নোয়াখালী এক্সপ্রেস ব্যানারে ২টি বাস নিয়মিত শেরপুর থেকে নোয়াখালী চলাচল করে। এটি নন-এসি বাস সার্ভিস। শেরপুর থেকে ছাড়ে সন্ধ্যা ৭টায়। এই রুটের যাত্রীদের জন্য একমাত্র ভরসা।
শেরপুর থেকে নোয়াখালী বাস সার্ভিস
উত্তরাঞ্চলের জেলা শেরপুর থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলের নোয়াখালী জেলায় সরাসরি যাতায়াতের ক্ষেত্রে নোয়াখালী এক্সপ্রেস একটি পরিচিত নাম। এটি শেরপুর থেকে ময়মনসিংহ, মাওনা, গাজীপুর, সায়দাবাদ ও কুমিল্লা হয়ে নোয়াখালী প্রতি রাতে চলাচল করে। ব্যবসা, শিক্ষা, চাকরি কিংবা পারিবারিক প্রয়োজনে নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের জন্য এটি একটি সুবিধাজনক পরিবহন ব্যবস্থা।
অনলাইনে নোয়াখালী এক্সপ্রেস বাসের টিকিট বুকিং
বর্তমানে ঘরে বসেই আওয়ার শেরপুর থেকে অনলাইনে বাসের টিকিট বুকিং করা সম্ভব। যাত্রীরা পছন্দের সিট পছন্দ ও বুকিং করতে পারে কারো সহযোগিতা ছাড়াই। এতে যাত্রীদের ভোগান্তি অনেকাংশে কমে গেছে। যে কোন প্রয়োজনে যোগাযোগ করা যায় হোয়াটসঅ্যাপ 01866065676 ও হটলাইনে 09617854560. নিচে এই বাসের কাউন্টার নাম্বার ছাড়ার সময় ইত্যাদি দেওয়া হলো-
নোয়াখালী এক্সপ্রেস বাসের সময়সূচী ও নাম্বার
| কাউন্টার | মোবাইল নাম্বার |
|---|---|
| শেরপুর | 01714760128 (থানা মোড়) 01705449565 (বাস স্ট্যান্ড) |
| সোনাপুর | 01705449927 |
| মাইজদী | 01714760128 |
| সুপারভাইজার | 01705449545, 01705449559 |
শেরপুর টু নোয়াখালী বাস ভাড়া
প্রতিদিন সন্ধ্যা ৭টায় শেরপুর বাস স্ট্যান্ড থেকে নোয়াখালীর উদ্দেশ্যের ছেড়ে যায় এবং ভোরে গিয়ে পৌঁছে। শেরপুর টু নোয়াখালী বাস ভাড়া জনপ্রতি ৯০০ টাকা।

শেরপুর থেকে নোয়াখালী ভ্রমণ গাইড
নোয়াখালী বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা। শিক্ষা, ব্যবসা ও প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে এর গুরুত্ব অনেক। এ জেলা থেকে শতশত মানুষ যাতায়াত করে। এছাড়াও কুমিল্লা ও চাদপুরের মানুষেরাও যাতায়াত করে এই বাস দিয়ে। শেরপুর থেকে নোয়াখালী ভ্রমণের আগে যাত্রার সময়, ভাড়া এবং বাসের সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া উচিত। সেই সাথে টিকিট কনফার্ম করাও গুরুত্বপূর্ণ। কারণ প্রতিদিন একটা করে বাস চলার কারণে সিট না পেলে ভ্রমণ করতে পারা অনেক কঠিন।
আওয়ার শেরপুর এর মাধ্যমে বাস টিকিট বুকিং
শেরপুরবাসীর জন্য অনলাইন টিকিট বুকিংকে আরও সহজ করতে Our Sherpur কাজ করছে। এখান থেকে শেরপুর – ঢাকা, শেরপুর – কক্সবাজার, শেরপুর – সিলেট সহ বিভিন্ন রুটের বাসের সর্বশেষ তথ্য, সময়সূচি এবং টিকিট বুকিং সুবিধা পাওয়া যায়।
এক জোড়া বাস দিয়ে নিয়মিত সার্ভিস দেয় নোয়াখালী এক্সপ্রেস। তাই উভয় দিক থেকে ২ জন সুপারভাইজারের ফোন নাম্বার আলাদা একটি 01705449545 এবং অন্যটি 01705449559
