🏠 হোম 🚌 বাস টিকিট 🛒 শপ 🎓 এডমিশন 🏞 ট্যুর
  • 🚗 গাড়ি রিজার্ভ
  • 🏨 হোটেল
  • 📲 অ্যাপ ইনস্টল করুন

    শেরপুর জেলার তথ্য ভান্ডার

    শেরপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, বাস, হোটেল ও সকল সেবার নির্ভরযোগ্য তথ্য

    শেরপুর (গান) | হারুনুর রশীদ

    গারো পাহাড় পাদদেশে সবুজে ভরপুর
    মহীয়ান শের আলী গাজী-র এই জেলা শেরপুর৷
    হ্যাঁ— —, মহীয়ান শের আলী গাজী-র এই জেলা শেরপুর৷ (২)

    কামরূপের পর একটি বাজু দশকাহনিয়া,
    রাজধানী তার জরিপ শাহের গড়জরিপা৷
    মমিন পাগলা, টিপু শাহের মানবতার সুর,
    কীর্তিমানদের স্মৃতি ধরে অশান্তি সব দূর৷
    মহীয়ান শের আলী গাজী-র এই জেলা শেরপুর৷
    হ্যাঁ—, মহীয়ান শের আলী গাজী-র এই জেলা শেরপুর৷

    জালের মতো আড়াআড়ি বয়ে চলে নদী।
    পাহাড় বেয়ে ঝর্ণা ধেয়ে চলছে নিরবধি৷
    পাখির ডাকে মানুষ জাগে নিত্য যখন ভোর৷
    নিসর্গতায় পর্যটনে আনন্দ প্রচুর৷
    মহীয়ান শের আলী গাজী-র এই জেলা শেরপুর৷
    হ্যাঁ—,মহীয়ান শের আলী গাজী-র এই জেলা শেরপুর৷

    নকশি কাঁথা, বাঁশের শিল্প, মুক্তিযোদ্ধার ঘাঁটি।
    আমজনতার ভালোবাসায় পবিত্র এই মাটি৷
    জেলে, তাঁতী, রাজনীতিবিদ আর চাষা-মজুর
    দেশের কাজে সকাল সাঁঝে সব কাজে বিভোর৷
    মহীয়ান শের আলী গাজী-র এই জেলা শেরপুর৷
    হ্যাঁ—,মহীয়ান শের আলী গাজী-র এই জেলা শেরপুর৷ ঐ৷৷

    টীকা –>

    • বাজু :– রাজ্য, অঙ্গরাজ্য, প্রদেশ, প্রশাসনিক এলাকা …. ৷
    • প্রাচীন ভারতের ধর্মীয় গ্রন্থ সহ বিভিন্ন গ্রন্থে জাদুবিদ্যার পরাকাষ্ঠা যে ‘কামরূপ’ (কামরূপ/কামাখ্যা/কলতাই) রাজ্যের বর্ণনা পওয়া যায়, সেই ‘কামরূপ’ রাজ্যের রাজধানী ‘গড়জরিপা’৷ এই ‘কামরূপ’ রাজ্যের পতনের পর বিভিন্ন ছোট ছোট রাজ্য, কখনও স্বাধীন, কখনও শামন্ত রাজ্য প্রতিষ্ঠিত হয়৷ এসব শামন্ত রাজ্যের একটি বাজু (প্রশাসনিক এলাকা/প্রদেশ/অঙ্গরাজ্য ) ‘দশকাহনিয়া’৷ এই ‘দশকাহনিয়া’ বাজুরও রাজধানী ‘গড়জরিপা’, যা বর্তমানে একটি গ্রাম (স্থাপনা – বারো দুয়ারি মসজিদ, কালিদহ সাগর এবং …)৷ এই ‘দশকাহনিয়া’ বাজুর একজন প্রজাহিতৈষী জমিদার ‘শের আলী গাজী’৷ সেই আমলে প্রভাবশালী বেশ কিছু হিন্দু জমিদার ও সভাসদদের ষড়যন্ত্রের শিকার হয়ে মহীয়ান এই জমিদার ‘শের আলী গাজী’ জমিদারি হারিয়ে তাঁর খামারবাড়িতে দিন যাপন করেন৷ তার সেই খামারবাড়ি এলাকাটি বর্তমানে ‘গাজীর খামার’ নামে প্রতিষ্ঠিত ৷ মহীয়ান এই জমিদার ‘শের আলী গাজী’-র নামানুসারেই এর নাম ‘শেরপুর’৷
    • টিপু শাহ :– পাগল টিপু শাহ৷ একজন প্রজাহিতৈষী সূফীসাধক ও সিদ্ধপুরুষ৷ তিনি দশকাহনিয়া বাজু/রাজ্যের স্বাধীনতা ঘোষণা করেছিলেন৷
    • বিখ্যাত সূফীসাধক৷ চাপাতলী সরকারি গোরস্থানে তার সমাধি৷

    মতামত দিন