শেরপুর থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাওয়া-আসার জন্য কোন বাসে উঠবেন, ভাড়া কত, কখন ছাড়ে, কোন কোন রুটে বাস যায় সব তথ্য এক জায়গায় জানতেই এই গাইড। শেরপুর থেকে চট্টগ্রামগামী নন-এসি বাসের পাশাপাশি কক্সবাজার রুটে এসি, নন-এসি, বিজনেস ক্লাস ও স্লিপার কোচের তথ্যও এখানে পাবেন। শেরপুর জেলার সকল বাসের আপডেট তথ্য, সময়সূচী, ফোন নাম্বার দেখুন আওয়ার শেরপুর বাস ডিরেক্টরিতে।
এই পেজে বাস সার্ভিসগুলোকে তিনটি রুটে ভাগ করা হয়েছে: শেরপুর টু চট্টগ্রাম, শেরপুর টু কক্সবাজার এবং জামালপুর টু কক্সবাজার। শেরপুর থেকে ভ্রমণ করা কয়েকটি বাস ময়মনসিংহ হয়ে চলাচল করে। কিছু বাস ময়মনসিংহ, ঢাকা হয়ে যায় এবং অন্যদিকে, প্রতিনিধি বাস শেরপুর থেকে জামালপুর–কক্সবাজার রুটে চলাচল করে।
এখানে বাসের নাম, ভাড়া, ছাড়ার সময়, কাউন্টার নম্বর এবং অনলাইন টিকিট বুকিংয়ের তথ্য দেওয়া হয়েছে। ভাড়া ও সময়সূচি পরিবর্তিত হলে আমাদের টিম নিয়মিত আপডেট রাখে তাই ভ্রমণের আগে আওয়ার শেরপুর অ্যাপ বা ওয়েবসাইট ভিজিট করে জেনে নিন সর্বশেষ আপডেট তথ্য।

শেরপুর টু চট্টগ্রাম ও কক্সবাজার বাসের রুট
নিচে ভিন্ন ভিন্ন রুটের বর্ণনা দেওয়া হয়েছে-
১. শেরপুর টু চট্টগ্রাম, কক্সবাজার ভায়া ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা
শেরপুর – ভৈরব – ব্রাহ্মণবাড়িয়া – কুমিল্লা – চট্টগ্রাম দিয়ে আসা-যাওয়া করে শামীম এন্টারপ্রাইজ, প্রতিনিধি, চট্টগ্রাম এক্সপ্রেস, আয়েশা পরিবহন ও নূর ট্রাভেলস। এ ছাড়া শামীম এন্টারপ্রাইজের শেরপুর টু কক্সবাজারগামী বাসও একই রোডে যাতায়াত করে।
এসব বাসের বেশিরভাগ ছাড়ে শেরপুর পোস্ট অফিসের সামনে থেকে আর নূর ট্রাভেলস ছাড়ে নবীনগর, আদর্শ বিদ্যাপিঠ প্রাইম কাউন্টার থেকে এবং যায় ফটিকছড়ি উপজেলায়।
২. শেরপুর টু চট্টগ্রাম, কক্সবাজার ভায়া ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা
শেরপুর – ময়মনসিংহ – ঢাকা – কুমিল্লা – চট্টগ্রাম – কক্সবাজার প্রতিদিন আসা-যাওয়া করে শিহাব এক্সপ্রেস স্লিপার কোচ। শিহাব এক্সপ্রেসের বিস্তারিত দেখুন।
৩. শেরপুর টু চট্টগ্রাম, কক্সবাজার ভায়া জামালপুর, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা
প্রতিনিধি এসি বাস শেরপুর – জামালপুর – টাঙ্গাইল – ঢাকা – কুমিল্লা – চট্টগ্রাম – কক্সবাজার আসা-যাওয়া করে প্রতিদিন। শেরপুর পোস্ট অফিসের সামনে থেকে ছাড়ে বিকাল ৫:৩০ মিনিটে। এই রুটের কাউন্টার নম্বর, ছাড়ার সময় ও ভাড়া জানতে প্রতিনিধি বাস: জামালপুর টু কক্সবাজার আর্টিকেল দেখুন।

শেরপুর টু চট্টগ্রাম বাসের ভাড়া কত?
শেরপুর থেকে চট্টগ্রামগামী নন-এসি বাসের ভাড়া জনপ্রতি ৯০০-১০০০ টাকা। তবে শুরুর গন্তব্য থেকে শেষ গন্তব্য পর্যন্ত ভাড়া আলাদা। যেমন নূর ট্রাভেলস রৌমারী-ফটিকছড়ি যায়, চট্টগ্রাম এক্সপ্রেস ও আয়েশা পরিবহন রৌমারী থেকে ছেড়ে আসে এবং অলংকার পর্যন্ত যায়। এই আর্টিকেলে আমরা শুধু শেরপুর থেকে চট্টগ্রামের ভাড়া উল্লেখ করেছি। আপনার গন্তব্য ও দূরত্ব অনুযায়ী ‘আওয়ার শেরপুর’ অ্যাপ – ওয়েবসাইট দেখুন অথাব কাউন্টার / সুপারভাইজারের সাথে যোগাযোগ করে সঠিক ভাড়া জেনে নিন।
| বাসের নাম | সার্ভিসের ধরন | ভাড়া |
|---|---|---|
| শামীম এন্টারপ্রাইজ | নন-এসি | ৯০০ টাকা |
| প্রতিনিধি | নন-এসি | ১০০০ টাকা |
| প্রতিনিধি | এসি | ১৬০০ টাকা |
| চট্টগ্রাম এক্সপ্রেস | নন-এসি | ৯০০ টাকা |
| আয়েশা পরিবহন | নন-এসি | ১০০০ টাকা |
| নূর ট্রাভেলস | নন-এসি | ১০০০ টাকা |
| শিহাব এক্সপ্রেস | বিজনেস ক্লাস | ১৫০০ টাকা |
| শিহাব এক্সপ্রেস | স্লিপার কোচ | ১৮০০ টাকা |

শেরপুর টু চট্টগ্রাম বাসের সময়সূচি ও নাম্বার
শেরপুর থেকে চট্টগ্রামগামী কয়েকটি বাস সন্ধ্যা থেকে রাতে ছেড়ে যায়। তবে বাসের ধরন ও কাউন্টার অনুযায়ী ছাড়ার সময় আলাদা হয়। নিচে চার্টে ছাড়ার ও ফেরার সময়, শেরপুর ও চট্টগ্রাম কাউন্টার নাম্বার, সুপারভাইজার নাম্বার ও অনলাইন টিকিটিং এর তথ্য দেওয়া হয়েছে। চট্টগ্রাম টু শেরপুর আসার সময়ও এই তথ্যগুলো কার্যকর।
| বাসের নাম | শেরপুর – সময়, স্থান ও নাম্বার | চট্টগ্রাম – সময়, স্থান ও নাম্বার | অনলাইন টিকিট | সুপারভাইজার |
|---|---|---|---|---|
| শামীম এন্টারপ্রাইজ | সন্ধ্যা ৬:৪৫ (পোস্ট অফিস) 01861659347, 01971659347 | সন্ধ্যা ৭:০০ (অলংকার) 01954005162 | নেই | – |
| প্রতিনিধি | সন্ধ্যা ৭:০০ (পোস্ট অফিস) 01726564771 | সন্ধ্যা ৭:৩০ (অলংকার) 01724349039 | নেই | 01714822473, 01755564477 |
| চট্টগ্রাম এক্সপ্রেস | সন্ধ্যা ৬:৩০ (পোস্ট অফিস) 01321646363 | সন্ধ্যা ৬:৩০ (অলংকার) | নেই | 01321646360, 01321646361 |
| আয়েশা পরিবহন | সন্ধ্যা ৬:৪৫ (পোস্ট অফিস) 01311800287 | সন্ধ্যা ৬:৪৫ (অলংকার) 01920096092 | নেই | 01311800280, 01311800281 |
| নূর ট্রাভেলস | সন্ধ্যা ৭:১৫ (নবিনগর প্রাইম কাউন্টার) 01929553823 | সন্ধ্যা ৬:৩০ (অলংকার) 01336209494 | আছে, Our Sherpur | 01336209491, 01336209492 |
| শিহাব এক্সপ্রেস | বিকাল ৫:০০ (অষ্টমীতলা) 01886153262 | বিকাল ৫:০০ (ডলফিন মোড়) 01919153262 | আছে, Our Sherpur | 01940380845, 01940380846 |
শেরপুর থেকে চট্টগ্রাম যেতে কত সময় লাগে?
শেরপুর থেকে চট্টগ্রাম প্রায় সাড়ে ৪’শ কিলোমিটার। সড়ক পথে যাতায়াতে সময় লাগে ১০-১২ ঘণ্টা। তবে যানজট, সড়কের অবস্থা এবং বাসের স্টপেজের কারণে সময় কমবেশি হয় নিয়মিত। চট্টগ্রাম থেকে শেরপুর আসার সময়ই একই সময় লাগে।

শেরপুর টু কক্সবাজার বাসের ভাড়া কত?
শেরপুর থেকে কক্সবাজারের ভাড়া বাসের ধরন ও সিট অনুযায়ী আলাদা। নিচে এসি, নন-এসি, বিজনেস ক্লাস ও স্লিপার কোচের স্প্যাসিফিক ভাবে সর্বশেষ আপডেট অনুসারে ভাড়া উল্লেখ করা হলো। কক্সবাজার টু শেরপুর আসার সময়ও একই ভাড়া কার্যকর থাকে। নিচের চার্টে দেখুন-
| বাসের নাম | সার্ভিসের ধরন | ভাড়া |
|---|---|---|
| শামীম এন্টারপ্রাইজ | নন-এসি | ১৪০০ টাকা |
| প্রতিনিধি | এসি | ১৮০০ টাকা |
| শিহাব এক্সপ্রেস | বিজনেস ক্লাস | ২১০০ টাকা |
| শিহাব এক্সপ্রেস | স্লিপার কোচ | ২৬০০ টাকা |

শেরপুর টু কক্সবাজার বাসের সময়সূচি ও কাউন্টার নম্বর
শেরপুর টু কক্সবাজার, কক্সবাজার টু শেরপুর চলাচল করা ৩টি বাস ৩ দিক দিয়ে আসা-যাওয়া করে।
শিহাব এক্সপ্রেসঃ শেরপুর – ময়মনসিংহ – ঢাকা – কুমিল্লা – চট্টগ্রাম – কক্সবাজার
প্রতিনিধিঃ শেরপুর – জামালপুর – টাঙ্গাইল – ঢাকা – কুমিল্লা – চট্টগ্রাম – কক্সবাজার।
শামীম এন্টারপ্রাইজঃ শেরপুর – ভৈরব – ব্রাহ্মণবাড়িয়া – কুমিল্লা – ফেনী – চট্টগ্রাম – কক্সবাজার
নিচে শেরপুর টু কক্সবাজার এবং কক্সবাজার টু শেরপুর আসা-যাওয়ার বাসের নাম, ছাড়ার ও ফেরার সময়, ফোন নাম্বার, সুপারভাইজার নাম্বার ও অনলাইন বুকিং তথ্য চার্ট আকারে দেওয়া হয়েছে।
| বাসের নাম | শেরপুর – সময়, স্থান ও নাম্বার | চট্টগ্রাম – সময়, স্থান ও নাম্বার | অনলাইন টিকিট | সুপারভাইজার |
|---|---|---|---|---|
| শামীম এন্টারপ্রাইজ | বিকাল ৫:০০ (পোস্ট অফিস) 01861659347, 01971659347 | বিকাল ৪:৩০ (বাস টার্মিনাল) 01821097223 | নেই | – |
| প্রতিনিধি | বিকাল ৫:৩০ (পোস্ট অফিস) 01726564771 | বিকাল ৪:৩০ (লাইট হাউজ) 01787655101 | আছে | 01787655106, 01787655107 |
| শিহাব এক্সপ্রেস | বিকাল ৫:০০ (অষ্টমীতলা) 01886153262 | বিকাল ৫:০০ (ডলফিন মোড়) 01919153262 | আছে, Our Sherpur | 01940380845, 01940380846 |
ময়মনসিংহ টু কক্সবাজার বাস
ময়মনসিংহ থেকে কক্সবাজার রুটে শিহাব এক্সপ্রেস ও ৪৬ এক্সপ্রেস বাস ঢাকা হয়ে চলাচল করে। দুটাই বিজনেস ক্লাস ও স্লিপার কোচ তথা সুইট ক্লাস সার্ভিস দেয়। উভয় বাসের টিকিট বুকিং করা যায় আওয়ার শেরপুর-এ। যেকোন প্রয়োজনে হোয়াটসঅ্যাপ 01866065676, হটলাইন 09617854560। ৪৬ এক্সপ্রেস বাসের ভাড়া, রুট, ছাড়ার সময়, ফোন নাম্বার, অনলাইন বুকিং সহ বিস্তারিত দেখুন আলাদা পেজে। কক্সবাজার টু শেরপুর ময়মনসিংহের জন্যও তথ্যগুলো কার্যকর।
শেরপুর থেকে চট্টগ্রাম ও কক্সবাজারের টিকিট অনলাইনে বুকিং
শেরপুর থেকে চট্টগ্রাম বা কক্সবাজার আসা-যাওয়ার টিকিট খুঁজতে Our Sherpur-এর অনলাইন বাস টিকিটিং প্ল্যাটফর্মে প্রবেশ করে স্থান, গন্তব্য ও তারিখ নির্বাচন করুন। সংশ্লিষ্ট রুটে ট্রিপ পাওয়া গেলে বাস ও আসনের তথ্য দেখে বুকিংয়ের নির্দেশনা অনুসরণ করুন। গাইড লাইন পেতে নিচের রিলসটিও দেখতে পারেন।
Our Sherpur অনলাইন বাস টিকিট বুকিং
- অ্যাপ বা ওয়েবসাইটে সার্চ করে দেখে নিন বাসটি এভাইলেবল আছে কিনা।
- ফাঁকা থাকা সিটগুলো থেকে আপনার সিট পছন্দ ও বুকিং করে এসএমএস ও পিডিএফ সংরক্ষণ করে রাখুন।
- যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন- হটলাইন: 09617854560, WhatsApp: 01866065676
অনলাইনে বাস না পেলে সংশ্লিষ্ট কাউন্টারে যোগাযোগ করে জেনে নিন।
কিছু প্রশ্ন ও উত্তর (FAQ)
শেরপুর টু চট্টগ্রাম বাসের ভাড়া কত?
নন-এসি বাসের ভাড়া জনপ্রতি ৯০০-১০০০ টাকা। এসি বাসের ১৫০০-১৮০০ টাকা।
চট্টগ্রাম টু শেরপুর বাস কখন ছাড়ে?
বিকাল ৪টা থেকে রাত ১০টার মধ্যে সকল এসি ও নন-এসি বাস ছেড়ে আসে।
কক্সবাজার টু শেরপুর বাস কোনগুলো?
শিহাব এক্সপ্রেস, শামীম এন্টারপ্রাইজ ও প্রতিনিধি নিয়মিত চলাচল করে।
শেরপুর থেকে কক্সবাজার কত কিলোমিটার?
প্রায় সাড়ে ৬’শ কিলোমিটার। যেতে সময় লাগে ১২-১৪ ঘন্টা।
শেরপুর থেকে কক্সবাজারের টিকিট অনলাইনে বুক করা যায়?
হ্যাঁ, Our Sherpur অনলাইন বাস টিকিটিং প্ল্যাটফর্ম থেকে টিকিট বুকিং করা যায় সহজে ও ঝামেলা মুক্তভাবে। কোন প্রকার চার্জ ছাড়াই।
তথ্যের সোর্সঃ শেরপুর কাউন্টারগুলো এবং সুপারভাইজারগণ।
সর্বশেষ তথ্য যাচাই: ২৭ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম টু শেরপুর আরও এসি বাস দরকার।
হবে শীঘ্রই
এটাকে আমাদের পিলার কনটেন্ট হিসেবে তৈরি করেছি, যেন শেরপুর টু চট্টগ্রাম, কক্সবাজার বা কক্সবাজার টু শেরপুর আসা-যাওয়ার জন্য মানুষের তথ্য প্রাপ্তি ও অনলাইনে টিকিট বুকিং সহজ হয়ে যায়। এই আর্টিকেট হবে শেরপুরের সবচেয়ে আপডেট আর্টিকেল।
নূর ট্রাভেলসের টিকিট নিয়েছিলাম আওয়ার শেরপুর থেকে, সুপারভাইজার ছিলো ফারহান ভাই। ওনি অনেক ভালো মানুষ।
ভালে লেগেছে শুনে