাকা | নেই |
| শেরপুর ডিলাক্স | শেরপুর–গাবতলী | ৬৫০ টাকা | আছে |
| শেরপুর রয়েল কোচ | শেরপুর–নারায়ণগঞ্জ | ৬৫০ টাকা | নেই |
সর্বশেষ ভাড়া আপডেট হয়েছে অক্টোবর ২০২৬ সালে।

ঢাকা থেকে শেরপুর এসি বাসের সময়সূচী
ঢাকা থেকে শেরপুর আসার জন্য মহাখালী, গুলিস্তান ও বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকা থেকে বিভিন্ন বাস চলাচল করে।
| বাসের নাম | কাউন্টার/অবস্থান | ছাড়ার সময় | যোগাযোগ |
|---|---|---|---|
| এসি সুপার | মহাখালী/সুপারভাইজার | দুপুর ১:১০ | 01735621796 |
| শেরপুর জেলা ক্রীড়া সংস্থা | গুলিস্তান/সুপারভাইজার | বিকাল ৩:৩০ | 01313970129 |
| এসি ডিলাক্স | মহাখালী/সুপারভাইজার | দুপুর ১:৩০ | 01734190665 |
| সান লাইন | বঙ্গবন্ধু স্টেডিয়াম/সুপারভাইজার | বিকাল ২:২০ | 01741907242 |
| প্রাইম কম্ফোর্টার | মহাখালী বাস টার্মিনাল/সুপারভাইজার | বিকাল ৩:০৫ | 01732657070 |
| এসবি এসি লাইন | গুলিস্তান/সুপারভাইজার | সকাল ১১:০০ | 01760182285 |
বাসভেদে ঢাকা থেকে ওঠার স্থান আলাদা। টিকিট বুকিংয়ের আগে আওয়ার শেরপুর বা সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করে সঠিক স্থান নিশ্চিত করুন।
শেরপুরের এসি বাসের বিস্তারিত তথ্য
১. এসি সুপার (AC Super) | শেরপুর–মহাখালী
এসি সুপার শেরপুর থেকে ঢাকার মহাখালী রুটে চলাচলকারী একটি এসি বাস সার্ভিস। শেরপুর থেকে রাত ১২টা ৩০ মিনিটে এবং মহাখালী থেকে দুপুর ১টা ১০ মিনিটে বাস ছাড়ে।
টিকিট ও যোগাযোগ:
- শেরপুর কাউন্টার: 01729592294
- মহাখালী সুপারভাইজার: 01735621796
- শেরপুর থেকে ছাড়ার সময়: রাত ১২:৩০
- মহাখালী থেকে ছাড়ার সময়: দুপুর ১:১০
- ভাড়া: ৬৫০ টাকা
- অনলাইন টিকিট: নেই
২. শেরপুর জেলা ক্রীড়া সংস্থা | শেরপুর–গুলিস্তান
শেরপুর জেলা ক্রীড়া সংস্থার বাস সার্ভিসটি শেরপুর থেকে গুলিস্তান রুটে চলাচল করে। এই বাসের মাধ্যমে Our Sherpur অনলাইন বাস টিকিটিং কার্যক্রমের যাত্রা শুরু হয়েছিল।
বাসটিতে ৩৬টি সিট রয়েছে। শেরপুর থানা মোড় থেকে ভোর ৫টা ৪৫ মিনিটে এবং গুলিস্তান থেকে বিকাল ৩টা ৩০ মিনিটে বাস ছাড়ে।
টিকিট ও যোগাযোগ:
- শেরপুর থানা মোড়: 01313970128
- গুলিস্তান সুপারভাইজার: 01313970129
- অনলাইন সেকশন: 01866065676
- শেরপুর থেকে ছাড়ার সময়: ভোর ৫:৪৫
- গুলিস্তান থেকে ছাড়ার সময়: বিকাল ৩:৩০
- ভাড়া: ৭০০ টাকা
- অনলাইন টিকিট: Our Sherpur-এ রয়েছে
৩. এসি ডিলাক্স (AC Deluxe) | শেরপুর–মহাখালী
এসি ডিলাক্স শেরপুর জেলার প্রথম এসি বাস সার্ভিস ব্যানার। এটি শেরপুর থেকে ঢাকার মহাখালী রুটে চলাচল করে।
শেরপুর নিউ মার্কেট থেকে সকাল ৬টা ৩০ মিনিটে এবং মহাখালী থেকে দুপুর ১টা ৩০ মিনিটে বাস ছাড়ে।
টিকিট ও যোগাযোগ:
- শেরপুর নিউ মার্কেট: 01729592294
- মহাখালী সুপারভাইজার: 01734190665
- শেরপুর থেকে ছাড়ার সময়: সকাল ৬:৩০
- মহাখালী থেকে ছাড়ার সময়: দুপুর ১:৩০
- ভাড়া: ৬৫০ টাকা
- অনলাইন টিকিট: নেই
৪. সান লাইন (Sun Line) | শেরপুর–গুলিস্তান
সান লাইন শেরপুর থেকে গুলিস্তান রুটে চলাচলকারী একটি এসি বাস সার্ভিস। বাসটিতে ৩৬টি আসন রয়েছে। এটি মোটামুটি সেমি-লোকাল সার্ভিস দিয়ে থাকে।
শেরপুর নিউ মার্কেট থেকে সকাল ৫টা ২০ মিনিটে এবং ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকা থেকে বিকাল ২টা ২০ মিনিটে বাস ছাড়ে।
টিকিট ও যোগাযোগ:
- শেরপুর নিউ মার্কেট: 01729592294
- বঙ্গবন্ধু স্টেডিয়াম/সুপারভাইজার: 01741907242
- অনলাইন সেকশন: 01866065676
- শেরপুর থেকে ছাড়ার সময়: সকাল ৫:২০
- ঢাকা থেকে ছাড়ার সময়: বিকাল ২:২০
- ভাড়া: ৬৫০ টাকা
- অনলাইন টিকিট: Our Sherpur-এ রয়েছে
৫. প্রাইম কম্ফোর্টার (Prime Comforter) | শেরপুর–মহাখালী
প্রাইম কম্ফোর্টার শেরপুর–ঢাকা রুটের একটি বিজনেস ক্লাস এসি বাস সার্ভিস। এটি শেরপুর–ঢাকা রুটে একমাত্র বিজনেস ক্লাস সার্ভিস।
বাসটিতে মোট ৩১টি আসন রয়েছে। বাম পাশে সিঙ্গেল সিট এবং ডান পাশে দুটি করে আসন রয়েছে। বর্তমানে RN8 বাস দিয়ে সার্ভিস পরিচালিত হচ্ছে।
টিকিট ও যোগাযোগ:
- শেরপুর থানা মোড়: 01929553823
- মহাখালী বাস টার্মিনাল/সুপারভাইজার: 01732657070
- অনলাইন সেকশন: 01866065676
- শেরপুর থেকে ছাড়ার সময়: সকাল ৭:০০
- মহাখালী থেকে ছাড়ার সময়: বিকাল ৩:০৫
- ভাড়া: ৮০০ টাকা
- অনলাইন টিকিট: Our Sherpur-এ রয়েছে
৬. এস বি এসি লাইন (SB AC Line) | শেরপুর–গুলিস্তান
এসবি এসি লাইন শেরপুরের নতুন সংযোজিত এসি বাস সার্ভিসগুলোর একটি। এটি শেরপুর–নকলা–ফুলপুর–ময়মনসিংহ হয়ে ঢাকার গুলিস্তান পর্যন্ত চলাচল করে।
বাসটিতে ৪০টি আসন রয়েছে। এটি মোটামুটি লোকাল সার্ভিসও দিয়ে থাকে এবং শেরপুর–ঢাকা রুটে অনিয়মিতভাবে চলাচল করে।
টিকিট ও যোগাযোগ:
- শেরপুর নিউ মার্কেট: 01755418143
- গুলিস্তান সুপারভাইজার: 01760182285
- শেরপুর থেকে ছাড়ার সময়: রাত ১২:০৫
- গুলিস্তান থেকে ছাড়ার সময়: সকাল ১১:০০
- ভাড়া: ৬৫০ টাকা
- অনলাইন টিকিট: নেই
৭. শেরপুর ডিলাক্স (Sherpur Deluxe) | শেরপুর–গাবতলী
শেরপুর ডিলাক্স শেরপুর থেকে জামালপুর হয়ে ঢাকার গাবতলী ও কল্যাণপুর রুটে চলাচল করে। এই রুটে শেরপুর ডিলাক্সই একমাত্র এসি বাস সার্ভিস।
বাসটিতে ৩৬টি আসন রয়েছে। শেরপুরের পাশাপাশি জামালপুরের যাত্রীরাও এই বাসে যাতায়াত করতে পারেন।
বাসের রুট: শেরপুর → জামালপুর → টাঙ্গাইল → চন্দ্রা → বাইপাইল → সাভার → গাবতলী → কল্যাণপুর।
টিকিট ও যোগাযোগ:
- শেরপুর নিউ মার্কেট: 01755418143
- কল্যাণপুর সুপারভাইজার: 01741718683
- অনলাইন সেকশন: 01866065676
- শেরপুর থেকে ছাড়ার সময়: সকাল ৬:০০
- কল্যাণপুর থেকে ছাড়ার সময়: সকাল ১১:০০
- ভাড়া: ৬৫০ টাকা
- অনলাইন টিকিট: Our Sherpur-এ রয়েছে
৮. শেরপুর রয়েল কোচ (Sherpur Royal Coach) | শেরপুর–নারায়ণগঞ্জ
শেরপুর রয়েল কোচ শেরপুর থেকে নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী একটি এসি বাস সার্ভিস।
বাসটির রুট হলো: শেরপুর → নকলা → ফুলপুর → তারাকান্দা → ময়মনসিংহ → গাজীপুর → টঙ্গী → উত্তরা → এয়ারপোর্ট → বনানী → মহাখালী → গুলিস্তান/ঢাকা → নারায়ণগঞ্জ।
শেরপুর থেকে নারায়ণগঞ্জ রুটে শেরপুর রয়েল কোচ ছাড়া অন্য কোনো বাস সার্ভিস নেই।
টিকিট ও যোগাযোগ:
- শেরপুর নিউ মার্কেট: 01706941697
- নারায়ণগঞ্জ সুপারভাইজার: 01730461898, 01730461899
- শেরপুর থেকে ছাড়ার সময়: রাত ১১:৩০
- নারায়ণগঞ্জ থেকে ছাড়ার সময়: রাত ১০:০০
- ভাড়া: ৬৫০ টাকা
- অনলাইন টিকিট: নেই

শেরপুর এসি বাস কোন রুটে চলাচল করে?
শেরপুর থেকে এসি বাসগুলো প্রধানত দুটি ভিন্ন রুটে চলাচল করে।
রুট ১: শেরপুর–ময়মনসিংহ–ঢাকা–নারায়ণগঞ্জ
শেরপুর → নকলা → ফুলপুর → তারাকান্দা → ময়মনসিংহ → গাজীপুর → টঙ্গী → উত্তরা → এয়ারপোর্ট → বনানী → মহাখালী/গুলিস্তান/ঢাকা → নারায়ণগঞ্জ।
এই রুটে চলাচলকারী বাস:
- শেরপুর–গুলিস্তান: এসবি এসি লাইন, সান লাইন ও শেরপুর জেলা ক্রীড়া সংস্থা।
- শেরপুর–মহাখালী: এসি সুপার, এসি ডিলাক্স ও প্রাইম কম্ফোর্টার।
- শেরপুর–নারায়ণগঞ্জ: শেরপুর রয়েল কোচ।
রুট ২: শেরপুর–জামালপুর–টাঙ্গাইল–গাবতলী
শেরপুর → জামালপুর → টাঙ্গাইল → চন্দ্রা → বাইপাইল → সাভার → গাবতলী → কল্যাণপুর।
এই রুটে চলাচলকারী বাস:
- শেরপুর–গাবতলী: শেরপুর ডিলাক্স।
শেরপুর এসি বাসের ভাড়া কত?
শেরপুর এসি বাসগুলোর ভাড়া ৬৫০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত।
| ভাড়া | বাসের নাম |
|---|---|
| ৬৫০ টাকা | এসি সুপার, এসি ডিলাক্স, সান লাইন, এসবি এসি লাইন, শেরপুর ডিলাক্স, শেরপুর রয়েল কোচ |
| ৭০০ টাকা | শেরপুর জেলা ক্রীড়া সংস্থা |
| ৮০০ টাকা | প্রাইম কম্ফোর্টার |
এটি অক্টোবর মাসে আপডেট হওয়া সর্ব শেষ ভাড়া।
শেরপুরের কোন কোন এসি বাসের অনলাইন টিকিট পাওয়া যায়?
শেরপুরের সব এসি বাসের অনলাইন টিকিট সুবিধা নেই। Our Sherpur-এর মাধ্যমে নিচের বাসগুলোর অনলাইন টিকিট বুকিং সুবিধা রয়েছে।
১. শেরপুর জেলা ক্রীড়া সংস্থা।
২. সান লাইন।
৩. প্রাইম কম্ফোর্টার।
৪. শেরপুর ডিলাক্স।
অন্যদিকে এসি সুপার, এসি ডিলাক্স, এসবি এসি লাইন ও শেরপুর রয়েল কোচের অনলাইন টিকিট সুবিধা নেই।
Our Sherpur থেকে অনলাইন বাস টিকিট বুকিং
শেরপুর থেকে ঢাকা, গাবতলী, গুলিস্তান, মহাখালী ও অন্যান্য রুটের বাসের টিকিট Our Sherpur অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করা যায়।
অনলাইনে টিকিট বুকিংয়ের নিয়ম:
১. ভিজিট করুন: bus.oursherpur.com
২. যাত্রার স্থান ও গন্তব্য নির্বাচন করুন।
৩. যাত্রার তারিখ নির্বাচন করুন।
৪. বাস ও সিটের তথ্য দেখুন।
৫. পছন্দের সিট নির্বাচন করে বুকিং সম্পন্ন করুন।
অনলাইনে কোনো বাসের টিকিট পাওয়া না গেলে বা বুকিং-সংক্রান্ত তথ্যের প্রয়োজন হলে Our Sherpur-এর সঙ্গে যোগাযোগ করুন।
- হটলাইন: 09617854560
- WhatsApp: 01866065676
বকশীগঞ্জ থেকে কি সরাসরি এসি বাস পাওয়া যায়?
বকশীগঞ্জ থেকে সরাসরি কোনো এসি বাস নেই, যমুনা এন্টারপ্রাইজের বহরে একটি বাস ছিল সেটি বন্ধ আছে। জননীর বহরে থাকা এসি বাসও সার্ভিস বন্ধ রেখেছে। বকশীগঞ্জের যাত্রীরা শেরপুর এসে ঢাকা বা অন্যান্য স্থানের এসি বাসে যাতায়াত করতে পারেন।
যাত্রীদের জন্য প্রয়োজনীয় পরামর্শ
- ভ্রমণের আগে বাসের টিকিট নিশ্চিত করুন।
- ঢাকা থেকে বাসে ওঠার জন্য আপনার লোকেশন সুপারভাইজার বা আওয়ার শেরপুরকে জানিয়ে রাখুন।
- অনলাইন টিকিটের ক্ষেত্রে বুকিং নিশ্চিত হওয়ার পর টিকিটের তথ্য সংরক্ষণ করুন।
- নির্ধারিত সময়ের আগে লোকেশনে উপস্থিত থাকুন।
এসি বাস সম্পর্কিত সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
১. শেরপুর থেকে কয়টি এসি বাস চলাচল করে?
শেরপুর থেকে ঢাকার বিভিন্ন স্থানে ৮টি এসি বাস সার্ভিস রয়েছে। এগুলো হলো এসি সুপার, শেরপুর জেলা ক্রীড়া সংস্থা, এসি ডিলাক্স, সান লাইন, প্রাইম কম্ফোর্টার, এসবি এসি লাইন, শেরপুর ডিলাক্স ও শেরপুর রয়েল কোচ।
২. শেরপুর থেকে ঢাকা এসি বাসের ভাড়া কত?
শেরপুর থেকে ঢাকা রুটে এসি বাসের ভাড়া ৬৫০ টাকা থেকে ৮০০ টাকা। বাসভেদে ভাড়া আলাদা।
৩. শেরপুর থেকে মহাখালী কোন কোন এসি বাস যায়?
এসি সুপার, এসি ডিলাক্স ও প্রাইম কম্ফোর্টার শেরপুর থেকে ঢাকার মহাখালী রুটে চলাচল করে।
৪. শেরপুর থেকে গুলিস্তান কোন কোন এসি বাস যায়?
সান লাইন, শেরপুর জেলা ক্রীড়া সংস্থা ও এসবি এসি লাইন শেরপুর থেকে গুলিস্তান রুটে চলাচল করে।
৫. শেরপুর থেকে গাবতলী কোন এসি বাস যায়?
শেরপুর ডিলাক্স শেরপুর থেকে জামালপুর, টাঙ্গাইল, চন্দ্রা, বাইপাইল ও সাভার হয়ে গাবতলী ও কল্যাণপুর রুটে চলাচল করে।
৬. শেরপুর থেকে নারায়ণগঞ্জ কোন এসি বাস যায়?
শেরপুর রয়েল কোচ শেরপুর থেকে ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে চলাচল করে।
৭. শেরপুরের কোন এসি বাসে অনলাইন টিকিট পাওয়া যায়?
শেরপুর জেলা ক্রীড়া সংস্থা, সান লাইন, প্রাইম কম্ফোর্টার ও শেরপুর ডিলাক্সের অনলাইন টিকিট Our Sherpur-এ পাওয়া যায়।
৮. শেরপুর এসি বাসের কাউন্টার নাম্বার কোথায় পাওয়া যাবে?
এই আর্টিকেলে প্রতিটি বাসের শেরপুর ও ঢাকার কাউন্টার এবং সুপারভাইজারের যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে। এছাড়াও বাস ডিরেক্টরিতে শেরপুর জেলার সকল বাসের আপডেট সময়, কাউন্টার ও নাম্বার পাওয়া যায়।
৯. বকশীগঞ্জ থেকে কি ঢাকা যাওয়ার সরাসরি এসি বাস আছে?
বকশীগঞ্জ থেকে সরাসরি এসি বাস নেই। বকশীগঞ্জের যাত্রীরা শেরপুর থেকে এসি বাসে ঢাকা যেতে পারেন।
১০. Our Sherpur থেকে কীভাবে বাসের টিকিট বুকিং করব?
Our Sherpur অ্যাপ বা অনলাই টিকিটিং ওয়েবসাইটে গিয়ে স্থান, গন্তব্য ও তারিখ নির্বাচন করে বাসের টিকিট বুকিং করতে পারবেন।
তথ্যসূত্র: সুহেল, ম্যানেজার, প্রাইম কম্ফোর্টার, নজরুল ইসলাম, সুপারভাইজার, শেরপুর জেলা ক্রীড়া সংস্থা বাস, জয় দে, ম্যানাজার (সান লাইন, এসি সুপার, এসি ডিলাক্স, শেরপুর ডিলাক্স), অনিক, মালিক, এসবি এসি লাইন।
হালনাগাদ: শেরপুরের বিভিন্ন বাস সার্ভিসের সময়সূচী, কাউন্টার ও যোগাযোগের তথ্য আপডেট করা হয়েছে। বাসের সময়সূচী, ভাড়া, কাউন্টার ও অনলাইন টিকিট সুবিধা পরিবর্তিত হতে পারে। নতুন তথ্য পাওয়া গেলে আর্টিকেলটি আপডেট করা হবে।
Our Sherpur শেরপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, বাস সার্ভিস, হোটেল ও স্থানীয় পণ্যের তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। শেরপুর জেলার অন্যান্য বাস সার্ভিস ও টিকিটিং তথ্য জানতে ভিজিট করুন Our Sherpur।


এই বাসগুলোতে ভ্রমণ করে আপনার অভিজ্ঞতা কেমন? জানাতে পারেন কমেন্টে।
Ac Deluxe Bus এর টিকিট এখন ৬৫০ টাকা।
জি
ধন্যবাদ ভাইজান
আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য