ঢাকা থেকে শেরপুর যেতে প্রতিদিন নন-এসি ও এসি দুই ধরনের বাসই চলে। শেরপুর শহর ছাড়াও ঝিনাইগাতী, শ্রীবরদী, নালিতাবাড়ী, ভায়াডাঙ্গা, বকশীগঞ্জ ও সানন্দবাড়ী রুটে বাস পাওয়া যায়। শেরপুর থেকে ঢাকা ফেরার জন্যও আছে একাধিক বাস সার্ভিস।
এই পোস্টে ঢাকা টু শেরপুর বাসের সময়সূচি, ভাড়া, কাউন্টার ও সুপারভাইজারের নম্বর একসাথে দেওয়া হয়েছে। সাথে আছে এসি বাস, শেরপুর টু ঢাকা, ঝিনাইগাতী, সাভার–আশুলিয়া, নালিতাবাড়ী ও বকশীগঞ্জ রুটের তথ্য।
আওয়ার শেরপুর হটলাইন 09617854560 নম্বরে কল করে অথবা আওয়ার শেরপুর হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে মেসেজ করে ঢাকা টু শেরপুর বাসের টিকিট বুক করতে পারবেন। অনলাইনে বুকিং করতে যান bus.oursherpur.com-এ।
সময়সূচি বা কাউন্টার নম্বর বদলালে আওয়ার শেরপুর টিম দ্রুত আপডেট করার চেষ্টা করে। তবু ভ্রমণের আগে অ্যাপ বা ওয়েবসাইটে দেখে নিন, অথবা সংশ্লিষ্ট কাউন্টারে কথা বলুন। দেশের অন্য রুটের বাসের তথ্য পেতে দেখুন আওয়ার শেরপুর বাস ডিরেক্টরি।
যা যা পাবেন এই পোস্টে

ঢাকা থেকে শেরপুর: দূরত্ব ও ছাড়ার সময়
ঢাকা থেকে শেরপুর শহরের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। বাসে সাধারণত ৪–৫ ঘণ্টা লাগে। যানজট ও রুটের ওপর সময় কমবেশি হয়। শেরপুর ছাড়িয়ে অন্য এলাকায় গেলে দূরত্ব একটু বাড়ে।
| গন্তব্য | ঢাকা থেকে আনুমানিক দূরত্ব | নোট |
|---|---|---|
| শেরপুর (শহর) | প্রায় ২০০ কিমি | এসি ও নন-এসি দুই ধরনের বাস আছে |
| ঝিনাইগাতী | প্রায় ২২০ কিমি | শেরপুর থেকে আরও প্রায় ২০ কিমি |
| ভায়াডাঙ্গা | প্রায় ২২৬ কিমি | শেরপুর থেকে আরও প্রায় ২৬ কিমি |
| বকশীগঞ্জ | প্রায় ২৩০ কিমি | শেরপুর থেকে আরও প্রায় ৩০ কিমি |
| নালিতাবাড়ী | প্রায় ১৮০ কিমি | শেরপুর শহরে প্রবেশের আগেই নালিতাবাড়ী রোডে ঢুকতে হয় |
ঢাকা–শেরপুর বাসের ভাড়া
ভাড়া বাসের ধরন ও অপারেটরের ওপর নির্ভর করে। নিচের টেবিলে বর্তমান ভাড়া একসাথে দেওয়া হলো।
| বাসের ধরন / রুট | ভাড়া (জনপ্রতি) |
|---|---|
| নন-এসি গেইট লক বাস (ঢাকা–শেরপুর) | ৫৫০ টাকা |
| এসি: সান লাইন, এসি ডিলাক্স, এসি সুপার ডিলাক্স, এস বি এসি লাইন, শেরপুর ডিলাক্স | ৬৫০ টাকা |
| এসি: শেরপুর জেলা ক্রীড়া সংস্থা | ৭০০ টাকা |
| প্রাইম কমফোর্টার (বিজনেস ক্লাস) | ৮০০ টাকা |
| ঢাকা–ঝিনাইগাতী | ৩৫০–৫৫০ টাকা (গেইট লক বাসে ৫৫০) |
| নালিতাবাড়ী টু ঢাকা (গেইট লক) | ৫৫০ টাকা |
| ঢাকা টু নালিতাবাড়ী (গেইট লক) | ৫০০ টাকা |
| ঢাকা–বকশীগঞ্জ | ৬০০ টাকা |
| সাভার–আশুলিয়া থেকে শেরপুর: নন-এসি / এসি | ৪০০–৫০০ টাকা / ৬৫০ টাকা |
ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর লোকাল বাসের ভাড়া সাধারণত ৩৫০–৫০০ টাকার মধ্যে থাকে। গেইট লক বাসে আগে থেকে টিকিট নিশ্চিত করতে হয় এবং পথে যাত্রী ওঠানো হয় না। লোকাল বাস পথে যাত্রী ওঠায়, তাই সময় বেশি লাগে।
শেরপুর টু ঢাকা বাসের সময়সূচি
শেরপুর থেকে ঢাকা যাওয়ার জন্য রাত থেকে ভোর পর্যন্ত বাস আছে। দিনের বেলা সকাল ৭:৩০-এর পর সাদিকা পরিবহনের ২টি বাস (দুপুর ১:২৫ ও ১:৩৫) ছাড়া রাতের আগে গেইট লক সার্ভিস সীমিত। কিছু বাস ময়মনসিংহ হয়ে মহাখালী বা গুলিস্তান যায়।
শেরপুর থেকে ঢাকা: বাসের তালিকা
| বাসের নাম | ছাড়ার সময় | কাউন্টার / সুপারভাইজার | অনলাইন টিকিট |
|---|---|---|---|
| তাহিয়া এক্সপ্রেস | ভোর ৩:২০ | 01788825498 | আছে (আওয়ার শেরপুরে) |
| মণিমুক্তা | ভোর ৪:৩০ | 01725371819 | নেই |
| চেম্বার অব কমার্স | ভোর ৫টা ও রাত ১২:৩০ | 01716486467, 01778558835 | নেই |
| কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি | ভোর ৫:৩০ | 01755418143, 01912567530 | নেই |
| এস এ ট্রাভেলস-২ | ভোর ৬:০৫ | 01724454357 | নেই |
| শেরপুর রেড লাইন | সকাল ৬:১৫ ও রাত ১২টা | 01761797977 | আছে (আওয়ার শেরপুরে) |
| এসি ডিলাক্স | সকাল ৬:৩০ | 01729592294 | নেই |
| সততা এক্সপ্রেস | সকাল ৭:৩০ ও রাত ১১টা | 01743546757 | আছে (আওয়ার শেরপুরে) |
| সাদিকা | দুপুর ১:২৫ ও ১:৩৫ | 01736990161, 01712119181 | নেই |
| সুপ্রীম কোচ | রাত ১২:৩০ | 01344096038 | আছে (আওয়ার শেরপুরে) |
| শেরপুর টেনিস লাইন | রাত ১২:৪৫ | 01761797977 | আছে (আওয়ার শেরপুরে) |
| উইমেন চেম্বার | রাত ১২:৪৫ | 01300823516 | নেই |
| এলিট এক্সপ্রেস | রাত ১টা | 01711397300 | আছে (আওয়ার শেরপুরে) |
একই কাউন্টার নম্বর থেকে একাধিক বাস ছাড়ে: রেড লাইন ও টেনিস লাইন (01761797977), কালেক্টরেট ও এস বি এসি লাইন (01755418143), সান লাইন, এসি ডিলাক্স ও এসি সুপার ডিলাক্স (01729592294)।

শেরপুর থেকে ঢাকা এসি বাস
এসি বাসে যেতে চাইলে নিচের সার্ভিসগুলো দেখতে পারেন। এখানে ভাড়াও দেওয়া হলো।
| বাসের নাম | ছাড়ার সময় | কাউন্টার নম্বর | ভাড়া | অনলাইন টিকিট |
|---|---|---|---|---|
| সান লাইন | ভোর ৫:২০ | 01729592294 | ৬৫০ টাকা | আছে (আওয়ার শেরপুরে) |
| শেরপুর জেলা ক্রীড়া সংস্থা | ভোর ৫:৪৫ | 01313970128 | ৭০০ টাকা | আছে (আওয়ার শেরপুরে) |
| এসি ডিলাক্স | সকাল ৬:৩০ | 01729592294 | ৬৫০ টাকা | নেই |
| প্রাইম কমফোর্টার (বিজনেস ক্লাস) | সকাল ৭টা | 01929553823 | ৮০০ টাকা | আছে (আওয়ার শেরপুরে) |
| এস বি এসি লাইন | রাত ১২:০৫ | 01755418143 | ৬৫০ টাকা | নেই |
| এসি সুপার ডিলাক্স | রাত ১২:৩০ | 01729592294 | ৬৫০ টাকা | নেই |
এসি বাসের ভাড়া, সময়, ঢাকার কাউন্টার ও অনলাইন টিকিটের সর্বশেষ তথ্য দেখুন শেরপুর টু ঢাকা এসি বাসের বিস্তারিত তালিকায়।

ঢাকা টু শেরপুর বাসের সময়সূচি
ঢাকার মহাখালী, গুলিস্তান ও আশপাশের কয়েকটি জায়গা থেকে শেরপুরের বাস ছাড়ে। কোন বাস কোথা থেকে ছাড়ে, তা আগে জেনে নেওয়া জরুরি। কারণ মহাখালী থেকে ছাড়ে এমন সব বাসে গুলিস্তান থেকে উঠার সুযোগ নেই।
গুলিস্তান থেকে শেরপুর বাস
গুলিস্তান স্টেডিয়াম ও জিরো পয়েন্ট থেকে কিছু বাস মহাখালী, উত্তরা ও ময়মনসিংহ হয়ে শেরপুরের দিকে যায়।
| বাসের নাম | ছাড়ার স্থান | ছাড়ার সময় | গন্তব্য | সুপারভাইজার | অনলাইন টিকিট |
|---|---|---|---|---|---|
| সুপ্রীম কোচ | জিরো পয়েন্ট | সকাল ৭:৩০ | শেরপুর | 01775413541 | আছে (আওয়ার শেরপুরে) |
| শেরপুর রেড লাইন | স্টেডিয়ামের ৪ নম্বর গেট | সকাল ৮:৩০ | শেরপুর | 01711671686 | আছে (আওয়ার শেরপুরে) |
| শেরপুর উইমেন চেম্বার | স্টেডিয়ামের ৪ নম্বর গেট | দুপুর ১২টা | শেরপুর | 01300823515 | নেই |
| প্রাইম প্লাস | জিরো পয়েন্ট | দুপুর ১২:৩০ | ঝিনাইগাতী | 01315234141 | আছে (আওয়ার শেরপুরে) |
| শেরপুর টেনিস লাইন | স্টেডিয়ামের ৪ নম্বর গেট | দুপুর ১:০৫ | শেরপুর | 01770774774 | আছে (আওয়ার শেরপুরে) |
| শেরপুর চেম্বার অব কমার্স ২ | স্টেডিয়ামের ৪ নম্বর গেট | দুপুর ২টা | শেরপুর | 01778558890 | নেই |
| এলিট এক্সপ্রেস | জিরো পয়েন্ট | দুপুর ৩:০৫ | ঝিনাইগাতী | 01326821812 | আছে (আওয়ার শেরপুরে) |
| শেরপুর চেম্বার অব কমার্স | স্টেডিয়ামের ৪ নম্বর গেট | দুপুর ৩:১৫ | শেরপুর | 01715814725 | নেই |
| কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি | জিরো পয়েন্ট | বিকাল ৪টা | শেরপুর | 01729142831 | নেই |
গুলিস্তান থেকে যাওয়ার আগে আওয়ার শেরপুর অ্যাপ, ওয়েবসাইট বা সুপারভাইজারকে ফোন করে সিট কনফার্ম করে নিন। গাড়ি ১ নম্বর গেট, ৪ নম্বর গেট নাকি দৈনিক বাংলার মোড়ে দাঁড়িয়েছে, তা বাসা থেকে বের হওয়ার আগেই জেনে নিন। মাঝেমধ্যে গাড়ি অন্য জায়গায় থাকে।

মহাখালী থেকে শেরপুর ও আশপাশের রুটের বাস
মহাখালী বাস টার্মিনাল থেকে শেরপুর, ঝিনাইগাতী, ভায়াডাঙ্গা, বকশীগঞ্জ ও সানন্দবাড়ীর বাস ছাড়ে।
| বাসের নাম | ঢাকা থেকে ছাড়ার সময় | গন্তব্য | সুপারভাইজার | অনলাইন টিকিট |
|---|---|---|---|---|
| মেঘলা এক্সপ্রেস | ভোর ৫টা | বকশীগঞ্জ | 01724532686 | নেই |
| সিয়াম এন্টারপ্রাইজ | ভোর ৫:৩০ | সানন্দবাড়ী | 01974021221 | নেই |
| সাদিকা-১ | ভোর ৬:৩০ | শেরপুর | 01712119181 | নেই |
| ক্রাউন ডিলাক্স | সকাল ৭টা | বকশীগঞ্জ | 01775534173 | নেই |
| সততা এক্সপ্রেস | সকাল ৭:২০ | শেরপুর, বকশীগঞ্জ | 01743547620 | আছে (আওয়ার শেরপুরে) |
| ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি | দুপুর ২টা | ঝিনাইগাতী | 01719530687 | নেই |
| সততা এক্সপ্রেস | বিকাল ৪টা | শেরপুর, বকশীগঞ্জ | 01743547620 | আছে (আওয়ার শেরপুরে) |
| ক্রাউন ডিলাক্স-২ | রাত ৮:৩০ | বকশীগঞ্জ | 01733186816 | নেই |
| সাদিকা-২ | রাত ১১:৩০ | শেরপুর | 01736990161 | নেই |
| জাবির | রাত ১১:৪৫ | কর্ণজোড়া | 01904992500 | নেই |
এ ছাড়া ময়মনসিংহ, ফুলপুর ও নকলা হয়ে শেরপুরের বিভিন্ন উপজেলায় নন-এসি বাস চলে। কিছু বাস গেইট লক সার্ভিস দেয়, আবার কিছু বাস পথে যাত্রী ওঠায়। বাসের ধরন ও সময় দেখে নিন বাস ডিরেক্টরি বা অ্যাপের “বাস তথ্য” সেকশনে।
ঢাকা টু শেরপুর এসি বাসের সময়সূচি ও ভাড়া
এই রুটে বেশ কয়েকটি এসি বাস চলে। সাধারণত মহাখালী, গুলিস্তান বা নির্দিষ্ট কাউন্টার থেকে ছাড়ে। প্রাইম কমফোর্টার বিজনেস ক্লাস সার্ভিস, তাই এর ভাড়া বেশি।
| বাসের নাম | ছাড়ার স্থান | সময় | সুপারভাইজার | ভাড়া | অনলাইন টিকিট |
|---|---|---|---|---|---|
| এস বি এসি লাইন | স্টেডিয়ামের ৪ নম্বর গেট | সকাল ১১টা | 01760182285 | ৬৫০ টাকা | নেই |
| এসি সুপার ডিলাক্স | মহাখালী | দুপুর ১:১০ | 01735621796 | ৬৫০ টাকা | নেই |
| এসি ডিলাক্স | মহাখালী | দুপুর ১:৩০ | 01734190665 | ৬৫০ টাকা | নেই |
| সান লাইন | গুলিস্তান স্টেডিয়ামের ৪ নম্বর গেট | দুপুর ২:২০ | 01741729042 | ৬৫০ টাকা | আছে (আওয়ার শেরপুরে) |
| প্রাইম কমফোর্টার (বিজনেস ক্লাস) | নাবিস্কো | বিকাল ৩:০৫ | 01732657070 | ৮০০ টাকা | আছে (আওয়ার শেরপুরে) |
| শেরপুর জেলা ক্রীড়া সংস্থা | গুলিস্তান স্টেডিয়ামের ৪ নম্বর গেট | বিকাল ৩:৩০ | 01313970129 | ৭০০ টাকা | আছে (আওয়ার শেরপুরে) |
আরও তথ্য: ঢাকা টু শেরপুর এসি বাসের বিস্তারিত তথ্য।
ঝিনাইগাতী টু ঢাকা বাসের সময়সূচি
ঝিনাইগাতী থেকে শেরপুর হয়ে ঢাকা যাওয়ার একাধিক বাস আছে। কিছু বাস সরাসরি গুলিস্তান বা মহাখালী থেকে ঝিনাইগাতী পর্যন্ত যায়। এই রুটে সিমিন একটি পরিচিত ও জনপ্রিয় ব্যানার। যাওয়ার আগে ছাড়ার স্থান ও সময় নিশ্চিত করে নিন।
| বাসের নাম | ঢাকা থেকে ছাড়ার সময় | ছাড়ার স্থান | সুপারভাইজার | অনলাইন টিকিট |
|---|---|---|---|---|
| মোরাদ মাহিমা | ভোর ৪:০০ | মহাখালী | 01725131692 | নেই |
| সিমিন | ভোর ৫:১০ | মহাখালী | 01703258282 | নেই |
| সিমিন | ভোর ৫:৪০ | মহাখালী | 01777376837 | নেই |
| সিয়াম | সকাল ৬:২০ | মহাখালী | 01974021229 | নেই |
| প্রাইম প্লাস | দুপুর ১২:৩০ | গুলিস্তান | 01315234141 | আছে (আওয়ার শেরপুরে) |
| জনতা পরিবহন | দুপুর ২:০০ | মহাখালী | 01325542294 | নেই |
| ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি | দুপুর ২:০০ | মহাখালী | 01719530687 | নেই |
| ঝিনাইগাতী ডিলাক্স | দুপুর ২:৩০ | মহাখালী | 01770411810 | নেই |
| এলিট এক্সপ্রেস | বিকাল ৩:০৫ | গুলিস্তান | 01326821812 | আছে (আওয়ার শেরপুরে) |
| নুরজাহান | বিকাল ৪:০০ | মহাখালী | 01325542296 | নেই |
| অপু ট্রাভেলস | বিকাল ৪:০০ | মহাখালী | 01308926543 | নেই |
| অবকাশ এক্সপ্রেস | বিকাল ৫:০০ | মহাখালী | 01734272956 | নেই |
| তাফিক | রাত ১:০০ | মহাখালী | 01778522780 | নেই |
| ঝিনাইগাতী এক্সপ্রেস | রাত ১:২০ | মহাখালী | 01946200301 | নেই |
ঢাকা–ঝিনাইগাতী রুটে বাসভেদে ভাড়া ৩৫০–৫৫০ টাকা। সরাসরি বাসে ভাড়া ৫৫০ টাকা। ঝিনাইগাতী থেকে ঢাকায় কোনো এসি বাস নেই। বিস্তারিত পড়ুন: ঢাকা টু ঝিনাইগাতী বাসের সময়সূচি ও ফোন নম্বর।
শ্রীবরদী ও ভায়াডাঙ্গা রুটের বাস
শ্রীবরদী থেকে ছেড়ে আসা সরাসরি কোনো বাস নেই। বকশীগঞ্জ ও ভায়াডাঙ্গার বাসগুলো শ্রীবরদী হয়ে যায়, তাই ওই বাসে শ্রীবরদী যাওয়া যায়। ভায়াডাঙ্গা রুটে বাস সীমিত। এই রুটের সঠিক সময় ও নম্বর পেলে এখানে যোগ করা হবে। অনেকে শেরপুরে নেমে সিএনজিতেও যান।
সাভার–আশুলিয়া ও শেরপুর বাসের সময়সূচি
সাভার, আশুলিয়া, গাবতলী, আমিনবাজার, বাইপাইল ও কল্যাণপুর থেকে শেরপুর এবং আশপাশের উপজেলায় বাস চলে। কিছু বাস ময়মনসিংহ হয়ে, কিছু জামালপুরের পথে যায়। তাই টিকিট নেওয়ার আগে রুট জেনে নিন। যে বাসগুলো শেরপুর থেকে সাভার–আশুলিয়া যায়, সেগুলোই আবার সাভার থেকে শেরপুর আসে।
| বাসের নাম | ছাড়ার স্থান | সাভার–আশুলিয়া এলাকা থেকে ছাড়ার সময় | সুপারভাইজার | অনলাইন টিকিট |
|---|---|---|---|---|
| মাহী এক্সপ্রেস | আশুলিয়া | ভোর ৪:১০ | 01732853517 | নেই |
| শিবু এক্সপ্রেস | আশুলিয়া | ভোর ৪:৩০ | 01736030462 | নেই |
| মায়ের আঁচল | আশুলিয়া | ভোর ৫:০০ | 01981464183 | নেই |
| মাহী-২ | আশুলিয়া | ভোর ৫:১০ | 01772374137 | নেই |
| এম ডি সুপার | গাবতলী | সকাল ৬:০০ | 01929470506 | নেই |
| শেরপুর ট্রাভেলস | বাইপাইল | সকাল ৮:০০ | 01730891913 | নেই |
| সিয়াম ট্রাভেলস | টেকনিক্যাল | দুপুর ১২:০০ | 01332132994 | নেই |
| এম ডি সুপার | আমিনবাজার | দুপুর ২:০০ | 01929470507 | নেই |
| সিয়াম ট্রাভেলস | গাবতলী | দুপুর ২:৩০ | 01776093780 | নেই |
| মণিমুক্তা | আমিনবাজার | বিকাল ৪:০০ | 01729604053 | নেই |
| শেরপুর ডিলাক্স (এসি) | কল্যাণপুর | বিকাল ৪:৩০ | 01741718683 | আছে (আওয়ার শেরপুরে) |
| এম ডি সুপার | আশুলিয়া | রাত ৯:০০ | 01732317062 | নেই |
| ঝিনাইগাতী এক্সপ্রেস | আশুলিয়া | রাত ১০:৩০ | 01965660669 | নেই |
এই রুটে নন-এসি বাসের ভাড়া ৪০০–৫০০ টাকা, এসি বাসের ভাড়া ৬৫০ টাকা। অনেক বাসের আলাদা কাউন্টার নেই, তাই সুপারভাইজারের সাথে কথা বলে টিকিট নিশ্চিত করতে হয়। বিস্তারিত: সাভার টু শেরপুর বাস সার্ভিস: আশুলিয়া ও গাবতলী।
ঢাকা টু নালিতাবাড়ী বাসের সময়সূচি
ঢাকার মহাখালী থেকে গাজীপুর, ময়মনসিংহ, ফুলপুর ও নকলা হয়ে নালিতাবাড়ী যাওয়া যায়। জনপ্রিয় বাসের পাশাপাশি লোকাল বাসও চলে। নালিতাবাড়ী টু ঢাকা গেইট লক সার্ভিসে ভাড়া ৫৫০ টাকা, আর ঢাকা টু নালিতাবাড়ী গেইট লক সার্ভিসে ৫০০ টাকা।
জনপ্রিয় বাসের সময়সূচি
| বাসের নাম | ঢাকা থেকে ছাড়ার সময় | ছাড়ার স্থান | সুপারভাইজার | অনলাইন টিকিট |
|---|---|---|---|---|
| হাজী পরিবহন | ভোর ৬টা | মহাখালী | 01720216807 | নেই |
| ভূঁইয়া পরিবহন | সকাল ৬:২৫ | মহাখালী | 01790265300 | নেই |
| লুবনা এক্সপ্রেস-২ | দুপুর ১২:২০ | মহাখালী | 01746180649 | আছে (আওয়ার শেরপুরে) |
| ইউনাইটেড ট্রাভেলস | রাত ১১:১০ | মহাখালী | 01337990327 | নেই |
ঢাকা–নালিতাবাড়ী লোকাল বাসের তালিকা
| বাসের নাম | মহাখালী থেকে ছাড়ার সময় | সুপারভাইজার |
|---|---|---|
| আশিক | সকাল ৬:৫০ | 01310594404 |
| রাজু | সকাল ৭:২০ | 01741373083 |
| মাওয়া এক্সপ্রেস | সকাল ৭:২০ | 01996519100 |
| কিরণ ট্রাভেলস (মিরপুর থেকে) | সকাল ৯:০০ | 01753541565 |
| সরকার | সকাল ৯:২০ | 01911201985 |
| আল-রাফি | সকাল ৯:৫০ | 01700559698 |
| শামীমা ট্রাভেলস | দুপুর ১২:০০ | 01714510505 |
| সৌরভ ক্লাসিক | দুপুর ১২:৩০ | 01793929060 |
| সাহা ট্রাভেলস | দুপুর ১:০০ | 01712764842 |
লোকাল বাসের সময় ও ভাড়া বদলাতে পারে। এই সার্ভিসগুলোর সাথে আওয়ার শেরপুরের সরাসরি যোগাযোগ নেই। তাই যাওয়ার আগে সুপারভাইজারের সাথে কথা বলে ভাড়া ও সময় জেনে নিলে ভালো। বিস্তারিত: ঢাকা টু নালিতাবাড়ী বাসের আপডেট সময়সূচি।
বকশীগঞ্জ টু ঢাকা ও ঢাকা টু বকশীগঞ্জ বাস
বকশীগঞ্জ থেকে ঢাকা (মহাখালী) যাওয়ার বেশ কিছু বাস আছে। কিছু বাস রাতে ছাড়ে, কিছু ভোর বা দিনে। ভাড়া জনপ্রতি ৬০০ টাকা। বকশীগঞ্জ রুটে কোনো এসি বাস নেই।
বকশীগঞ্জ থেকে ঢাকা
| বাসের নাম | বকশীগঞ্জ থেকে ছাড়ার সময় | সুপারভাইজার | ভাড়া | অনলাইন টিকিট |
|---|---|---|---|---|
| সততা এক্সপ্রেস | ভোর ৬টা, রাত ১০টা | 01743545567 | ৬০০ টাকা | আছে (আওয়ার শেরপুরে) |
| জননী এন্টারপ্রাইজ | ভোর ৪:৩০, ভোর ৫:৩০, সকাল ১০:১৫, বিকাল ৩:১০, রাত ১০:৩০ | 01712937783, 01722722865 | ৬০০ টাকা | নেই |
| যমুনা এন্টারপ্রাইজ | ভোর ৪টা ও ৪:৩০, সকাল ৮:০০, বিকাল ৪টা, রাত ১০টা | 01714045163 | ৬০০ টাকা | নেই |
| সিয়াম এন্টারপ্রাইজ | ভোর ৫:৫০, সকাল ৮:৫০, ৯:৫০, ১০:১০, রাত ৯:২০, ৯:৫০, ১১:০৫ | 01974021225, 01724532699 | ৬০০ টাকা | নেই |
ঢাকা (মহাখালী) থেকে বকশীগঞ্জ
| বাসের নাম | মহাখালী থেকে ছাড়ার সময় | সুপারভাইজার | ভাড়া | অনলাইন টিকিট |
|---|---|---|---|---|
| মেঘলা এক্সপ্রেস | ভোর ৫টা | 01724532686 | ৬০০ টাকা | নেই |
| ক্রাউন ডিলাক্স | সকাল ৭টা | 01775534173 | ৬০০ টাকা | নেই |
| সততা এক্সপ্রেস | সকাল ৭:২০ ও বিকাল ৪টা | 01743547620 | ৬০০ টাকা | আছে (আওয়ার শেরপুরে) |
| ক্রাউন ডিলাক্স-২ | রাত ৮:৩০ | 01733186816 | ৬০০ টাকা | নেই |
এ ছাড়া হিমালয় ক্লাসিক, ক্রাউন ডিলাক্স ও মা মনি বাস বকশীগঞ্জ থেকে মহাখালী রুটে নিয়মিত চলে। ঢাকা থেকে বকশীগঞ্জ যেতে যমুনা এন্টারপ্রাইজ, হিমালয় ক্লাসিক ও সিয়াম এন্টারপ্রাইজের খোঁজও নিতে পারেন।
শেরপুর–ঢাকা রুটের জনপ্রিয় বাস অপারেটর
কোনো বাসের রুট, কাউন্টার, সময়সূচি ও ভাড়া বিস্তারিত জানতে নিচের পেজগুলো দেখুন।
- প্রাইম কমফোর্টার এসি বাস
- সততা এক্সপ্রেস বাস
- মণিমুক্তা বাস
- এম ডি সুপার শেরপুর–আশুলিয়া
- শেরপুর–নারায়ণগঞ্জ বাস
- হাজী পরিবহন
- সোনার বাংলা বাস সার্ভিস
- সিয়াম এন্টারপ্রাইজ
- শেরপুর রেড লাইন
- জননী এন্টারপ্রাইজ
- যমুনা এন্টারপ্রাইজ
- ক্রাউন ডিলাক্স বাস
- শেরপুর কালেক্টরেট বাস
- সুপ্রীম কোচ
- সান লাইন এসি বাস
- শেরপুর চেম্বার অব কমার্স বাস
- লুবনা এক্সপ্রেস
অনলাইনে বাসের টিকিট বুকিং করার নিয়ম
ঢাকা থেকে শেরপুর বা শেরপুর থেকে ঢাকার যেসব বাসের টিকিট অনলাইনে পাওয়া যায়, তা আওয়ার শেরপুর অ্যাপ ও ওয়েবসাইটে দেখে নিতে পারেন।
- আওয়ার শেরপুর অনলাইন বাস টিকিট ওয়েবসাইটে ঢুকুন।
- শুরুর স্থান, গন্তব্য ও ভ্রমণের তারিখ বেছে নিন।
- বাস ও সিটের তথ্য দেখে পছন্দের সিট নিন।
- বুকিংয়ের নির্দেশনা মেনে টিকিট নিশ্চিত করুন।

সব রুট বা সব অপারেটরের টিকিট এখনো অনলাইনে নেই। আমরা ধাপে ধাপে ভালো অপারেটরদের অনলাইনে আনার চেষ্টা করছি। আপনার পছন্দের বাস অ্যাপ বা ওয়েবসাইটে না পেলে আওয়ার শেরপুরের হটলাইন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। এ ছাড়া সংশ্লিষ্ট কাউন্টারেও কথা বলতে পারেন।
যাত্রীদের জন্য কিছু পরামর্শ
- ভ্রমণের আগে টিকিট নিশ্চিত করুন এবং ছাড়ার স্থান ও সময় জেনে নিন।
- ঈদ, সরকারি ছুটি ও দীর্ঘ ছুটির সময় আগে থেকেই টিকিট বুক করুন।
- এসি ও নন-এসি বাসের ভাড়া আলাদা।
- বাসটি গেইট লক নাকি লোকাল, তা বাস ডিরেক্টরিতে দেখে নিন।
- গন্তব্য শেরপুর শহর না হয়ে ঝিনাইগাতী, শ্রীবরদী, নালিতাবাড়ী, বকশীগঞ্জ বা সানন্দবাড়ী হলে, টিকিট কাটার আগে জেনে নিন বাসটি ওই পর্যন্ত যায় কিনা।
- সময়সূচি বা নম্বরে ভুল পেলে আওয়ার শেরপুরকে জানান। আমরা যাচাই করে ঠিক করে দেব।
আওয়ার শেরপুরের অন্যান্য সেবা
শেরপুর ভ্রমণ, ভর্তি পরীক্ষা বা অন্য কাজে যাতায়াতের সময় আরও কিছু সেবা কাজে লাগতে পারে।
- অনলাইন বাস টিকিট: বিভিন্ন রুটের টিকিট খুঁজুন ও বুক করুন।
- গাড়ি রিজার্ভ: প্রয়োজনমতো গাড়ি রিজার্ভের তথ্য নিন।
- এডমিশন সার্ভিস: ভর্তি পরীক্ষার যাতায়াত ও সংশ্লিষ্ট তথ্য দেখুন।
- ট্যুর সার্ভিস: শেরপুর ভ্রমণ ও পর্যটনের তথ্য জানুন।
- হোটেল তথ্য: শেরপুরে থাকার হোটেলের তথ্য দেখুন।
- আওয়ার শেরপুর অ্যাপ: বাস টিকিট, স্থানীয় তথ্য ও অন্যান্য সেবা এক জায়গায়।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
ঢাকা থেকে শেরপুর যেতে কত সময় লাগে?
ঢাকা থেকে শেরপুর শহরের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। বাসে সাধারণত ৪–৫ ঘণ্টা লাগে। রুট, যানজট ও বিরতির ওপর সময় কমবেশি হতে পারে।
ঢাকা টু শেরপুর বাস কোথা থেকে ছাড়ে?
মহাখালী, গুলিস্তান, গাবতলী ও ঢাকার আরও কিছু জায়গা থেকে শেরপুরের বাস ছাড়ে। সব বাস একই জায়গা থেকে ছাড়ে না, তাই যাওয়ার আগে ছাড়ার স্থান জেনে নিন।
ঢাকা থেকে শেরপুর এসি বাস পাওয়া যায়?
হ্যাঁ। সান লাইন, এসি ডিলাক্স, এসি সুপার ডিলাক্স, এস বি এসি লাইন ও শেরপুর ডিলাক্সের ভাড়া ৬৫০ টাকা। শেরপুর জেলা ক্রীড়া সংস্থার ভাড়া ৭০০ টাকা। বিজনেস ক্লাস প্রাইম কমফোর্টারের ভাড়া ৮০০ টাকা। যাওয়ার আগে সিট ও সময় নিশ্চিত করে নিন।
ঢাকা থেকে ঝিনাইগাতী, নালিতাবাড়ী বা বকশীগঞ্জ যাওয়ার বাস আছে?
হ্যাঁ। এই তিন রুটেই ঢাকা থেকে সরাসরি বাস চলে। ঝিনাইগাতীর ভাড়া ৩৫০–৫৫০ টাকা, নালিতাবাড়ীর গেইট লক সার্ভিসে ৫০০–৫৫০ টাকা এবং বকশীগঞ্জের ভাড়া ৬০০ টাকা।
শেরপুরের বাসের টিকিট বুকিং করতে কোন নম্বরে যোগাযোগ করব?
আওয়ার শেরপুর হটলাইন 09617854560 নম্বরে কল করে অথবা আওয়ার শেরপুর হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে মেসেজ করে টিকিট বুক করতে পারবেন। অনলাইনে বুকিং করতে যান bus.oursherpur.com-এ।
বাসের সময়সূচিতে ভুল থাকলে কী করব?
বাসের নাম, সঠিক সময় ও কাউন্টার নম্বর লিখে আওয়ার শেরপুরের হটলাইন বা হোয়াটসঅ্যাপে জানান। আমরা যাচাই করে তথ্য ঠিক করে দেব।
ঢাকা–শেরপুর বাসের টিকিট বুক করবেন?
আওয়ার শেরপুর হটলাইন 09617854560 এবং হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে যোগাযোগ করুন। অথবা সরাসরি অনলাইনে বাস টিকিট বুক করুন বা আওয়ার শেরপুর অ্যাপ ডাউনলোড করুন।
তথ্য আপডেট: বাসের সময়সূচি, ভাড়া ও কাউন্টার নম্বর বদলাতে পারে। এই পোস্টে সর্বশেষ তথ্য রাখার চেষ্টা করা হয়। নতুন বাসের তথ্য বা কোনো সংশোধন জানাতে আওয়ার শেরপুরের সাথে যোগাযোগ করুন।

ঝিনাইগাতী থেকে ঢাকা সকালে কি কোন গাড়ি আছে নাকি
ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিঃ
এখন চমৎকার হয়েছে, সব বাসের তথ্য ও সোর্স লিংক একত্রে হওয়ার কারণে যার যেটা প্রয়োজন সে সেটার তথ্য বের করে নিয়ে নিতে পারবে।