🏠 হোম 🚌 বাস টিকিট 🛒 শপ 🎓 এডমিশন 🏞 ট্যুর
  • 🚗 গাড়ি রিজার্ভ
  • 🏨 হোটেল
  • 📲 অ্যাপ ইনস্টল করুন

    শেরপুর জেলার তথ্য ভান্ডার

    শেরপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, বাস, হোটেল ও সকল সেবার নির্ভরযোগ্য তথ্য

    শিহাব এক্সপ্রেস | শেরপুর টু কক্সবাজার বাস ভাড়া, সময়সূচি ও কাউন্টার নম্বর

    শিহাব এক্সপ্রেস স্লিপার কোচ শেরপুর টু কক্সবাজার বাস

    সর্বশেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬

    শিহাব এক্সপ্রেস শেরপুর থেকে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটে চলাচলকারী একটি বাস সার্ভিস। এই বাসে লোয়ার ডেকারে বিজনেস ক্লাস ও আপার ডেকারে স্লিপার কোচের সুবিধা রয়েছে। আপনি যদি Shihab Express online booking, কাউন্টার নম্বর, টিকিটের মূল্য অথবা শেরপুর টু কক্সবাজার বাসের সময়সূচি খুঁজে থাকেন, তাহলে এই গাইডে প্রয়োজনীয় তথ্য পাবেন।

    শিহাব এক্সপ্রেস বাসের তথ্য একনজরে

    একনজরে শিহাব স্লিপার কোচের বেসিক তথ্যগুলো চার্ট আকারে নিচের টেবিলে দেওয়া হলো-

    বিষয়বিস্তারিত তথ্য
    বাসের নামশিহাব এক্সপ্রেস
    বাসের ধরনলোয়ার ডেকারে বিজনেস ক্লাস ও আপার ডেকারে স্লিপার কোচ
    বাসের সংখ্যা২টি
    রুটশেরপুর – ময়মনসিংহ – ঢাকা – কুমিল্লা – চট্টগ্রাম – কক্সবাজার
    শেরপুর থেকে ছাড়ার সময়প্রতিদিন বিকেল ৫টা
    কক্সবাজার থেকে ছাড়ার সময়প্রতিদিন বিকেল ৫টা
    শেরপুর টু কক্সবাজার ভাড়াবিজনেস ক্লাস ২,১০০ টাকা, স্লিপার বেড ২,৬০০ টাকা
    ময়মনসিংহ টু কক্সবাজার ভাড়াবিজনেস ক্লাস ১,৯০০ টাকা, স্লিপার বেড ২,৪০০ টাকা
    শেরপুর টু চট্টগ্রাম ভাড়াবিজনেস ক্লাস ১,৫০০ টাকা, স্লিপার বেড ১,৮০০ টাকা
    ময়মনসিংহ টু চট্টগ্রাম ভাড়াবিজনেস ক্লাস ১,৪০০ টাকা, স্লিপার বেড ১,৬০০ টাকা
    অনলাইন টিকিটOur Sherpur অ্যাপ ও ওয়েবসাইট
    WhatsApp01866065676
    হটলাইন09617854560

    বিশেষ দ্রষ্টব্য: বাসের ভাড়া, সময়সূচি ও সিটের প্রাপ্যতা পরিবর্তন পরিবর্তন হয়। আওয়ার শেরপুর টিম এই কনটেন্ট সর্বদা আপডেট রাখার চেষ্টা করে।

    শিহাব এক্সপ্রেসের রুট ও সময়সূচি

    শিহাব স্লিপার কোচ শেরপুর থেকে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রাম হয়ে কক্সবাজার প্রতিদিন উভয় দিক থেকে ডাবল ডেকারের ২টি বাস চলাচল করে। আসা-যাওয়া একই পথে করে কক্সবাজার থেকে শেরপুর।

    শেরপুর টু কক্সবাজার: শেরপুরের অষ্টমীতলা কাউন্টার থেকে প্রতিদিন বিকেল ৫টায় বাস ছাড়ে।

    কক্সবাজার টু শেরপুর: কক্সবাজারের ডলফিন মোড়ের (বিকাশ বিল্ডিং) কাউন্টার থেকে প্রতিদিন বিকেল ৫টায় শেরপুরের উদ্দেশ্যে বাস ছাড়ে।

    যানজট ও রাস্তার পরিস্থিতির কারণে পৌঁছানোর সময় পরিবর্তিত হতে পারে। তা কেবল মাত্র ভ্রমণের সময় নিশ্চিত হওয়া যায়। সাধারণত সকাল ৭-৮টার সময় নামিয়ে দেয়।

    Shihab Express Contact Number ও Phone Number

    শিহাব এক্সপ্রেসের টিকিট বুকিং, বাস ছাড়ার সময়, এভাইলেবল সিট ও ভাড়া সম্পর্কে জানতে নিচের কাউন্টার নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন। যারা Shihab Express contact number অথবা Shihab Express phone number খুঁজছেন, তাদের সুবিধার জন্য শেরপুর, কক্সবাজার কাউন্টার ও আওয়ার শেরপুর-এর যোগাযোগের তথ্য একসঙ্গে দেওয়া হলো।

    কাউন্টারযোগাযোগের নম্বর
    শেরপুর অষ্টমীতলা কাউন্টার01886153262
    কক্সবাজার ডলফিন মোড় কাউন্টার01919153262
    Our Sherpur অনলাইন বুকিংWhatsApp: 01866065676
    Our Sherpur হটলাইন09617854560

    ফোন নম্বর পরিবর্তিত হতে পারে। যোগাযোগ করতে সমস্যা হলে Our Sherpur-এর হটলাইন বা WhatsApp নম্বরে যোগাযোগ করে তথ্য যাচাই করতে পারেন।

    শিহাব এক্সপ্রেস স্লিপার কোচ
    আপার ডেকারে ডাবল স্লিপার বেড। যেখানে বালিশ, কম্বল, রিডিং লাইট সহ চার্জিং সুবিধা একত্রে।

    Shihab Express Ticket Price: শিহাব এক্সপ্রেসের টিকিটের মূল্য

    লোয়ার ডেকারে সিঙ্গেল ও ডাবল মিলিয়ে ২৮টি বিজনেস ক্লাস ও আপার ডেকারে সিঙ্গেল ও ডাবল মিলিয়ে ১৫টি স্লিপার কোচ বেড রয়েছে। বাম পাশের সারিতে সিঙ্গেল সিট ও বেড এবং ডান পাশের সারিতে ডাবল সিট ও বেড। তেল দাম বাড়ার পর ১লা অক্টোবর থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে। দূরত্ব অনুযায়ী Shihab Express ticket price আলাদা। নিচে আলাদাভাবে ভাড়া উল্লেখ করা হয়েছে।

    শেরপুর টু কক্সবাজার শিহাবের ভাড়া

    আসনের ধরনজনপ্রতি ভাড়া
    বিজনেস ক্লাস২,১০০ টাকা
    স্লিপার বেড ২,৬০০ টাকা

    শেরপুর টু চট্টগ্রাম শিহাবের ভাড়া

    আসনের ধরনজনপ্রতি ভাড়া
    বিজনেস ক্লাস১,৫০০ টাকা
    স্লিপার বেড১,৮০০ টাকা

    ময়মনসিংহ থেকে কক্সবাজার ভ্রমণের জন্যও শিহাব স্লিপার বাসের সিট পাওয়া যায়।

    শিহাব এক্সপ্রেস বিজেনস ক্লাস সিট
    লোয়ার ডেকার বিজেনস ক্লাস সিঙ্গেল সিটে

    শিহাবে ময়মনসিংহ টু কক্সবাজার ভাড়া

    আসনের ধরনজনপ্রতি ভাড়া
    বিজনেস ক্লাস১,৯০০ টাকা
    স্লিপার বেড২,৪০০ টাকা

    শিহাবে ময়মনসিংহ টু চট্টগ্রাম ভাড়া

    আসনের ধরনজনপ্রতি ভাড়া
    বিজনেস ক্লাস১,৪০০ টাকা
    স্লিপার বেড১,৬০০ টাকা

    শিহাব এক্সপ্রেস স্লিপার কোচের সুবিধা

    শিহাব স্লিপার বাসে যাত্রীদের জন্য যেসব সুবিধার রয়েছে:

    • বিজনেস ক্লাস ও স্লিপার কোচ
    • সিঙ্গেল ও ডাবল স্লিপার বেড
    • পর্যাপ্ত লেগ স্পেস
    • ফ্রি ওয়াই-ফাই
    • মোবাইল চার্জ দেওয়ার সুবিধা
    • বালিশ ও কম্বলের ব্যবস্থা
    • অনলাইন ও অফলাইন টিকিট বুকিং
    • লাগেজ রাখার সুবিধা
    • বিনামূল্যে পানির ব্যবস্থা

    সুবিধাগুলোর কখনো কখনো কম বেশি হতে পারে।

    Shihab Express Online Booking: অনলাইনে টিকিট বুকিং

    শিহাব এক্সপ্রেসের টিকিট অনলাইনে বুক করতে Our Sherpur অ্যাপ অথবা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। শেরপুর টু কক্সবাজার, কক্সবাজার টু শেরপুর এবং চট্টগ্রাম টু ময়মনসিংহ সহ অন্যান্য রুটে ভ্রমণের তারিখ অনুযায়ী সিট দেখে বুকিং করতে পারবেন।

    Shihab Express Online Booking এর নিয়ম:

    ১. Our Sherpur অনলাইন বাস টিকিট প্ল্যাটফর্ম অথবা অ্যাপে প্রবেশ করুন।
    ২. স্থান ও গন্তব্য নির্বাচন করুন।
    ৩. ভ্রমণের তারিখ দিয়ে সার্চ করুন।
    ৪. শিহাব এক্সপ্রেসের বাসের পাশে থাকা ‘সিট দেখুন’ বাটনে ক্লিক দিয়ে পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।
    ৫. পেমেন্ট সম্পন্ন হলে PDF টিকিট ডাউনলোড ও সংরক্ষণ করুন এবং ভ্রমণের সময় প্রয়োজন অনুযায়ী PDF টিকিট সুপারভাইজারকে দেখাবেন।

    WhatsApp: 01866065676
    হটলাইন: 09617854560

    শিহাব স্লিপার কোচ সম্পর্কে মানুষের প্রশ্ন

    শেরপুর টু কক্সবাজার শিহাব এক্সপ্রেস কখন ছাড়ে?

    শেরপুরের অষ্টমীতলা কাউন্টার থেকে প্রতিদিন বিকেল ৫টায় ছাড়ে। আগে থেকে অনলাইনে বা কাউন্টারে টিকিট নিশ্চিত করে রাখুন, নতুবা যাওয়ার দিন টিকিট নাও পাওয়া যেতে পারে।

    কক্সবাজার টু শেরপুর শিহাব এক্সপ্রেস এর ভাড়া কত?

    বিজনেস ক্লাসের ভাড়া জনপ্রতি ২,১০০ টাকা এবং স্লিপার বেডের ভাড়া জনপ্রতি ২,৬০০ টাকা।

    শিহাব এক্সপ্রেসের কাউন্টার নম্বর

    শেরপুর অষ্টমীতলা কাউন্টার: 01886153262, কক্সবাজার ডলফিন মোড় কাউন্টার: 01919153262

    শিহাব এক্সপ্রেসের টিকিট অনলাইনে বুকিং করা যায় কি?

    হ্যাঁ, Our Sherpur অ্যাপ ও ওয়েবসাইটে টিকিট বুকিং করা যায়। যেকোন প্রয়োজনে WhatsApp 01866065676 নম্বরে যোগাযোগ করতে পারেন।

    Where can I find Shihab Express online booking?

    You can check Shihab Express trip availability and book tickets through the Our Sherpur online bus ticket platform. Select your route and travel date to check available trips and seats.

    What is the Shihab Express phone number?

    You can contact the published Sherpur counter number at 01886153262 or the Cox’s Bazar counter at 01919153262. For Our Sherpur booking assistance, WhatsApp 01866065676 or call the hotline 09617854560.

    What is the Shihab Express ticket price?

    Sherpur to Cox’s Bazar fare is BDT 2,100 for Business Class and BDT 2,600 for a sleeper bed. Sherpur to Chattogram fares are listed as BDT 1,500 for Business Class and BDT 1,800 for a sleeper bed.

    শেরপুর থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে চলাচলকারী অন্যান্য বাসের ভাড়া, সময়সূচি ও কাউন্টার নম্বর জানতে আওয়ার শেরপুর বিস্তারিত গাইড দেখুন। এছাড়া শেরপুর জেলার বিভিন্ন রুটের বাসের তথ্য ও টিকিট বুকিংয়ের জন্য ভিজিট করুন Our Sherpur বাস ডিরেক্টরি।

    তথ্যসূত্র: শিহাব এক্সপ্রেসের মালিকপক্ষ ও ম্যানেজারের কাছ থেকে সংগৃহীত, Our Sherpur টিমের অভিজ্ঞতা ও যাচাইকৃত তথ্য।

    মতামত দিন

    12 thoughts on “শিহাব এক্সপ্রেস | শেরপুর টু কক্সবাজার বাস ভাড়া, সময়সূচি ও কাউন্টার নম্বর”

    1. Thanks a lot Our Sherpur, aponader karonr online ticket booking sohoj hoyeche. Ami Shihab Express diye vromn korechi, seat ekdom thikthak chilo. Special recommendation holo WhatsApp 01866065676 always active.

      1. মোঃ দেলোয়ার হোসেন

        আমরা ২৪ ঘন্টাই সাপোর্ট দেওয়ার চেষ্টা করি হোয়াটসঅ্যাপে।

    2. রিনা বিনতে জামান

      আওয়ার শেরপুর ওনার দেলোয়ার ভাইয়াকে অনেক ধন্যবাদ। আপনার অছিলায় আওয়ার শেরপুর অ্যাপ থেকে প্রথমবার শিহাব এক্সপ্রেসের টিকিট বুকিং করতে পেরেছি৷ আর আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01866065676 খুবই একটিভ৷ রাত দিন যখন মেসেজ দিয়েছি তখুনি রেসপন্স পেয়েছি।
      অনেক শুভ কামনা আওয়ার শেরপুর এর জন্য

      1. মোঃ দেলোয়ার হোসেন

        আমরা হোয়াটসঅ্যাপে সর্বোচ্ছ ১ মিনিটে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি।

    3. শিহাব স্লিপার কোচে শেরপুর থেকে কক্সবাজারের জার্নিটা বেশ আরামদায়ক ছিল। কম্বলসহ আধুনিক সুযোগ-সুবিধা থাকায় দীর্ঘ পথ পাড়ি দিতে কোনো ক্লান্তি অনুভব হয়নি। সময়মতো গন্তব্যে পৌঁছানো এবং স্টাফদের আন্তরিক ব্যবহার পুরো ভ্রমণ অভিজ্ঞতাকে দারুণ করে তুলেছে।

      1. মোঃ দেলোয়ার হোসেন

        শিহাব এক্সপ্রেসই শেরপুর থেকে নিয়মিত সুইট ক্লাসের সার্ভিস দিয়ে যাচ্ছে।

    4. ইসরাত জাহান

      আওয়ার শেরপুর অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং দিয়ে চট্টগ্রাম গিয়েছি। যাওয়ার সময় তারা পানি দিয়েছে কিন্তু আসার দিন পানি দেয়নি। বিষয়টা দুঃখজনক ছিলো। আশাকরি সামনের দিনগুলোতে কর্তৃপক্ষ আরও আন্তরিক হবে। আর সুপারভাইজারদের একটু ট্রেনিং দিবে। পারমিশন ছাড়াই স্লিপার কোচের পর্দা সরায়, এটাতে কি প্রাইভেসি ঠিক থাকে? আমরা চাই জেলার বাস ভালো করুন, আরও স্মার্ট ও আন্তরিক হউক।

      1. মোঃ দেলোয়ার হোসেন

        জেনে অনেক ভালো লেগেছে। আমরা চেষ্টা করবো আপনাদের প্রত্যাশা মালিক পক্ষের কাছে পৌছে দিতে।

    5. ধন্যবাদ এতোগুলো ইনফরমেশন এক সাথে দেওয়ার জন্য। শিহাব এক্সপ্রেস বাসের টিকিট অনলাইনে কাটতে পারাতে আরো সুবিধা হয়েছে। কারণ কষ্ট করে কাউন্টারে যেতে হয় না। ঘরে বসেই টিকিট কেটে ভ্রমণ করতে পারছি। ছুটির দিনগুলোতে আমাদের মতো ব্যস্ত কর্মজীবিদের জন্য অনেক ভালো হয়েছে। বিশেষ করে ফ্যামিলি নিয়ে কক্সবাজার ঘুরতে যাওয়ার জন্য এমন একটি আরামদায়ক বাস সার্ভিস থাকায় খুব আরামে ভ্রমণ করতে পারছি। অনলাইনেও টিকিট কাটতে পারছি৷ সেই সাথে আপনাদের এই পোস্ট থেকেও সুযোগ সুবিধা সহ টাইম শিডিউল গুলো জানতে পারলাম। ধন্যবাদ শিহাব এক্সপ্রেসকে। ধন্যবাদ আওয়ার শেরপুরকে 🥰🥰🥰

      1. মোঃ দেলোয়ার হোসেন

        আমরাও চেষ্টা করছি মানুষের জন্য টিকিট ব্যবস্থাকে দিন দিন সহজ করার জন্য।