🏠 হোম 🚌 বাস টিকিট 🛒 শপ 🎓 এডমিশন 🏞 ট্যুর
  • 🚗 গাড়ি রিজার্ভ
  • 🏨 হোটেল
  • 📲 অ্যাপ ইনস্টল করুন

    সাহিত্য

    শেরপুর জেলার সাহিত্য সম্পর্কিত তথ্য ও সেবা

    সাহিত্য

    শেরপুর জেলার কবি, সাহিত্যিকদের লেখা গল্প, কবিতা, প্রবন্ধ ও সাহিত্য চর্চা। স্থানীয় লেখকদের সৃজনশীল লেখা ও শেরপুরের সাহিত্য সংস্কৃতি।

    গৌরবের শেরপুর

    গৌরবের শেরপুর (গান), হারুনুর রশীদ

    গৌরবের শেরপুর (গান), হারুনুর রশীদ পর্যটনে সৌন্দর্য আর ঐতিহ্যে ভরপুরগারোপাহাড় পাদদেশে গৌরবের শেরপুর। ২ কর্ণঝোরা, মধুটিলা, গজনী, রাজার পাহাড়,মায়াবী লেক, পানিহাটায় রুপের কী বাহার!বৈশা বিলে পদ্ম ফুলে রূপসী দর্দূর।গারোপাহাড় পাদদেশে গৌরবের শেরপুর। ২ জরিপ শাহ, শের আলী গাজী, টিপু, কাদির পীর,আব্দুল বাকী, সরোয়ার্দী, গড়েছেন নজির।মজলিস শাহ , ঈশা খানের তলোয়ারের জোর।গারোপাহাড় পাদদেশে গৌরবের শেরপুর। ২

    গৌরবের শেরপুর (গান), হারুনুর রশীদ বিস্তারিত পড়ুন »

    প্রাণের বিশ্বকাপ

    প্রাণের বিশ্বকাপ | হারুনুর রশীদ 

    প্রাণের বিশ্বকাপ | হারুনুর রশীদ কর্তা বলেন, “ভর্তা খাবো বহুদিনের পরে।”গিন্নি বলেন, “ক্যাম্নে বানাই? পেঁয়াজ তো নাই ঘরে!দাম বেড়েছে, পেঁয়াজ এখন দেখাই যায় না চোখে!নেভা আগুন জ্বালিয়ে তুমি আঘাত দিলে বুকে!” চাকরটাকে ডেকে কর্তায় দেখান খানিক চোট।“ব্যাগটা ভরে আনবি পিঁয়াজ, এই নিয়ে যা নোট।দৌড়ে গিয়ে আনবি শীঘ্র ভালো করে দেখে।তুলশীমালার সুস্বাদু ভাত খাবো ভর্তা মেখে।”

    প্রাণের বিশ্বকাপ | হারুনুর রশীদ  বিস্তারিত পড়ুন »

    পর্যটনে শেরপুর (পুঁথিকাব্য)

    পর্যটনে শেরপুর (পুঁথিকাব্য) | হারুনুর রশীদ

    পর্যটনে শেরপুর (পুঁথিকাব্য) হারুনুর রশীদ আল্লাহ স্মরণ করি (২) দরুদ পড়ি রাসুলুল্লাহর প্রতি।পিতা-মাতা, গুরুজনে জানাই সালাম-ভক্তি॥ তারপর একে একে (২) কথা ছেঁকে করি নিবেদন।শেরপুর জেলার গৌরবগাঁথার কিছু বিবরণ॥ রূপে-গুণে রানি (২) সবাই জানি আমাদের এই জেলা।মন ভরে যায়, চক্ষু জুড়ায় পুরাকীর্তি মেলা। সবুজ ছায়া ঘেরা (২) মায়া ভরা আমাদের শেরপুর।পর্যটনে প্রাণে মনে আনন্দ ভরপুর॥ আছে

    পর্যটনে শেরপুর (পুঁথিকাব্য) | হারুনুর রশীদ বিস্তারিত পড়ুন »

    শেরপুর নিয়ে হারুনুর রশীদের চমৎকার গান

    শেরপুর (গান) | হারুনুর রশীদ গারো পাহাড় পাদদেশে সবুজে ভরপুরমহীয়ান শের আলী গাজী-র এই জেলা শেরপুর৷হ্যাঁ— —, মহীয়ান শের আলী গাজী-র এই জেলা শেরপুর৷ (২) কামরূপের পর একটি বাজু দশকাহনিয়া,রাজধানী তার জরিপ শাহের গড়জরিপা৷মমিন পাগলা, টিপু শাহের মানবতার সুর,কীর্তিমানদের স্মৃতি ধরে অশান্তি সব দূর৷মহীয়ান শের আলী গাজী-র এই জেলা শেরপুর৷হ্যাঁ—, মহীয়ান শের আলী গাজী-র এই

    শেরপুর নিয়ে হারুনুর রশীদের চমৎকার গান বিস্তারিত পড়ুন »

    হ্যাম্বা | হারুনুর রশীদ

    হ্যাম্বা | হারুনুর রশীদ

    হ্যাম্বা | হারুনুর রশীদ আলাভোলা আচরণ,বাউন্ডুলে বিচরণ!গতিবিধি জানা নাই।ডানে যেতে বাঁয়ে যাই! ডুবে থাকি ভাবনায়।সবারে কি বলা যায়?এই তো সেদিন সকালেঘুম ভেঙে যায় অকালে। একটি ভাঙা সাইকেলেদুইটি প্যাডেল পায় ঠেলেরওনা হলাম ইসকুলে।ভিন পথে যাই ইস ভুলে! পথটি ছিলো বেশ সরু।মাঝ বরাবর ষাঁড় গরুখাচ্ছে বেছে তাজা ঘাস,শব্দ করে ফোঁসফাঁস। মাথায় দুটো খাড়া শিংলাফায় যেন তিড়বিড়িং।ঘেঁষে যেতে

    হ্যাম্বা | হারুনুর রশীদ বিস্তারিত পড়ুন »

    বাবুদের তালপুকুর | হারুনুর রশীদ

    সাম্যের কবি, মানবতার কবি কাজী নজরুল ইসলাম। কোলকাতায় বসবাসের সময় পরিচয় হয় খ্রিস্টান ভদ্রলোক মহিম সরকারের সাথে। এই মহিম সরকারের শশুরবাড়ি বর্তমান বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা গ্রামে। ১৯২৬ সালের কোনো এক সময় কোলকাতায় থেকে বন্ধু মহিম সরকারের আমন্ত্রণে কবি কাজী নজরুল ইসলাম সপরিবারে চলে আসেন চুয়াডাঙ্গার দামুড়হুদায়। দামুড়হুদা গ্রামেই খ্রিস্টান মিশন পল্লী (এখনও আছে) অবস্থিত।

    বাবুদের তালপুকুর | হারুনুর রশীদ বিস্তারিত পড়ুন »

    বারো দুয়ারী মসজিদের পুঁথিকাব্য

    বারো দুয়ারী মসজিদের পুঁথিকাব্য | হারুনুর রশীদ

    বারো দুয়ারী মসজিদের পুঁথিকাব্য | হারুনুর রশীদ আল্লাহ স্মরণ করি (২) দরুদ পড়ি রাসুলুল্লাহর প্রতি।পিতা-মাতা, গুরুজনে জানাই সালাম-ভক্তি॥ তারপর একে একে (২) কথা ছেঁকে করি নিবেদন —শেরপুর জেলার গৌরবগাঁথার কিছু বিবরণ॥ ‘কামরূপ’ নামে রাজ্য (২) তাহার বাজু নাম ‘দশকাহনিয়া’।রাজধানী তার ‘গড়জরিপা’ দিলাম জানাইয়া॥ মহামতি আকবর (২) ক্ষমতাধর দিল্লির সিংহাসনে।মানসিংহকে দায়িত্ব দেন বঙ্গ নিয়ন্ত্রণে॥ ব্রহ্মপুত্র নদী

    বারো দুয়ারী মসজিদের পুঁথিকাব্য | হারুনুর রশীদ বিস্তারিত পড়ুন »

    বালুচর

    বালুচর: প্রান্তিক জনপদের সুলুকসন্ধানী কাগজ

    বালুচর শিল্প, সাহিত্য এবং মনন চিন্তার কাগজ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত অঞ্চল ময়মনসিংহ। সীমান্ত লাগোয়া উত্তরের গারো পাহাড়ের পাদস্পর্শী অরণ্যঘেরা এসব জনপদ এককথায় নয়নাভিরাম। ভোগাই, নিতাই, দর্শা, মেলেং, মহাঋষি, সোমেশ্বরী, গনেশ্বরী উত্তর ময়মনসিংহের পাহাড়ি নদী। গারো পাহাড় থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের মাঝে প্রবেশ করে ভাটিতে বয়ে গেছে এসব নদী। পাহাড়ি সর্পিলাকার এসব নদীর অন্যতম

    বালুচর: প্রান্তিক জনপদের সুলুকসন্ধানী কাগজ বিস্তারিত পড়ুন »

    পাহাড়ি ঢল শেরপুরে

    পাহাড়ি ঢল | রফিক মজিদ

    পাহাড়ি ঢল | রফিক মজিদ ভাসছে মানুষ, কাঁদছে মানুষপাহাড়ি ঢলের স্রোতেমরদেহ আজ পড়ে আছে ঐফসলি জমির ক্ষেতে। বুকের জমিন ক্ষতবিক্ষত আজরাক্ষসী বানের তোড়েঘরবাড়ি আর স্বজন-ফসলসবকিছু নিল কেড়ে। পর্যটনের আনন্দ নেইতুলসী মালার ঘ্রাণআমার প্রিয় শেরপুরে আজঝরছে শুধু প্রাণ। গারো পাহাড়ের কান্না শুনিউজানের হিংস্রোতায়আল্লাহ তুমি রহম করঅসহায় যেন রক্ষা পায়।

    পাহাড়ি ঢল | রফিক মজিদ বিস্তারিত পড়ুন »