শেরপুর সদর উপজেলা
শেরপুর প্রাচীন জনপদ কামরূপবঙ্গের অধীনে ছিলো। শেরপুরের পূর্বনাম ছিল দশকাহানিয়া। ব্রহ্মপুত্র নদ খেয়া পাড়ি দিয়ে শেরপুরে আসতে দশ কাহন কড়ি পরিশোধ করতে হত তাই নাম হয় “দশকাহানিয়া। ভাওয়ালের শেষ জমিদার শের আলী গাজীর নাম অনুসারে দশকাহানিয়ার নামকরণ করা হয় “শেরপুর”। শেরপুর ছিল জামালপুরের মহকুমা। অবশেষে ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি ৫ টি উপজেলা নিয়ে শেরপুর জেলা […]





