▶ অ্যাপ NEW
🏠হোম 🚌বাস টিকিট 🛒শপ 🎓এডমিশন 🏞️ট্যুর 🚗গাড়ি রিজার্ভ 🏨হোটেল 📝ব্লগ 👤আমার অ্যাকাউন্ট
শেরপুর জেলার তথ্য ভান্ডার

শেরপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, বাস, হোটেল ও সকল সেবার নির্ভরযোগ্য তথ্য

শেরপুর কালেক্টর বাস: ছাড়ার সময় ও ফোন নাম্বার

সর্বশেষ তথ্য যাচাই: ১৪ নভেম্বর ২০২৬

শেরপুর কালেক্টর বাস শেরপুর থেকে ঢাকা রুটে নিয়মিত চলাচল করে। এই বাসের ভাড়া জনপ্রতি ৫৫০ টাকা। বাসটি শেরপুর নিউ মার্কেট থেকে ভোর ৫:১৫ মিনিটে ছাড়ে এবং গুলিস্তান জিরো পয়েন্ট থেকে বিকাল ৪টায় ছাড়ে। এটি একটি নন-এসি বাস।

টিকিট নিতে বা তথ্য জানতে আওয়ার শেরপুর হটলাইন 09617854560 নম্বরে কল করুন অথবা আওয়ার শেরপুর হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে মেসেজ করুন।

শেরপুর কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির বাস
শেরপুর কালেক্টর বাস

শেরপুর কালেক্টর বাসের তথ্য একনজরে

বিষয়বিস্তারিত তথ্য
বাসের ধরননন-এসি, ৪০ সিট
ভাড়াজনপ্রতি ৫৫০ টাকা
দূরত্ব ও সময়শেরপুর থেকে ঢাকা প্রায় ২০০ কিলোমিটার, সময় লাগে ৪ ঘণ্টার বেশি
শেরপুর কাউন্টারনিউ মার্কেটের ২ নম্বর গেট
ঢাকা কাউন্টারগুলিস্তান জিরো পয়েন্ট
অনলাইন টিকিটনেই। ফোন বা সশরীরে কাউন্টারে টিকিট নেওয়া যায়

শেরপুর কালেক্টর বাসের সময়সূচি ও ফোন নম্বর

কাউন্টারছাড়ার সময়ফোন নম্বর
শেরপুর নিউ মার্কেট (২ নম্বর গেট)ভোর ৫:১৫01755418143, 01912567530
গুলিস্তান জিরো পয়েন্ট (সুপারভাইজার)বিকাল ৪:০০01729142831

রুট ও যাত্রাবিরতি

শেরপুর থেকে ঢাকা: শেরপুর–নকলা–ফুলপুর–তারাকান্দা–ময়মনসিংহ–গাজীপুর চৌরাস্তা–বোর্ড বাজার–গাজীপুরা ২৭–টঙ্গী–উত্তরা–এয়ারপোর্ট–বনানী–মহাখালী। সেখান থেকে বাসটি গুলিস্তান জিরো পয়েন্টে পৌঁছায়।

ঢাকা থেকে শেরপুর: গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ছাড়ে পল্টন, কাকরাইল হয়ে প্রধান বিচারপতির কার্যালয়ের সামনে দিয়ে, বেইলি রোড ধরে বের হয়। এরপর মহাখালী, বনানী, এয়ারপোর্ট, উত্তরা, টঙ্গী, গাজীপুরা-২৭, বোর্ড বাজার, গাজীপুর চৌরাস্তা ও ময়মনসিংহ হয়ে শেরপুর যায়।

ময়মনসিংহের চুরখাই বাজারের রেস্টুরেন্টে হোটেল বিরতি হয়।

টিকিট বুকিং ও যাত্রীদের জন্য পরামর্শ

এই বাসের অনলাইন টিকিট নেই। টিকিট নিতে কাউন্টারে ফোন করুন বা সশরীরে গিয়ে সংগ্রহ করুন। ঢাকা থেকে শেরপুর ভ্রমণের জন্য সুপারভাইজারকে ফোন করে আগেই সিট নিশ্চিত করুন। ডাইরেক্ট বাস হওয়ায় খালি সিট পাওয়ার সুযোগ অনেক সময় কম থাকে। পথে কোনো স্টপেজ থেকে উঠতে চাইলে সুপারভাইজারের সাথে যোগাযোগ রাখুন।

আওয়ার শেরপুর থেকে এই বাসের তথ্য জানতে পারবেন। অন্য বাসের বিকল্প দেখতে পারেন শেরপুর রেড লাইন বাস ও সুপ্রীম কোচ বাস। শেরপুর থেকে ঢাকার পুরো তালিকা ও সময় দেখুন ঢাকা টু শেরপুর বাসের সময়সূচি ও ভাড়া পোস্টে। আর সব বাসের তালিকা শেরপুর জেলার বাস ডিরেক্টরিতে।

চেম্বার অব কমার্সের বাসের তথ্যও আছে শেরপুর চেম্বার অব কমার্স বাস পোস্টে।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

শেরপুর কালেক্টর বাসের ভাড়া কত?

জনপ্রতি ভাড়া ৫৫০ টাকা। বাসটি নন-এসি।

শেরপুর কালেক্টর বাস কখন ছাড়ে?

শেরপুর নিউ মার্কেটের ২ নম্বর গেট থেকে ভোর ৫:১৫ মিনিটে এবং গুলিস্তান জিরো পয়েন্ট থেকে বিকাল ৪:০০ টায় ছাড়ে।

শেরপুর কালেক্টর বাসের টিকিট কি অনলাইনে পাওয়া যায়?

না, এই বাসের অনলাইন টিকিট নেই। কাউন্টারে ফোন করে বা সশরীরে গিয়ে টিকিট নেওয়া যায়।

শেরপুর থেকে ঢাকা যেতে কত সময় লাগে?

দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। সময় লাগে ৪ ঘণ্টার বেশি। ময়মনসিংহে হোটেল বিরতি হয়।

শেরপুর কালেক্টর বাসের টিকিট নিতে কোন নম্বরে যোগাযোগ করব?

আওয়ার শেরপুর হটলাইন 09617854560 নম্বরে কল করে অথবা আওয়ার শেরপুর হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে মেসেজ করে তথ্য ও টিকিট নিয়ে সহায়তা নিতে পারবেন।

আরও তথ্য বা সহায়তা লাগবে?

আওয়ার শেরপুর হটলাইন 09617854560 ও হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে যোগাযোগ করুন। অনলাইনে অন্য বাসের টিকিটের জন্য যান bus.oursherpur.com-এ, অথবা আওয়ার শেরপুর অ্যাপ ডাউনলোড করুন।

মতামত দিন

2 thoughts on “শেরপুর কালেক্টর বাস: ছাড়ার সময় ও ফোন নাম্বার”