▶ অ্যাপ NEW
🏠হোম 🚌বাস টিকিট 🛒শপ 🎓এডমিশন 🏞️ট্যুর 🚗গাড়ি রিজার্ভ 🏨হোটেল 📝ব্লগ 👤আমার অ্যাকাউন্ট

শেরপুর জেলার তথ্য ভান্ডার

শেরপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, বাস, হোটেল ও সকল সেবার নির্ভরযোগ্য তথ্য

বারো দুয়ারী মসজিদের পুঁথিকাব্য

বারো দুয়ারী মসজিদের পুঁথিকাব্য | হারুনুর রশীদ

বারো দুয়ারী মসজিদের পুঁথিকাব্য | হারুনুর রশীদ আল্লাহ স্মরণ করি (২) দরুদ পড়ি রাসুলুল্লাহর প্রতি।পিতা-মাতা, গুরুজনে জানাই সালাম-ভক্তি॥ তারপর একে একে (২) কথা ছেঁকে করি নিবেদন —শেরপুর জেলার গৌরবগাঁথার কিছু বিবরণ॥ ‘কামরূপ’ নামে রাজ্য (২) তাহার বাজু নাম ‘দশকাহনিয়া’।রাজধানী তার ‘গড়জরিপা’ দিলাম জানাইয়া॥ মহামতি আকবর (২) ক্ষমতাধর দিল্লির সিংহাসনে।মানসিংহকে দায়িত্ব দেন বঙ্গ নিয়ন্ত্রণে॥ ব্রহ্মপুত্র নদী

বারো দুয়ারী মসজিদের পুঁথিকাব্য | হারুনুর রশীদ বিস্তারিত পড়ুন »

কাদির পীর দরগাহ

কাদির পীর | হারুনুর রশীদ

কাদির পীর এর পরিচয় কাদির পীর-এর মূল নামটি আব্দুল কাদির (রহ.)। প্রায় আড়াই শত-তিন শত বছর আগে সুদূর ইয়েমেন থেকে বারোজন আলেমের আগমন ঘটে তৎকালীন ভারতবর্ষে। তারা ধর্ম প্রচার করতে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। বিভিন্ন স্থানে খানকাহ, দরগাহ স্থাপন করেন। ভারতবাসী তাদেরকে পীর সাহেব বলে ডাকেন, সম্মান করেন, অনুসরণ করেন। ধর্মীয় বিধি-নিষেধ, নিয়ম-কানুন ইত্যাদি শিক্ষা

কাদির পীর | হারুনুর রশীদ বিস্তারিত পড়ুন »

বালুচর

বালুচর: প্রান্তিক জনপদের সুলুকসন্ধানী কাগজ

বালুচর শিল্প, সাহিত্য এবং মনন চিন্তার কাগজ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত অঞ্চল ময়মনসিংহ। সীমান্ত লাগোয়া উত্তরের গারো পাহাড়ের পাদস্পর্শী অরণ্যঘেরা এসব জনপদ এককথায় নয়নাভিরাম। ভোগাই, নিতাই, দর্শা, মেলেং, মহাঋষি, সোমেশ্বরী, গনেশ্বরী উত্তর ময়মনসিংহের পাহাড়ি নদী। গারো পাহাড় থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের মাঝে প্রবেশ করে ভাটিতে বয়ে গেছে এসব নদী। পাহাড়ি সর্পিলাকার এসব নদীর অন্যতম

বালুচর: প্রান্তিক জনপদের সুলুকসন্ধানী কাগজ বিস্তারিত পড়ুন »

সুফি জরিপ শাহ (রহ.) এর মাজার

সুফি জরিপ শাহ (রহ.)

সুফি জরিপ শাহ (রহ.) | হারুনুর রশীদ নামটি মূলত জরিপ (রহ.)। বাদশাহ শব্দের সংক্ষিপ্ত রূপ শাহ। হ্যাঁ, বাদশাহ ছিলেন বলেই জরিপ শাহ নামেই সর্বাধিক পরিচিত। তবে, রাজ্য শাসনের তুলনায় ধর্মপ্রচারক হিসেবেই সবচেয়ে সম্মানিত তিনি।১৩০১ খ্রিস্টাব্দে হযরত শাহজালাল (রহ.) সহ ৩৬০ জন আওলিয়া ভারতবর্ষে আগমণ করেন। ১৩০৩ খ্রিস্টাব্দে তৎকালীন শ্রীহট্ট (সিলেট) রাজ্যের রাজা গোবিন্দকে পরাজিত করে।

সুফি জরিপ শাহ (রহ.) বিস্তারিত পড়ুন »

পাহাড়ি ঢল শেরপুরে

পাহাড়ি ঢল | রফিক মজিদ

পাহাড়ি ঢল | রফিক মজিদ ভাসছে মানুষ, কাঁদছে মানুষপাহাড়ি ঢলের স্রোতেমরদেহ আজ পড়ে আছে ঐফসলি জমির ক্ষেতে। বুকের জমিন ক্ষতবিক্ষত আজরাক্ষসী বানের তোড়েঘরবাড়ি আর স্বজন-ফসলসবকিছু নিল কেড়ে। পর্যটনের আনন্দ নেইতুলসী মালার ঘ্রাণআমার প্রিয় শেরপুরে আজঝরছে শুধু প্রাণ। গারো পাহাড়ের কান্না শুনিউজানের হিংস্রোতায়আল্লাহ তুমি রহম করঅসহায় যেন রক্ষা পায়।

পাহাড়ি ঢল | রফিক মজিদ বিস্তারিত পড়ুন »

শেরপুর নিয়ে বিন্দু ছড়া

শেরপুর নিয়ে বিন্দু ছড়া

শেরপুর নিয়ে বিন্দু ছড়া মুহাম্মাদ শহীদুল ইসলাম ফকির শেরপুর জেলা নিয়ে সংক্ষেপে বলি,ছন্দের তালে তালে পাঠ করে চলি।পূর্বের নাম ছিলো দশকাহনিয়া,শেরপুর নামটাই এলো বা কী দিয়া! দশকাহনিয়া নাম হলো যে কি করে,দেখেছো কি কখনো ইতিহাস পড়ে?ব্রহ্মনদ বলে যাকে মোরা চিনি,পূর্বে এই নদ ছিলো না তো মিনি। লোহিত্য সাগর ছিলো পূর্বের নাম,পারাপার হতে হলে দিতে হতো

শেরপুর নিয়ে বিন্দু ছড়া বিস্তারিত পড়ুন »

নালিতাবাড়ীতে স্মরণকালের ভয়াবহ বন্যা

নালিতাবাড়ীতে স্মরণকালের ভয়াবহ বন্যা, একটি পর্যালোচনা।

রিয়াদ আল ফেরদৌস নাকুগাঁও থেকে নন্নী, চেল্লাখালী থেকে যোগানিয়া, রাজনগর থেকে হালুয়াঘাট চারিদিকে থৈ থৈ পানি ঢল। কইত্থিকা আইলো এই বান? উজান ঢলে বেবাক ভাসায়া নিল আমন মরশুম, মইষ, মানুষ গেরামের! সামগ্রিক বিচার বিশ্লেষণে প্রতীয়মান হয় নালিতাবাড়ীতে স্মরণকালের ভয়াবহ বন্যার প্রকৃত কার্যকারণ তিনটি। ৪ অক্টোবর, ২০২৪। শেরপুরের নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় কমপক্ষে ১১৩টি গ্রাম

নালিতাবাড়ীতে স্মরণকালের ভয়াবহ বন্যা, একটি পর্যালোচনা। বিস্তারিত পড়ুন »

এক অনার্য নদীর গান

ভোগাই: এক অনার্য নদীর গান

ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড়ের ঢাল নকরেক গিরিশিখর থেকে ছয়টি বৃহৎ ঝর্ণা থেকে প্রবাহিত হয়েছে ক্ষ্যাপাটে এক জলধারা।৩ কমরেড প্রমথ গুপ্ত তাঁর ‘মুক্তিযুদ্ধে আদিবাসী’ গ্রন্থে লিখেছেন – “নকরেক শিখর হইতে বাহির হইয়া দুধবান্দা গিরি, সান্দং, লোগা, চান্দাপাড়া, বান্দাপানী ও ভগী গিরির অসংখ্য ঝরনাধারা বুকে লইয়া ভোগাই নদী প্রবাহিত হইয়াছে নালিতাবাড়ীর মধ্য দিয়া দক্ষিণের কংস

ভোগাই: এক অনার্য নদীর গান বিস্তারিত পড়ুন »

অধ্যাপক আবদুস সালাম

অধ্যাপক আবদুস সালাম: একজন মাটি ও মানুষের রাজনীতিক

ভোগাই নদী বিধৌত প্রান্তিক জনপদ নালিতাবাড়ী উপজেলা বহু শতাব্দীর সংগ্রামী ঐতিহ্য বহন করে চলে। স্বাধীনতা উত্তর নালিতাবাড়ীতে জাতীয় রাজনীতির আলাপে অধ্যাপক আবদুস সালাম একটি অবিচ্ছেদ্য নাম। সীমান্ত লাগোয়া নালিতাবাড়ীর প্রত্যন্ত নয়াবিল গ্রামে বিগত শতাব্দীর তিনের দশকে জন্মগ্রহণ করেছিলেন আবদুস সালাম। তাঁর পিতা নালিতাবাড়ীর তৎকালীন ধনাঢ্য বনিক শের মামুদ সরকার। প্রাথমিক শিক্ষা নয়াবিল গ্রামে তারপর যথাক্রমে

অধ্যাপক আবদুস সালাম: একজন মাটি ও মানুষের রাজনীতিক বিস্তারিত পড়ুন »