▶ অ্যাপ NEW
🏠হোম 🚌বাস টিকিট 🛒শপ 🎓এডমিশন 🏞️ট্যুর 🚗গাড়ি রিজার্ভ 🏨হোটেল 📝ব্লগ 👤আমার অ্যাকাউন্ট
শেরপুর জেলার তথ্য ভান্ডার

শেরপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, বাস, হোটেল ও সকল সেবার নির্ভরযোগ্য তথ্য

প্রাইম কমফোর্টার এসি বাসের নাম্বার, ভাড়া ও ছাড়ার সময়

সর্বশেষ তথ্য যাচাই: ১৬ নভেম্বর ২০২৬

প্রাইম কমফোর্টার বাস ঢাকা–শেরপুর রুটের একমাত্র বিজনেস ক্লাস এসি সার্ভিস। শেরপুর থানা মোড় থেকে সকাল ৭:০৫ মিনিটে ছেড়ে ময়মনসিংহ ও গাজীপুর হয়ে প্রায় ৫ ঘণ্টায় ঢাকার মহাখালী পৌঁছায়। বর্তমান ভাড়া ৮০০ টাকা।

গুরুত্বপূর্ণ হালনাগাদ: ৮ অক্টোবর ২০২৬ মহাখালী টার্মিনালে প্রাইম কমফোর্টার বাসটিতে আগুন লাগে। ১৯ অক্টোবর থেকে সেই সময়ে বদলি হিসেবে প্রাইমের আরএন৮জে (RN8J) বাস একই সময়ে, একই ভাড়ায় সার্ভিস দিচ্ছে। এই পোস্টে দুই বাসের তথ্যই আছে।

টিকিট বুক করতে আওয়ার শেরপুর হটলাইন 09617854560 নম্বরে কল করুন অথবা আওয়ার শেরপুর হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে মেসেজ করুন।

প্রাইম কমফোর্টারের বদলি আরএন৮জে এসি বাস, শেরপুর–ঢাকা রুট
কমফোর্টারের বদলি আরএন৮জে এসি বাস, শেরপুর–ঢাকা রুট

প্রাইম কমফোর্টার বাসের সময়সূচি ও ভাড়া

বিষয়তথ্য
শেরপুর থেকে ছাড়ার সময়সকাল ৭:০৫, শেরপুর থানা মোড়
ঢাকা থেকে ছাড়ার সময়বিকাল ৩:০৫, মহাখালী বাস টার্মিনালের ভেতর থেকে
সময় লাগেপ্রায় ৫ ঘণ্টা
ভাড়া (সব স্থান থেকে)৮০০ টাকা
রুটশেরপুর–ময়মনসিংহ–গাজীপুর–ঢাকা (মহাখালী)
বাসের ধরনএসি, বিজনেস ক্লাস
বুকিংআওয়ার শেরপুর ও কাউন্টার

অক্টোবরে জ্বালানি তেলের দাম বাড়ার পর থেকে ভাড়া ৮০০ টাকা। আগে ৭০০ টাকা ছিল।

কমফোর্টারের কী হয়েছে এবং এখন কোন বাস চলছে

৮ অক্টোবর দুপুরে মহাখালী টার্মিনালে এসি সার্কিট থেকে বাসটিতে আগুন লাগে। কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর বাসটি চালিয়ে গ্যারেজে নেওয়া যায়, অর্থাৎ বডি ও সিট পুড়লেও ইঞ্জিন ভালো ছিল।

বাসটি এখন গাবতলী গ্যারেজে আছে। মেরামতে আনুমানিক ২ মাস লাগবে। এই সময় প্রাইমের আরএন৮জে বাস প্রক্সি হিসেবে সার্ভিস দিচ্ছে। এটিও এসি এবং বিজনেস ক্লাস।

আরএন৮জে বাসের সিট ও সুবিধা

আরএন৮জে বাসেও সিট বিন্যাস ১:২। বাম পাশে ১০টি সিঙ্গেল সিট আর ডান পাশে ২০টি সিট (ডাবল সারিতে)। পেছনের সারিতে ৩টির বদলে ৪টি সিট থাকায় মোট সিট ৩১টি। পেছনের সারি কিছুটা উঁচু, তাই রাস্তা খারাপ হলে একটু ঝাঁকুনি লাগতে পারে। তবে সাসপেনশন ভালো হওয়ায় যাত্রীরা আরাম পান।

বিষয়কমফোর্টার (গ্যারেজে)আরএন৮জে (বর্তমানে চলছে)
বাসের ধরনএসি, বিজনেস ক্লাসএসি, বিজনেস ক্লাস
সিট বিন্যাস১:২১:২
মোট সিট৩১টি৩১টি
ভাড়া৮০০ টাকা৮০০ টাকা
অবস্থামেরামতাধীন, আনুমানিক ২ মাস১৯ অক্টোবর থেকে চলছে
প্রাইম প্রিমিয়াম আরএন৮জে বাসের ১:২ সিট বিন্যাস
প্রাইম প্রিমিয়াম আরএন৮জে বাসের ১:২ সিট বিন্যাস

পুরোনো কমফোর্টার বাসের সিট

কমফোর্টার ফিরে এলে আগের মতোই ৩১ সিটের ১:২ ফরমেটে চলবে। বাম পাশে সিঙ্গেল সিট, ডান পাশে ডাবল সিট। এই কারণেই যাত্রীরা এটি পছন্দ করেন।

প্রাইম কমফোর্টার এসি বাসের ভেতরের সিট
কমফোর্টার এসি বাসের ভেতরের সিট
প্রাইম কমফোর্টার এসি বাস, শেরপুর–ঢাকা রুট
কমফোর্টার এসি বাস, শেরপুর–ঢাকা রুট

প্রাইম কমফোর্টার বাসের কাউন্টার ও যোগাযোগ নম্বর

এই বাসের টিকিট আওয়ার শেরপুর থেকে এবং কাউন্টারে, দুই জায়গাতেই পাওয়া যায়। ঢাকায় কোনো কাউন্টার নেই। সেখানে সুপারভাইজারের নম্বরে কথা বলে বা অনলাইনে বুকিং করে যাতায়াত করতে হয়।

বুকিং/যোগাযোগনম্বর
আওয়ার শেরপুর (অনলাইন, হটলাইন, হোয়াটসঅ্যাপ)হটলাইন 09617854560, হোয়াটসঅ্যাপ 01866065676
সরাসরি কাউন্টার: শেরপুর01929553823
সরাসরি: ঢাকা (সুপারভাইজার)01732657070

অনলাইনে প্রাইম কমফোর্টার বাসের টিকিট কাটার নিয়ম

আওয়ার শেরপুরে এই বাসের অনলাইন টিকিট কাটা সহজ। আওয়ার শেরপুরের রিফান্ডও আমাদের নিয়মেই হয়।

  1. bus.oursherpur.com-এ যান, অথবা গুগলে আওয়ার শেরপুর সার্চ করুন।
  2. যেখান থেকে যাবেন, যেখানে যাবেন আর কত তারিখে যাবেন তা দিয়ে সার্চ করুন।
  3. প্রাইম কমফোর্টারসহ অন্য বাসগুলো দেখাবে। “সিট সিলেক্ট” চাপুন।
  4. সাদা সিট ফাঁকা। পছন্দের সিট বেছে পরের ধাপে যান।
  5. নাম, ফোন নম্বর ও ইমেইল ঠিকঠাক দিন।
  6. বিকাশ গেটওয়ে দিয়ে পেমেন্ট করুন।
  7. কয়েক সেকেন্ডে কনফার্মেশন এসএমএস আসবে। পিডিএফ টিকিট ডাউনলোড করা যাবে।

সরাসরি অ্যাপ থেকেও বুকিং করা যায়। আওয়ার শেরপুর অ্যাপ ইনস্টল করুন।

প্রাইম কমফোর্টার কেন শেরপুরের যাত্রীদের পছন্দ?

অন্য এসি বাসের তুলনায় সিট কম, তাই যাত্রীরা আরামে যাতায়াত করেন। সময় মেনে চলা, বাসের ভেতরের পরিবেশ আর স্টাফদের ব্যবহারও যাত্রীদের ভালো লাগে। বৃদ্ধ, অসুস্থ ও অন্তঃসত্ত্বা নারীরা নিরাপদ ভ্রমণের জন্য এই বাস বেছে নেন। শেরপুরে অনলাইন টিকিট শুরুর দিকের বাসগুলোর মধ্যে এটি একটি।

শেরপুর–সিলেট রুটের প্রাইম পরিবহনের কোম্পানিই এই বাসটি চালায়। তাদের আরও বাস আছে। সিলেট রুটের তথ্য দেখুন সিলেট টু শেরপুর বাস পোস্টে।

শেরপুর থেকে ঢাকার অন্যান্য বাস

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

প্রাইম কমফোর্টার বাসের ভাড়া কত?

প্রাইম কমফোর্টার বাসের ভাড়া ৮০০ টাকা, সব স্থান থেকে একই। অক্টোবরে তেলের দাম বাড়ার পর থেকে এই ভাড়া। আগে ৭০০ টাকা ছিল।

প্রাইম কমফোর্টার বাসের নম্বর কত?

আওয়ার শেরপুর হটলাইন 09617854560 নম্বরে কল করে অথবা আওয়ার শেরপুর হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে মেসেজ করে টিকিট বুক করতে পারবেন। সরাসরি কাউন্টারের নম্বর: শেরপুর 01929553823, ঢাকা (সুপারভাইজার) 01732657070।

প্রাইম কমফোর্টার বাস কখন ছাড়ে?

শেরপুর থানা মোড় থেকে সকাল ৭:০৫ মিনিটে এবং ঢাকা থেকে বিকাল ৩:০৫ মিনিটে ছাড়ে। ঢাকায় বাসটি মহাখালী বাস টার্মিনালের ভেতর থেকে ছাড়ে।

প্রাইম কমফোর্টার বাস কি এখন চলছে?

মূল কমফোর্টার বাসটি ৮ অক্টোবর আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে এখন গাবতলী গ্যারেজে। ১৯ অক্টোবর থেকে একই সময়ে আরএন৮জে বাস সার্ভিস দিচ্ছে।

কমফোর্টার বাস কবে আবার চালু হবে?

গ্যারেজের কাজ শেষ হতে আনুমানিক ২ মাস লাগবে। ফিরে এলে এই পোস্টে জানানো হবে।

আরএন৮জে বাসে কতটি সিট আছে?

মোট ৩১টি সিট, বিন্যাস ১:২। বাম পাশে ১০টি সিঙ্গেল সিট, ডান পাশে ডাবল সারি। পেছনের সারিতে ৪টি সিট।

প্রাইম কমফোর্টারের অনলাইন টিকিট কীভাবে কাটব?

আওয়ার শেরপুরের বাস সাইট বা অ্যাপে তারিখ দিয়ে সার্চ করে সিট বেছে বিকাশ দিয়ে পেমেন্ট করুন। কয়েক সেকেন্ডে এসএমএস ও পিডিএফ টিকিট পাবেন।

টিকিট ক্যানসেল বা রিফান্ড কীভাবে হয়?

আওয়ার শেরপুরের মাধ্যমে কাটা টিকিটের রিফান্ড আওয়ার শেরপুরের নিয়মে হয়।

প্রাইম কমফোর্টার কি শেরপুর থেকে সিলেট যায়?

প্রাইম কমফোর্টার ঢাকা–শেরপুর রুটে চলে। সিলেট রুটে চলে একই কোম্পানির প্রাইম পরিবহনের অন্য বাস।

প্রাইম কমফোর্টারের টিকিট বুক করবেন?

আওয়ার শেরপুর হটলাইন 09617854560 ও হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে যোগাযোগ করুন। অথবা অনলাইনে বাস টিকিট বুক করুন, কিংবা আওয়ার শেরপুর অ্যাপ ডাউনলোড করুন।

মতামত দিন

4 thoughts on “প্রাইম কমফোর্টার এসি বাসের নাম্বার, ভাড়া ও ছাড়ার সময়”

  1. আমি আওয়ার শেরপুর অ্যাপ থেকে টিকিট বুকিং করে প্রাইম কমফোর্টার দিয়ে ভ্রমণ করেছি। অনেক ভালো সার্ভিস পেয়েছি। অনলাইন টিকিট বুকিং সিস্টেমের জন্য আওয়ার শেরপুরকে অনেক ধন্যবাদ