শেরপুর থেকে ঢাকা রুটে রাতে চলে এসি ডিলাক্স, সকালে এসি সুপার ডিলাক্স। এসি সুপার ডিলাক্স বাসের ভাড়া, ছাড়ার সময়, রুট ও কাউন্টারের নম্বর এই পোস্টে পাবেন। শেরপুরের এসি বাস সার্ভিস শুরু হয়েছিল ২০০৭ সালে, আর সেই শুরুর সার্ভিসই এসি ডিলাক্স বাস। দুটির ভাড়া জনপ্রতি ৬৫০ টাকা।
এই দুই বাসের তথ্য, সিট বা বুকিং নিয়ে সাহায্য লাগলে আওয়ার শেরপুর হটলাইন 09617854560 নম্বরে কল করুন অথবা আওয়ার শেরপুর হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে মেসেজ করুন।
যা যা পাবেন এই পোস্টে

এসি সুপার ডিলাক্স বাসের সময়সূচি ও কাউন্টার নম্বর
বাসটি রাত ১২:৩০ মিনিটে শেরপুর থেকে ছাড়ে এবং ভোর ৫:০০–৫:৩০ এর মধ্যে মহাখালী পৌঁছায়। ফিরতি পথে মহাখালী থেকে দুপুর ১:১০ মিনিটে ছাড়ে।
| কাউন্টার | ছাড়ার সময় | ফোন নম্বর |
|---|---|---|
| শেরপুর নিউ মার্কেট মোড় | রাত ১২:৩০ | 01729592294 |
| মহাখালী / সুপারভাইজার | দুপুর ১:১০ | 01734190665 |

এসি ডিলাক্স বাসের সময়সূচি ও কাউন্টার নম্বর
এসি ডিলাক্স শেরপুর নিউ মার্কেট মোড় থেকে সকাল ৬:৩০ মিনিটে ছাড়ে। মহাখালী বাস টার্মিনাল থেকে ফেরার বাস ছাড়ে দুপুর ২:০০ টায়।
| কাউন্টার | ছাড়ার সময় | ফোন নম্বর |
|---|---|---|
| শেরপুর নিউ মার্কেট মোড় | সকাল ৬:৩০ | 01729592294 |
| মহাখালী / সুপারভাইজার | দুপুর ২:০০ | 01735621796 |

রুট ও বাস কোথায় থামে
রুট: শেরপুর–নকলা–ফুলপুর–তারাকান্দা–ময়মনসিংহ–গাজীপুর চৌরাস্তা–বোর্ড বাজার–গাজীপুরা ২৭–টঙ্গী–উত্তরা–এয়ারপোর্ট–বনানী–মহাখালী। ফিরতি পথেও একই রুট।
ঢাকায় যাওয়ার পথে বাস গুলিস্তান জিরো পয়েন্ট ঘুরে গুলিস্তানের যাত্রী নামিয়ে মহাখালী টার্মিনালে পার্কিং করে। হোটেল ব্রেক হয় ময়মনসিংহের চুরখাই এলাকার রেস্টুরেন্টে।
শেরপুরে বাস দাঁড়ায় নিউ মার্কেট মোড়ে অনুরাধা মিষ্টির দোকানের সামনে। মহাখালীতে সোনার বাংলা বাস কাউন্টারের পাশে বাস থাকে, আর ইউনাইটেড কাউন্টারের পাশ দিয়ে বের হয়। শেরপুর থেকে ঢাকা প্রায় ২০০ কিলোমিটার, সময় লাগে ৪–৫ ঘণ্টা।
বাসের সুবিধা ও টিকিটের তথ্য
বাসে এসি আছে। তবে চার্জিং পোর্ট এবং পানি-স্ন্যাক্সের ব্যবস্থা নেই। এই দুই বাসের টিকিট আওয়ার শেরপুর ওয়েবসাইটে বুকিং করা যায় না। তবে সময়, সিট বা কাউন্টার নিয়ে সব তথ্য আমরা দিতে পারি। অনলাইন টিকিট আছে এমন বাস খুঁজতে দেখুন আওয়ার শেরপুর বাস টিকিট বুকিং।
এসি বাসের আরও বিকল্প দেখুন শেরপুর থেকে ঢাকা এসি বাস, সান লাইন এসি বাস ও প্রাইম কম্ফোর্টার বাস পোস্টে। পুরো তালিকা পাবেন শেরপুর টু ঢাকা বাসের ভাড়া ও সময়সূচি পোস্টে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
এসি ডিলাক্স বাসের ভাড়া কত?
জনপ্রতি ভাড়া ৬৫০ টাকা। এসি ডিলাক্সেরও একই ভাড়া।
এসি সুপার ডিলাক্স বাস কখন ছাড়ে?
শেরপুর নিউ মার্কেট মোড় থেকে রাত ১২:৩০ মিনিটে এবং মহাখালী থেকে দুপুর ১:১০ মিনিটে ছাড়ে।
এসি ডিলাক্স বাস কখন ছাড়ে?
শেরপুর থেকে সকাল ৬:৩০ মিনিটে এবং মহাখালী থেকে দুপুর ২:০০ টায় ছাড়ে।
বাসে কি চার্জিং ও পানির ব্যবস্থা আছে?
না। বাসে এসি আছে, কিন্তু চার্জিং পোর্ট এবং পানি-স্ন্যাক্স নেই।
এই বাসের টিকিট কি অনলাইনে পাওয়া যায়?
আওয়ার শেরপুর ওয়েবসাইটে এই বাসের বুকিং নেই। তবে সব তথ্য আমরা দিতে পারি।
শেরপুরের এসি বাসের টিকিট নিয়ে কোন নম্বরে যোগাযোগ করব?
আওয়ার শেরপুর হটলাইন 09617854560 নম্বরে কল করে অথবা আওয়ার শেরপুর হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে মেসেজ করে তথ্য জানতে পারবেন।
তথ্য বা সহায়তা লাগবে?
আওয়ার শেরপুর হটলাইন 09617854560 ও হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে যোগাযোগ করুন। অনলাইন বাস টিকিটের জন্য bus.oursherpur.com দেখুন, অথবা আওয়ার শেরপুর অ্যাপ ডাউনলোড করুন।
