▶ অ্যাপ NEW
🏠হোম 🚌বাস টিকিট 🛒শপ 🎓এডমিশন 🏞️ট্যুর 🚗গাড়ি রিজার্ভ 🏨হোটেল 📝ব্লগ 👤আমার অ্যাকাউন্ট
শেরপুর জেলার তথ্য ভান্ডার

শেরপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, বাস, হোটেল ও সকল সেবার নির্ভরযোগ্য তথ্য

পাহাড়ি ঢল শেরপুরে

পাহাড়ি ঢল | রফিক মজিদ

ভাসছে মানুষ, কাঁদছে মানুষ
পাহাড়ি ঢলের স্রোতে
মরদেহ আজ পড়ে আছে ঐ
ফসলি জমির ক্ষেতে।

বুকের জমিন ক্ষতবিক্ষত আজ
রাক্ষসী বানের তোড়ে
ঘরবাড়ি আর স্বজন-ফসল
সবকিছু নিল কেড়ে।

পর্যটনের আনন্দ নেই
তুলসী মালার ঘ্রাণ
আমার প্রিয় শেরপুরে আজ
ঝরছে শুধু প্রাণ।

গারো পাহাড়ের কান্না শুনি
উজানের হিংস্রোতায়
আল্লাহ তুমি রহম কর
অসহায় যেন রক্ষা পায়।

মতামত দিন