▶ অ্যাপ NEW
🏠হোম 🚌বাস টিকিট 🛒শপ 🎓এডমিশন 🏞️ট্যুর 🚗গাড়ি রিজার্ভ 🏨হোটেল 📝ব্লগ 👤আমার অ্যাকাউন্ট
শেরপুর জেলার তথ্য ভান্ডার

শেরপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, বাস, হোটেল ও সকল সেবার নির্ভরযোগ্য তথ্য

শেরপুর টু বরিশাল বাস: ভাড়া ১২০০, সময়সূচি

সর্বশেষ তথ্য যাচাই: ১৬ নভেম্বর ২০২৬

শেরপুর টু বরিশাল বাস প্রতিদিন সন্ধ্যায় ছাড়ে, চলে ময়মনসিংহ বা জামালপুর হয়ে ঢাকা, পদ্মা সেতু পেরিয়ে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা পর্যন্ত। শেরপুর থেকে বরিশালের ভাড়া ১২০০ টাকা, কুয়াকাটা ও পটুয়াখালী ১৩০০ টাকা। শেরপুর থেকে বরিশাল প্রায় ৩৭০ কিলোমিটার, সময় লাগে ৮-৯ ঘণ্টা।

এই রুটে ৩টি বাস চলে: প্রাইম এক্সক্লুসিভ, সিমান্ত ট্রাভেলস (কুয়াকাটা এক্সপ্রেস) ও হিমেল সিমান্ত। সবগুলো নন-এসি, এই রুটে কোনো এসি বাস নেই। প্রথম দুটোর টিকিট আওয়ার শেরপুর থেকেই বুক হয়। বুকিং ও যেকোনো তথ্যের জন্য আওয়ার শেরপুর হটলাইন 09617854560 নম্বরে কল করুন অথবা আওয়ার শেরপুর হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে মেসেজ করুন।

অনেকে “সীমান্ত ট্রাভেলস” বা “হিমেল সীমান্ত” লিখেও সার্চ করেন। এটি একই বাস।

প্রাইম এক্সক্লুসিভ বাস শেরপুর থেকে বরিশাল ও কুয়াকাটা রুটে
প্রাইম এক্সক্লুসিভ বাস শেরপুর থেকে বরিশাল ও কুয়াকাটা রুটে

শেরপুর টু বরিশাল বাসের ভাড়া

প্রাইম এক্সক্লুসিভ ও সিমান্ত ট্রাভেলস, দুটোর ভাড়া একই। ময়মনসিংহ থেকে উঠলে ভাড়া ১০০ টাকা কম।

গন্তব্যশেরপুর থেকেময়মনসিংহ থেকে
বরিশাল১২০০ টাকা১১০০ টাকা
পটুয়াখালী১৩০০ টাকা১২০০ টাকা
কুয়াকাটা১৩০০ টাকা১২০০ টাকা
ভাঙ্গা১০০০ টাকা৯০০ টাকা
টেকেরহাট১০০০ টাকা৯০০ টাকা

হিমেল সিমান্তের ভাড়া

হিমেল সিমান্ত শেরপুর ও জামালপুর, দুই জায়গা থেকেই একই ভাড়া।

গন্তব্যশেরপুর/জামালপুর থেকে
বরিশাল১২০০ টাকা
পটুয়াখালী১৩০০ টাকা
কুয়াকাটা১৩০০ টাকা

শেরপুর থেকে দূরত্ব ও সময়

গন্তব্যদূরত্বসময় লাগে
বরিশালপ্রায় ৩৭০ কিমি৮-৯ ঘণ্টা
পটুয়াখালীপ্রায় ৪০০ কিমিপ্রায় ৯ ঘণ্টা
কুয়াকাটাপ্রায় ৪৮০ কিমি১০-১১ ঘণ্টা

শেরপুর টু বরিশাল বাসের সময়সূচি

বাসশেরপুরময়মনসিংহজামালপুর
প্রাইম এক্সক্লুসিভবিকাল ৫:৩০সন্ধ্যা ৭:০০—
সিমান্ত ট্রাভেলসসন্ধ্যা ৬:৩০সন্ধ্যা ৭:৩০—
হিমেল সিমান্তসন্ধ্যা ৭:০০—সন্ধ্যা ৭:৩০

বরিশাল টু শেরপুর বাসের সময়সূচি

বরিশাল, পটুয়াখালী ও কুয়াকাটা থেকে শেরপুরে ফেরার সময়:

বাসকুয়াকাটাপটুয়াখালীবরিশাল
প্রাইম এক্সক্লুসিভবিকাল ৪:০০বিকাল ৫:৩০রাত ৮:০০
সিমান্ত ট্রাভেলসবিকাল ৫:০০সন্ধ্যা ৬:৩০রাত ৯:০০
হিমেল সিমান্তবিকাল ৪:০০বিকাল ৫:০০সন্ধ্যা ৭:৩০

প্রাইম এক্সক্লুসিভ ও সিমান্ত ট্রাভেলস (ময়মনসিংহ রোড)

প্রাইম এক্সক্লুসিভ ও সিমান্ত ট্রাভেলস (কুয়াকাটা এক্সপ্রেস) শেরপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকা, পদ্মা সেতু, বরিশাল, পটুয়াখালী ও কুয়াকাটা যায়। দুটোই নন-এসি, ৪০ সিটের লিল্যান্ড চেসিস। প্রতিদিন দুই দিক থেকে ২টি করে বাস চলে। ভাঙ্গা, টেকেরহাট ও মোস্তফাপুরের যাত্রীরাও এই বাসে যাতায়াত করতে পারেন। আগে এই বাস রৌমারী ও বকশীগঞ্জ হয়ে চলত, এখন বকশীগঞ্জ যায় না।

রুট

শেরপুর–নকলা–ফুলপুর–ময়মনসিংহ–মাওনা চৌরাস্তা–ঢাকা (সায়েদাবাদ)–পদ্মা সেতু–ভাঙ্গা–টেকেরহাট–মোস্তফাপুর–বরিশাল–পটুয়াখালী–কুয়াকাটা।

সিমান্ত ট্রাভেলস (কুয়াকাটা এক্সপ্রেস) নন-এসি বাস, শেরপুর–বরিশাল–কুয়াকাটা রুট
সিমান্ত ট্রাভেলস (কুয়াকাটা এক্সপ্রেস) নন-এসি বাস, শেরপুর–বরিশাল–কুয়াকাটা রুট

টিকিট বুকিং ও কাউন্টারের নম্বর

এই দুই বাসের টিকিট আওয়ার শেরপুর ওয়েবসাইট, অ্যাপ, হটলাইন ও হোয়াটসঅ্যাপে বুক করা যায়। আওয়ার শেরপুরের মাধ্যমে কাটা টিকিটের রিফান্ড আমাদের নিয়মে হয়।

বুকিং/যোগাযোগনম্বর
আওয়ার শেরপুর (অনলাইন, হটলাইন, হোয়াটসঅ্যাপ)হটলাইন 09617854560, হোয়াটসঅ্যাপ 01866065676
সিমান্ত ট্রাভেলস: শেরপুর কাউন্টার01345455273
সিমান্ত ট্রাভেলস: কুয়াকাটা কাউন্টার01345455274
সিমান্ত ট্রাভেলস: বরিশাল কাউন্টার01345455277
সিমান্ত ট্রাভেলস: সুপারভাইজার01345455275, 01345455276
প্রাইম এক্সক্লুসিভ: শেরপুর কাউন্টার01340850420
প্রাইম এক্সক্লুসিভ: বরিশাল কাউন্টার01886328185
প্রাইম এক্সক্লুসিভ: সুপারভাইজার01340850418, 01340850419

হিমেল সিমান্ত নাইট কোচ

হিমেল সিমান্ত শেরপুর থেকে জামালপুর, মধুপুর, ঘাটাইল, সাভার ও সায়েদাবাদ হয়ে পদ্মা সেতু পেরিয়ে ভাঙ্গা, পটুয়াখালী, বরিশাল ও কুয়াকাটা যায়। এটি নন-এসি নাইট কোচ। শেরপুর সন্ধ্যা ৭টায় আর জামালপুর সন্ধ্যা ৭:৩০ মিনিটে ছাড়ে।

হিমেল সিমান্ত নাইট কোচ, শেরপুর–জামালপুর থেকে বরিশাল ও কুয়াকাটা
ছবি: বাস ফ্যান অফ শেরপুর

রুট

শেরপুর–জামালপুর–মধুপুর–ঘাটাইল–সাভার–সায়েদাবাদ–পদ্মা সেতু–ভাঙ্গা–পটুয়াখালী–বরিশাল–কুয়াকাটা।

হিমেল সিমান্তের কাউন্টার ও নম্বর

কাউন্টারমোবাইল নম্বরছাড়ার সময়
শেরপুর01714760128সন্ধ্যা ৭:০০
জামালপুর01987990047, 01972940380সন্ধ্যা ৭:৩০
কুয়াকাটা01987990045বিকাল ৪:০০
সুপারভাইজার01987990048, 01987990049—

হিমেল সিমান্তের টিকিট আওয়ার শেরপুরে নেই। আওয়ার শেরপুর এখানে তথ্যদাতা, টিকিটের জন্য উপরের কাউন্টারে যোগাযোগ করুন। হিমেল সিমান্তের খুলনা, যশোর ও কুষ্টিয়া রুটের বাস আলাদা, সেগুলোর তথ্য শেরপুর টু খুলনা বাস পোস্টে আছে।

কোন বাসে যাবেন?

  • ময়মনসিংহ থেকে উঠবেন: প্রাইম এক্সক্লুসিভ বা সিমান্ত ট্রাভেলস। ভাড়া ১০০ টাকা কম, আর ঢাকা ঢুকে যায়।
  • জামালপুর থেকে উঠবেন: হিমেল সিমান্ত। জামালপুর থেকে বরিশাল ১২০০ টাকা।
  • আগে বিকালে ছাড়তে চান: প্রাইম এক্সক্লুসিভ, শেরপুর থেকে বিকাল ৫:৩০।
  • অনলাইনে টিকিট চান: প্রাইম এক্সক্লুসিভ বা সিমান্ত ট্রাভেলস।

অন্যান্য রুটের তথ্য

শেরপুর থেকে ঢাকার বাসের তালিকা দেখুন ঢাকা টু শেরপুর বাসের সময়সূচি ও ভাড়া পোস্টে। অন্য জেলার বাসের কাউন্টার ও নম্বর পাবেন শেরপুরের বাস ডিরেক্টরিতে। অন্য রুট: শেরপুর টু রাজশাহী বাস, শেরপুর টু খুলনা বাস। আওয়ার শেরপুরের অনলাইন বাস টিকিটের জন্য যান bus.oursherpur.com-এ, অথবা আওয়ার শেরপুর অ্যাপ ইনস্টল করুন।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

শেরপুর টু বরিশাল বাস ভাড়া কত?

শেরপুর থেকে বরিশালের বাস ভাড়া ১২০০ টাকা। ময়মনসিংহ থেকে ১১০০ টাকা। জামালপুর থেকে হিমেল সিমান্তে ১২০০ টাকা।

শেরপুর টু কুয়াকাটা বাস ভাড়া কত?

শেরপুর থেকে কুয়াকাটা ও পটুয়াখালী দুই জায়গার ভাড়াই ১৩০০ টাকা। ময়মনসিংহ থেকে ১২০০ টাকা।

শেরপুর থেকে বরিশালের বাস কখন ছাড়ে?

প্রাইম এক্সক্লুসিভ বিকাল ৫:৩০, সিমান্ত ট্রাভেলস সন্ধ্যা ৬:৩০ এবং হিমেল সিমান্ত সন্ধ্যা ৭টায় শেরপুর থেকে ছাড়ে।

শেরপুর থেকে বরিশাল যেতে কত সময় লাগে?

প্রায় ৩৭০ কিলোমিটার পথ, সময় লাগে ৮-৯ ঘণ্টা। কুয়াকাটা ৪৮০ কিলোমিটার, ১০-১১ ঘণ্টা।

বরিশাল টু শেরপুর বাস কখন ছাড়ে?

বরিশাল থেকে প্রাইম এক্সক্লুসিভ রাত ৮টায়, সিমান্ত ট্রাভেলস রাত ৯টায় এবং হিমেল সিমান্ত সন্ধ্যা ৭:৩০ মিনিটে ছাড়ে।

বরিশাল টু জামালপুর বাস আছে কি?

হ্যাঁ, হিমেল সিমান্ত বরিশাল থেকে সন্ধ্যা ৭:৩০ মিনিটে ছেড়ে জামালপুর ও শেরপুর যায়। জামালপুর থেকে বরিশাল ভাড়া ১২০০ টাকা।

শেরপুর থেকে বরিশালে এসি বাস আছে কি?

না, এই রুটের সবগুলো বাস নন-এসি।

শেরপুর টু বরিশাল বাসের টিকিট বুকিং করতে কোন নম্বরে যোগাযোগ করব?

আওয়ার শেরপুর হটলাইন 09617854560 নম্বরে কল করে অথবা আওয়ার শেরপুর হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে মেসেজ করে প্রাইম এক্সক্লুসিভ ও সিমান্ত ট্রাভেলসের টিকিট বুক করতে পারবেন। অনলাইনে করতে যান bus.oursherpur.com-এ।

হিমেল সিমান্তের কাউন্টার নম্বর কত?

শেরপুর কাউন্টার 01714760128, জামালপুর কাউন্টার 01987990047 ও 01972940380, সুপারভাইজার 01987990048 ও 01987990049।

বরিশাল-কুয়াকাটার টিকিট বুক করবেন?

আওয়ার শেরপুর হটলাইন 09617854560 ও হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে যোগাযোগ করুন। অথবা অনলাইনে বাস টিকিট বুক করুন, কিংবা আওয়ার শেরপুর অ্যাপ ডাউনলোড করুন।

মতামত দিন

7 thoughts on “শেরপুর টু বরিশাল বাস: ভাড়া ১২০০, সময়সূচি”

    1. মোঃ দেলোয়ার হোসেন

      আওয়ার শেরপুর ডিরেক্টরিতে দেখুন অথবা অ্যাপ থেকে ‘বাস তথ্য’ সেকশনে দেখুন। তা সম্ভব না হলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন- 01866065676

  1. মাদারীপুর, মস্তফাপুর টু শেরপুর
    ভাড়া কত টাকা হতে পারে আমাকে জানান আমি বোবা ইশারা তাবলীগে জামাতে যাবো ২ জন লোক কত টাকা হতে পারে ভাই আমাকে জানান

    1. মোঃ দেলোয়ার হোসেন

      ১০০০ টাকা করে দিতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়েন- 01866065676