🏠 হোম 🚌 বাস টিকিট 🛒 শপ 🎓 এডমিশন সার্ভিস 🏞 ট্যুর প্যাকেজ 📰 ব্লগ

মাকসিম ট্রাভেলসের ফোন নাম্বার ও ২০২৬ সালের ভাড়া

মাকসিম ট্রাভেলস দিয়ে ভ্রমণ করেছে ফ্রী টিকিটে

ঢাকা টু নালিতাবাড়ী রোডের একটি জনপ্রিয় বাস সার্ভিসের নাম মাকসিম ট্রাভেলস। খুবই অল্প সময়ে মানুষের মাঝে আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছেন। এই পোস্টে মাকসিম বাস ছাড়ার সময়, স্থান ও ফোন নাম্বার জানতে পারবেন। এটির টিকিট বুকিং করা যায় আওয়ার শেরপুর ওয়েবসাইটে।

মাকসিম বাসের রুট

এটি নালিতাবাড়ী বাস স্ট্যান্ড থেকে নকলা, ফুলপুর, ময়মনসিংহ হয়ে গাজীপুর (চৌরাস্তা, বোর্ডবাজার টঙ্গী) ও ঢাকা (উত্তরা, এয়ারপোর্ট, বনানী ও মহাখালী) নিয়মিত যাত্রীসেবা দেয়। যারা নালিতাবাড়ী থেকে মাওনা, জৈনা বাজার, গাজীপুরা ২৭ চলাচল করতে চায় তাদের জন্যও একটি বেস্ট অপশন মাকসিম বাস।

মাকসিম ট্রাভেলসের ভাড়া

অশোক লেল্যান্ড চেসিস দ্বারা তৈরি ৪০ সিট বিশিষ্ট্য একটি নন এসি বাস মাকসিম। এই বাসের ভাড়া ৪০০ টাকা। তবে ৪ বার ভ্রমণে একটা টিকিট ফ্রী পাওয়া যায়। এই সুযোগ নালিতাবাড়ীর আর কোন গাড়িতে নেই। মহাখালী টু নালিতাবাড়ী ১৮০ কিলোমিটারের দূরত্ব মাত্র ৪০০ টাকায় ভ্রমণ করতে পেরে যাত্রীরা আনন্দিত। এতে সময় লাগে ৪ থেকে সাড়ে ৪ ঘন্টা। যেকোন পরিবর্তন আসলে এখানে আপডেট করা হবে। সর্বশেষ আপডেট: ডিসেম্বর ২০২৫

মাকসিম ট্রাভেলস দিয়ে ৪ বার ভ্রমণ করলে ১ বার ফ্রী

কাউন্টার ও ছাড়ার সময়

নালিতাবাড়ী বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন সকালে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে এবং ঢাকার মহাখালী থেকে রাতে নালিতাবাড়ীর উদ্দেশ্যে যাত্রা করে। ঢাকা টু নালিতাবাড়ী বাসের সময়সূচি ও ফোন নাম্বার যাত্রীদের সুবিধার্থে নিয়মিত আপডেট করা হয় আমাদের ওয়েবসাইটে। মহাখালী ও নালিতাবাড়ী বাস কাউন্টার থেকে গাড়ি ছাড়ার ১ ঘন্টা আগে থেকে টিকিট বুকিং করা যায়। রাতে ঢাকা থেকে নালিতাবাড়ী যাতায়াতের জন্য বিশ্বস্ত সার্ভিস মনে করা হয় মাকসিমকে।

মাকসিম ট্রাভেলসের ফোন নাম্বার

মাকসিম বাসের সুপারভাইজার নাম্বার উপরের ছবি ও নিচের টেবলে দেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার্থে ও টিকিট প্রাপ্তি সহজ করার লক্ষে ২০২৫ সালের মার্চ মাসে আওয়ার শেরপুর এর অনলাইন টিকিটিং এর সাথে যুক্ত হয়েছে নালিতাবাড়ীর মাকসিম। শুরু থেকেই বিশ্বস্ততার সাথে সেবা দিচ্ছে এবং যাত্রীদের সন্তুষ্টি অর্জন করেছে এটি। যেকোন অভিযোগ করা যাবে সরাসরি মালিক পক্ষকে 01407314962

নিচে মাকসিম ট্রাভেলসের আপডেটেড কাউন্টার, ছাড়ার সময় ও ফোন নাম্বার দেওয়া হলো।

কাউন্টারছাড়ার সময়ফোন নাম্বার
নালিতাবাড়ীসকাল ১১:৫০ মিনিট01786523939
মহাখালীরাত ৮টা 01866065676 (অনলাইন)
মাকসিম ট্রাভেলস নালিতাবাড়ী টু ঢাকা

নালিতাবাড়ীর যাত্রীদের জন্য বিশেষ নোট

  • কাউন্টার ব্যাতীত অন্য রাস্তায় এই গাড়িতে উঠতে হলে আগেই কাউন্টার নাম্বারে বা অ্যাপে টিকিট নিশ্চিত রাখুন।
  • এই বাসে দাঁড়িয়ে যাত্রী নেওয়া হয় না
  • ঈদের সময় ভাড়া বাড়তে পারে।

গুরুত্বপূর্ণ লিংক

3 thoughts on “মাকসিম ট্রাভেলসের ফোন নাম্বার ও ২০২৬ সালের ভাড়া”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *