🏠 হোম 🚌 বাস টিকিট 🛒 শপ 🎓 এডমিশন 🏞 ট্যুর
  • 🚗 গাড়ি রিজার্ভ
  • 🏨 হোটেল
  • 📲 অ্যাপ ইনস্টল করুন

    শেরপুর জেলার তথ্য ভান্ডার

    শেরপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, বাস, হোটেল ও সকল সেবার নির্ভরযোগ্য তথ্য

    শেরপুর কুরিয়ার সার্ভিস

    শেরপুর কুরিয়ার সার্ভিস – Sherpur Courier Service

    শেরপুর কুরিয়ার সার্ভিস সেবা দিন দিন বাড়ছে। সুন্দরবন কুরিয়ার, জননী কুরিয়ার, আতিক ট্রান্সপোর্ট, ইউএসবি কুরিয়ার, এজেআর কুরিয়ার, সদাগর সহ অনেকগুলো সেবা রয়েছে। কেবল ই-কমার্সকে কেন্দ্র করে শেরপুরে রয়েছে পাঠাও সেবা।

    শেরপুর কুরিয়ার সার্ভিস

    শেরপুরের যে কয়টি কুরিয়ার সার্ভিস সেবা দিয়ে আসছে সেগুলোর লোকেশন ও যোগাযোগ নাম্বার দেওয়া হয়েছে এই পোস্টে।

    শেরপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস কোথায়?

    সুন্দরবন কুরিয়ার সার্ভিস শেরপুর নকলা হাইওয়ে রোডে, শেরপুর সদর থানার বিপরীত পাশে অবস্থিত। লোকেশন খুবই সহজ। সেই সাথে শেরপুর শহরের যে কাউকে জিজ্ঞেস করলে বলে দিতে যেহেতু শেরপুরে একদম প্রথম দিক থেকে সেবা দিয়ে আসছে। এছাড়াও রাস্তা দিয়ে আসা যাওয়ার কারণে সকলের চোখে পড়ে। এখানে বুকিং সহ ক্যাশ এবং ক্যাশ অন ডেলিভারিতে যেকোন ধরনের পার্সেল আনা-নেওয়া করা যায়।

    সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মোবাইল নাম্বার:

    • পার্সেল শাখা: 01959-994099
    • কুরিয়ার শাখা : 01950-309151
    • কন্ডিশন শাখা : 01963-603045

    জননী কুরিয়ার সার্ভিস শেরপুর

    থানা মোড় থেকে সদর থানার দিকে যেতে হাতের বামে অর্থাৎ ডাক বাংলোর বিপরীত পাশে ভবনের নাম মাতৃছায়া।

    শেরপুর জননী কুরিয়ারের মাধ্যমে দেশের যেকোন প্রান্ত থেকে পার্সেল আনা ও নেওয়া যায়। ক্যাশ এবং ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে। কুরিয়ার সেবা শুক্রবারে শিথিল থাকলেও সপ্তাহের বাকি ৬দিন সকাল সন্ধ্যা সেবা দেওয়া হয়।

    জননী কুরিয়ারের শেরপুর শাখার মোবাইল নাম্বার

    পার্সেল বুকিং ও রিসিভ সহ সকলের ধরনের তথ্যের জন্য এই দুটি নাম্বারই ব্যবহার হয়ে আসছে।
    01871-042884, 01871-042974

    শেরপুর কুরিয়ার সার্ভিস
    ছবি : ইন্টারনেট

    এজেআর কুরিয়ার সার্ভিস শেরপুর

    শেরপুর নতুন বাস স্ট্যান্ড (সোনার বাংলা) থেকে কলেজ মোড় যাওয়ার সময় হাতে ডান পাশে অবস্থিত এজেআর কুরিয়ারের শেরপুর শাখা। মমিনবাগ তেলের পাম্প এবং বাগরাকসা মসিজদের মাঝামাঝি স্থানে অবস্থিত। কুরিয়ারের সকল কার্যক্রম এই শাখায় সম্পন্ন হয়। অন্যান্য কুরিয়ারের তুলনায় এটি বিলম্বে বন্ধ হয়। তাই রাত সাড়ে ৮ টার পরও তাদের থেকে সেবা পাওয়া যায়।

    শেরপুর এজেআর কুরিয়ার শাখা মোবাইল নম্বার।

    01733-385080, 01733-385081

    উপরের দুটি নাম্বার দ্বারা এজেআর কুরিয়ারের অফিশিয়াল সকল তথ্য ও সেবা দেওয়া হয়। পার্সেল আসলেও এই দুটি নাম্বার ব্যবহার করে ফোন দেওয়া হয়। তাই এজেআরের শেরপুর শেখার যেকোন প্রয়োজন এই নাম্বারদ্বয় ব্যবহার করা শ্রেয়।

    শেরপুর জেলার যেসব পণ্য আওয়ার শেরপুর এর মাধ্যমে বিক্রি করা হয়।
    শেরপুর জেলার যেসব পণ্য আওয়ার শেরপুর এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া যায়…

    আতিক ট্রান্সপোর্ট এজেন্সী

    আতিক ট্রান্সপোর্টের সেবা ঢাকা থেকে শেরপুর সহ কয়েকটি রিমোট এরিয়াতে সক্রিয়। এটি অন্যান্য কুরিয়ারের মতো ছোট ছোট পার্সেলের পরিবর্তে ব্যবসায়ীদের বড় বড় পার্সেলই আনা নেওয়া করে। গাড়ি টায়ার, ড্রাম, বড় বস্তা ইত্যাদি। কলেজ মোড় থেকে নতুন বাস স্ট্যান্ড (সোনার বাংলা) এর পথে আতিক ট্রান্সপোর্ট অবস্থিত। মাই সাহেবা মসজিদ থেকে ২ মিনিটের হাটার পথ। রোজা-রিশা মার্কেট সংলগ্ন আতিক ট্রান্সপোর্ট অবস্থিত।

    আতিক ট্রান্সপোর্টের মোবাইল নাম্বার:

    আতিক ট্রান্সপোর্টের সাথে যোগাযোগ করতে সাধারণত নিচের ৩টি নাম্বার ব্যবহার করা হয়।
    01715-523309, 01878-115619, 01878-115620

    ইউএসবি কুরিয়ার শেরপুর

    থানা মোড় থেকে জামালপুর রোডে সামনে আগালে পোস্ট অফিসের পূর্বেই বাম পাশে ইউএসবি কুরিয়ার শেরপুর শাখার অফিস অবস্থিত। এই শাখায় সারাদেশ থেকে যেকোন সাইজের পণ্য গ্রহণ ও পাঠানো যায়। ক্যাশ এবং ক্যাশ অন ডেলিভারিতে সেবা গ্রহণ করা যায়।

    শেরপুর ইউএসবি কুরিয়ারের মোবাইল নাম্বার।

    শেরপুর ইউএসবি কুরিয়ারের দুটি নাম্বার থেকে সেবা দেওয়া হয়।
    01701-204894, 01937-631472

    কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস শেরপুর

    শুরু থেকে ঘোষপট্টি (গোয়ালপট্টি), সফুরা মার্কেটে সেবা দিয়ে আসছিল কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস শেরপুর শাখা। তবে বর্তমানে শাখাটি স্থানান্তর হয়ে শেরপুর সদর থানার বিপরীত পাশে চলে এসেছে। অর্থাৎ সুন্দরবন কুরিয়ারের সংলগ্ন অবস্থিত।

    শেরপুর কন্টিনেন্টাল কুরিয়ারের মোবাইল নাম্বার

    01838-288883

    শেরপুর সদাগর কুরিয়ার সার্ভিস : শেরপুর কুরিয়ার সার্ভিস

    সম্প্রতি শেরপুর কুরিয়ার সার্ভিস শাখা খোলেছে সদাগর কুরিয়ার সার্ভিস। এটি সদর থানার বিপরীত পাশে অর্থাৎ সুন্দরবন কুরিয়ারের সংলগ্ন অবস্থিত। শেরপুর থানার সামনে প্রোপার্টিজ মার্কেটের ১১ নং হোল্ডিং।

    সদাগর কুরিয়ারের মোবাইল নাম্বার

    ০১৩২৪৭১৯১৫০

    শেরপুর পাঠাও কুরিয়ার কোথায়?

    চকপাঠক, শেরপুর টাউন।
    01533-515429

    শেরপুর কুরিয়ার সার্ভিস নিয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন।

    শেরপুর কুরিয়ার সার্ভিস

    মতামত দিন

    1 thought on “শেরপুর কুরিয়ার সার্ভিস – Sherpur Courier Service”