সর্বশেষ তথ্য যাচাই: ১৬ নভেম্বর ২০২৬
শেরপুর টু রাজশাহী বাস এবং শেরপুর টু চাঁপাইনবাবগঞ্জ বাস প্রতিদিন জামালপুর হয়ে চলাচল করে। এই রুটে এস কে জননী পরিবহন ও মাহি আজমেরী এক্সপ্রেস নামে ২টি নন-এসি বাস আছে। শেরপুর থেকে রাজশাহীর ভাড়া ৭৫০ টাকা, চাঁপাইনবাবগঞ্জের ভাড়া ৮৫০ টাকা। জামালপুর থেকে ভাড়া ৫০ টাকা কম, যথাক্রমে ৭০০ ও ৮০০ টাকা। রুটের দূরত্ব প্রায় ২৮০ কিলোমিটার।
এই দুই বাসের অনলাইন টিকিট আওয়ার শেরপুরে নেই, তাই আমরা এখানে যাত্রীদের তথ্য দিচ্ছি। সময়সূচি, ভাড়া বা অন্য বাসের তথ্য জানতে আওয়ার শেরপুর হটলাইন 09617854560 নম্বরে কল করুন অথবা আওয়ার শেরপুর হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে মেসেজ করুন। টিকিট নিতে নিচের কাউন্টার বা সুপারভাইজারের নম্বরে যোগাযোগ করুন।
সূচীপত্র

শেরপুর টু রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ বাসের তথ্য একনজরে
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| বাসের সংখ্যা | ২টি, দুই দিক থেকে প্রতিদিন ১টি করে |
| বাসের ধরন | দুটোই নন-এসি |
| শেরপুর থেকে রাজশাহী | ৭৫০ টাকা |
| শেরপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ | ৮৫০ টাকা |
| জামালপুর থেকে রাজশাহী | ৭০০ টাকা |
| জামালপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ | ৮০০ টাকা |
| দূরত্ব | প্রায় ২৮০ কিলোমিটার |
| অনলাইন টিকিট | আওয়ার শেরপুরে নেই, কাউন্টারে বুকিং |
ভাড়া ও সময় অপারেটরের দেওয়া তথ্য অনুযায়ী। বদলালে আমরা আপডেট করব।
শেরপুর টু রাজশাহী বাসের সময়সূচি
এস কে জননী সকালে এবং মাহি আজমেরী রাতে ছাড়ে। দুটো বাসই জামালপুর হয়ে যায়, তাই জামালপুর থেকে রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরাও এই বাসে যেতে পারেন। অনেকে জামালপুর থেকে রাজশাহী যাওয়ার ভালো বাস খুঁজতে শেরপুরের বাসে ওঠেন।
| বাস | যাওয়ার সময় | রাজশাহী/চাঁপাইনবাবগঞ্জ পৌঁছায় |
|---|---|---|
| এস কে জননী | শেরপুর নিউ মার্কেট সকাল ৯:০০, জামালপুর সকাল ৯:৩০ | রাজশাহী বিকাল ৩:০০, চাঁপাইনবাবগঞ্জ বিকাল ৪:০০ |
| মাহি আজমেরী এক্সপ্রেস | শেরপুর থানা মোড় রাত ৯:০০, জামালপুর রাত ৯:৩০ | রাজশাহী ভোর ৪টার দিকে, চাঁপাইনবাবগঞ্জ ভোর ৫টার দিকে |
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে শেরপুর ও জামালপুরের সময়
| বাস | ফেরার সময় | পৌঁছায় |
|---|---|---|
| এস কে জননী | চাঁপাইনবাবগঞ্জ সকাল ১০:৩০, রাজশাহী সোনা মসজিদ দুপুর ১২:১০ | জামালপুর সন্ধ্যা ৬টার পর, শেরপুর সন্ধ্যা ৭টার আগে |
| মাহি আজমেরী এক্সপ্রেস | কনসাট রাত ৮:০০, চাঁপাইনবাবগঞ্জ রাত ৯:০০ ও রাজশাহী রাত ১০:০০ | জামালপুর শহর পার হয়ে শেরপুরে আসে |

এস কে জননী বাস: শেরপুর টু রাজশাহী
এস কে জননী শেরপুর–রাজশাহী রুটের জনপ্রিয় নন-এসি বাস, ৪০ সিটের। শেরপুরের নিউ মার্কেট কাউন্টার থেকে প্রতিদিন সকাল ৯টায় ছাড়ে। জামালপুর থেকে রাজশাহী যাতায়াতকারী যাত্রীদের জন্যও এটি ভালো বিকল্প। শেরপুর থেকে রাজশাহী ভাড়া ৭৫০ টাকা এবং চাঁপাইনবাবগঞ্জ ৮৫০ টাকা। জামালপুর থেকে যথাক্রমে ৭০০ ও ৮০০ টাকা।
রুট
শেরপুর–জামালপুর–দিগপাইত–ধনবাড়ী–মধুপুর–ঘাটাইল–এলেঙ্গা–সিরাজগঞ্জ রোড–বনপাড়া–নাটোর–রাজশাহী–চাঁপাইনবাবগঞ্জ। দুটি বাসই যাওয়া-আসায় এই রাস্তা ব্যবহার করে।
কাউন্টার ও সুপারভাইজারের নম্বর
| কাউন্টার | মোবাইল নম্বর | ছাড়ার সময় |
|---|---|---|
| শেরপুর (নিউ মার্কেট) | 01729592294 | সকাল ৯:০০ |
| জামালপুর (টাঙ্গাইল বাস স্ট্যান্ড) | 01730483119 | সকাল ৯:৩০ |
| দিগপাইত | 01718528025 | — |
| ধনবাড়ী | 01711510578 | — |
| মধুপুর | 01714260764 | — |
| ঘাটাইল | 01712470525 | — |
| বনপাড়া | 01713705434 | — |
| নাটোর (বাইপাস মোড়) | 01713700349 | — |
| রাজশাহী বিনোদপুর | 01915465605 | — |
| রাজশাহী সোনা মসজিদ | 01706293110, 01850670702 | দুপুর ১২:১০ |
| চাঁপাইনবাবগঞ্জ | 01706293108, 01749462241 | সকাল ১০:৩০ |
| সুপারভাইজার | 01777966982, 01777966983 | — |
মাহি আজমেরী এক্সপ্রেস
মাহি আজমেরী এক্সপ্রেস শেরপুর থেকে জামালপুর, নাটোর হয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কানসাট যায়। রাত ৯টায় শেরপুর থানা মোড় থেকে ছেড়ে ভোর ৪টার দিকে রাজশাহী এবং ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছায়। এটি নন-এসি রাতের বাস। শেরপুর থেকে রাজশাহী ৮০০ টাকা ও চাঁপাইনবাবগঞ্জ ৯০০ টাকা। জামালপুর থেকে ৭৫০ টাকা ও ৮৫০ টাকা।
| কাউন্টার | মোবাইল নম্বর | ছাড়ার সময় |
|---|---|---|
| শেরপুর (থানা মোড়) | 01324992594, 01324992795 | রাত ৯:০০ |
| সুপারভাইজার | 01324992592, 01324992593 | — |
রাজশাহী থেকে জামালপুর ও শেরপুর যাওয়ার উপায়
রাজশাহী থেকে জামালপুরে কোনো ট্রেন সুবিধা নেই। সড়কপথের বাসই একমাত্র ভরসা। সকালে চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহী সোনা মসজিদ থেকে এস কে জননী ধরলে সন্ধ্যার মধ্যেই জামালপুর ও শেরপুর পৌঁছানো যায়।
শেরপুর থেকে ঢাকার বাসের তালিকা দেখুন ঢাকা টু শেরপুর বাসের সময়সূচি ও ভাড়া পোস্টে। অন্য জেলার বাসের কাউন্টার ও নম্বর পাবেন শেরপুর জেলার বাস ডিরেক্টরিতে। আওয়ার শেরপুরের অনলাইন বাস টিকিটের জন্য যান bus.oursherpur.com-এ, অথবা আওয়ার শেরপুর অ্যাপ ইনস্টল করুন।
শেরপুর থেকে দূরপাল্লার অন্যান্য বাস
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
শেরপুর টু রাজশাহী বাস ভাড়া কত?
শেরপুর থেকে রাজশাহী বাস ভাড়া ৭৫০ টাকা এবং চাঁপাইনবাবগঞ্জ ৮৫০ টাকা।
জামালপুর থেকে রাজশাহী বাস ভাড়া কত?
জামালপুর থেকে রাজশাহী ৭০০ টাকা এবং চাঁপাইনবাবগঞ্জ ৮০০ টাকা। জামালপুরের যাত্রীদের ভাড়া শেরপুরের চেয়ে ৫০ টাকা কম।
শেরপুর থেকে রাজশাহী কোন কোন বাস চলে?
এস কে জননী পরিবহন ও মাহি আজমেরী এক্সপ্রেস। দুটোই নন-এসি এবং জামালপুর হয়ে যায়।
শেরপুর থেকে রাজশাহী কত সময় লাগে?
রুটের দূরত্ব প্রায় ২৮০ কিলোমিটার। সকালের এস কে জননী প্রায় ৬ ঘণ্টায় (সকাল ৯টা থেকে বিকাল ৩টা) রাজশাহী পৌঁছায়। রাতের মাহি আজমেরী রাত ৯টায় ছেড়ে ভোর ৪টার দিকে পৌঁছায়।
রাজশাহী টু জামালপুর বাস কখন ছাড়ে?
এস কে জননী রাজশাহী সোনা মসজিদ থেকে দুপুর ১২:১০ এ ছাড়ে এবং সন্ধ্যা ৬টার পর জামালপুর পৌঁছায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছাড়ে সকাল ১০:৩০ এ।
রাজশাহী থেকে জামালপুর কি ট্রেনে যাওয়া যায়?
না, রাজশাহী থেকে জামালপুরের কোনো ট্রেন সুবিধা নেই। সড়কপথে বাসই একমাত্র উপায়।
শেরপুর টু রাজশাহী বাসের কাউন্টার নম্বর কত?
এস কে জননীর শেরপুর নিউ মার্কেট কাউন্টার 01729592294, জামালপুর কাউন্টার 01730483119। মাহি আজমেরীর শেরপুর থানা মোড় কাউন্টার 01324992594।
শেরপুর টু রাজশাহী বাসের টিকিট কি অনলাইনে পাওয়া যায়?
এই দুই বাসের অনলাইন টিকিট আওয়ার শেরপুরে নেই। কাউন্টার বা সুপারভাইজারের নম্বরে যোগাযোগ করে টিকিট নিতে হবে।
শেরপুর থেকে বাসের তথ্যের জন্য কোন নম্বরে যোগাযোগ করব?
আওয়ার শেরপুর হটলাইন 09617854560 নম্বরে কল করে অথবা আওয়ার শেরপুর হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে মেসেজ করে বাসের তথ্য জানতে পারবেন।
তথ্যসূত্র: আওয়ার শেরপুরের সংগৃহীত তথ্য ও বাসগুলোর কাউন্টার নম্বর। সময় বা নম্বর বদলালে এই পোস্টে আপডেট করা হবে।

এস কে জননী-এর সার্ভিস ভালো না।
এছাড়া তো অপশন নেই।