▶ অ্যাপ NEW
🏠হোম 🚌বাস টিকিট 🛒শপ 🎓এডমিশন 🏞️ট্যুর 🚗গাড়ি রিজার্ভ 🏨হোটেল 📝ব্লগ 👤আমার অ্যাকাউন্ট
শেরপুর জেলার তথ্য ভান্ডার

শেরপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, বাস, হোটেল ও সকল সেবার নির্ভরযোগ্য তথ্য

শেরপুর টু চট্টগ্রাম ও কক্সবাজার বাস: ভাড়া ও বিস্তারিত

সর্বশেষ তথ্য যাচাই: ১৭ নভেম্বর ২০২৬

শেরপুর টু চট্টগ্রাম বাসের নন-এসি ভাড়া ৯০০ থেকে ১০০০ টাকা। শিহাব এক্সপ্রেসের বিজনেস ক্লাস ১৫০০ ও স্লিপার কোচ ১৮০০ টাকা, আর কক্সবাজারে নন-এসি ১৪০০ থেকে স্লিপার ২৬০০ টাকা। শেরপুর থেকে চট্টগ্রাম গুগল ম্যাপ অনুযায়ী প্রায় ৪৩৮ থেকে ৪৫০ কিলোমিটার, নন-এসিতে ১০-১১ ঘণ্টা আর স্লিপারে ১২-১৩ ঘণ্টা লাগে।

এই পোস্টে শেরপুর থেকে চট্টগ্রাম ও কক্সবাজারের সব বাসের ভাড়া, সময়, রুট ও কাউন্টার নম্বর আছে। শিহাব এক্সপ্রেস, ৪৬ এক্সপ্রেস ও নূর ট্রাভেলসের টিকিট আওয়ার শেরপুরে বুক করা যায়। চট্টগ্রাম বা কক্সবাজারের বাস ও আওয়ার শেরপুরে কোনটির টিকিট আছে জানতে আওয়ার শেরপুর হটলাইন 09617854560 নম্বরে কল করুন অথবা আওয়ার শেরপুর হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে মেসেজ করুন। জেলার সব বাসের তথ্য শেরপুর বাস ডিরেক্টরিতে।

শেরপুর থেকে চট্টগ্রাম ও কক্সবাজারগামী বাস
শেরপুর থেকে চট্টগ্রাম ও কক্সবাজারগামী বাস

শেরপুর টু চট্টগ্রাম ও কক্সবাজার বাসের রুট

শেরপুর থেকে চট্টগ্রামের বাস তিনটি রুটে চলে। ফলে একই গন্তব্যের তিন বাসের দূরত্ব ও সময় একটু আলাদা হয়।

রুটপথবাস
১. ভৈরব হয়েশেরপুর–ভৈরব–ব্রাহ্মণবাড়িয়া–কুমিল্লা–চট্টগ্রাম (শামীমের কক্সবাজার বাস: কুমিল্লা–ফেনী–চট্টগ্রাম–কক্সবাজার)শামীম এন্টারপ্রাইজ, প্রতিনিধি (নন-এসি), চট্টগ্রাম এক্সপ্রেস, আয়েশা পরিবহন, নূর ট্রাভেলস
২. ময়মনসিংহ ও ঢাকা হয়েশেরপুর–ময়মনসিংহ–ঢাকা–কুমিল্লা–চট্টগ্রাম–কক্সবাজারশিহাব এক্সপ্রেস (স্লিপার ও বিজনেস ক্লাস)
৩. জামালপুর, টাঙ্গাইল ও ঢাকা হয়েশেরপুর–জামালপুর–টাঙ্গাইল–ঢাকা–কুমিল্লা–চট্টগ্রাম–কক্সবাজারপ্রতিনিধি এসি

প্রথম রুটের বেশিরভাগ বাস শেরপুর পোস্ট অফিসের সামনে থেকে ছাড়ে। নূর ট্রাভেলস ছাড়ে নবীনগর প্রাইম কাউন্টার থেকে, যায় ফটিকছড়ি পর্যন্ত। প্রতিনিধি এসি বাস পোস্ট অফিসের সামনে থেকে বিকাল ৫:৩০ মিনিটে ছাড়ে, বিস্তারিত দেখুন প্রতিনিধি বাস: জামালপুর টু কক্সবাজার পোস্টে।

শেরপুর টু চট্টগ্রাম বাসের ভাড়া

শুরু ও শেষ গন্তব্যভেদে ভাড়া বদলায়। যেমন নূর ট্রাভেলস রৌমারী থেকে ফটিকছড়ি যায়, আর চট্টগ্রাম এক্সপ্রেস ও আয়েশা রৌমারী থেকে ছেড়ে অলংকার পর্যন্ত যায়। এখানে শুধু শেরপুর থেকে চট্টগ্রামের ভাড়া দেওয়া হয়েছে।

বাসধরনশেরপুর থেকে চট্টগ্রামশেরপুর থেকে কক্সবাজারআওয়ার শেরপুরে টিকিট
শিহাব এক্সপ্রেসবিজনেস ক্লাস১৫০০ টাকা২১০০ টাকাআছে
শিহাব এক্সপ্রেসস্লিপার কোচ১৮০০ টাকা২৬০০ টাকাআছে
প্রতিনিধিএসি১৬০০ টাকা১৮০০ টাকাআছে
প্রতিনিধিনন-এসি১০০০ টাকা—নেই
শামীম এন্টারপ্রাইজনন-এসি৯০০ টাকা১৪০০ টাকানেই
চট্টগ্রাম এক্সপ্রেসনন-এসি৯০০ টাকা—নেই
আয়েশা পরিবহননন-এসি১০০০ টাকা—নেই
নূর ট্রাভেলসনন-এসি১০০০ টাকা—আছে

এই ভাড়া তেলের দাম বাড়ার পর অক্টোবর ২০২৬-এর নতুন ভাড়া। চট্টগ্রাম বা কক্সবাজার থেকে শেরপুর আসার ভাড়াও একই।

শেরপুর টু চট্টগ্রাম বাসের সময়সূচি ও নম্বর

শেরপুর থেকে বাসগুলো বিকাল থেকে সন্ধ্যার মধ্যে ছাড়ে। চট্টগ্রাম থেকে ফেরার সময়ও একই।

বাসশেরপুর থেকে ছাড়েচট্টগ্রাম থেকে ছাড়ে
শিহাব এক্সপ্রেসবিকাল ৫:০০, অষ্টমীতলা
01886153262
বিকাল ৫:০০, ডলফিন মোড়
01919153262
চট্টগ্রাম এক্সপ্রেসসন্ধ্যা ৬:৩০, পোস্ট অফিস
01321646363
সন্ধ্যা ৬:৩০, অলংকার
আয়েশা পরিবহনসন্ধ্যা ৬:৪৫, পোস্ট অফিস
01311800287
সন্ধ্যা ৬:৪৫, অলংকার
01920096092
শামীম এন্টারপ্রাইজসন্ধ্যা ৬:৪৫, পোস্ট অফিস
01861659347, 01971659347
সন্ধ্যা ৭:০০, অলংকার
01954005162
প্রতিনিধিসন্ধ্যা ৭:০০, পোস্ট অফিস
01726564771
সন্ধ্যা ৭:৩০, অলংকার
01724349039
নূর ট্রাভেলসসন্ধ্যা ৭:১৫, নবীনগর প্রাইম কাউন্টার
01929553823
সন্ধ্যা ৬:৩০, অলংকার
01336209494

বুকিং ও সুপারভাইজারের নম্বর

বুকিং/যোগাযোগনম্বর
আওয়ার শেরপুর (অনলাইন, হটলাইন, হোয়াটসঅ্যাপ)হটলাইন 09617854560, হোয়াটসঅ্যাপ 01866065676
সরাসরি সুপারভাইজার: শিহাব এক্সপ্রেস01940380845, 01940380846
সরাসরি সুপারভাইজার: নূর ট্রাভেলস01336209491, 01336209492
সরাসরি সুপারভাইজার: প্রতিনিধি01714822473, 01755564477
সরাসরি সুপারভাইজার: চট্টগ্রাম এক্সপ্রেস01321646360, 01321646361
সরাসরি সুপারভাইজার: আয়েশা পরিবহন01311800280, 01311800281

শেরপুরে বাস কোথা থেকে ছাড়ে?

শামীম, চট্টগ্রাম এক্সপ্রেস, আয়েশা ও প্রতিনিধির কাউন্টার শেরপুর পোস্ট অফিসের সামনে পাশাপাশি সারিবদ্ধ। নূর ট্রাভেলস ও প্রাইমের ডিপো শহরের নবীনগরে। মূল কাউন্টার থানা মোড়ে, কিন্তু শহরের যানজটে সেখানে বাস দাঁড়াতে পারে না। তাই বাস ছাড়ার আগে নবীনগর কাউন্টার থেকে ছাড়ে, যেখানে যাত্রীরা বসতে ও ওয়াশরুমে যেতে পারেন। থানা মোড়ের নম্বরটিই তখন নবীনগরে চলে যায়, ফোন করলে একই জায়গায় সঠিক তথ্য পাবেন। চট্টগ্রামে “অলংকার”, কক্সবাজারে “বাস টার্মিনাল” ও “লাইট হাউজ” থেকে ফিরতি বাস ছাড়ে।

শেরপুর টু চট্টগ্রাম কত সময় লাগে?

গন্তব্যদূরত্বনন-এসিস্লিপার
চট্টগ্রামপ্রায় ৪৩৮ থেকে ৪৫০ কিমি১০-১১ ঘণ্টা১২-১৩ ঘণ্টা
কক্সবাজার৫৭০ থেকে ৫৮০ কিমি১৩-১৪ ঘন্টা১৫-১৬ ঘণ্টা

তিন রুটের দূরত্ব একটু আলাদা, তাই সময়ও কিছুটা কমবেশি হয়। যানজট, সড়কের অবস্থা ও বিরতির ওপরও নির্ভর করে।

শেরপুর টু কক্সবাজার বাসের সময়সূচি ও নম্বর

তিনটি বাস তিন রুট দিয়ে কক্সবাজার যায়: শিহাব এক্সপ্রেস (ময়মনসিংহ ও ঢাকা হয়ে), প্রতিনিধি (জামালপুর, টাঙ্গাইল ও ঢাকা হয়ে) এবং শামীম এন্টারপ্রাইজ (ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনী হয়ে)।

বাসশেরপুর থেকে ছাড়েকক্সবাজার থেকে ছাড়েআওয়ার শেরপুরে টিকিট
শিহাব এক্সপ্রেসবিকাল ৫:০০, অষ্টমীতলা
01886153262
বিকাল ৫:০০, ডলফিন মোড়
01919153262
আছে
প্রতিনিধি (এসি)বিকাল ৫:৩০, পোস্ট অফিস
01726564771
বিকাল ৪:৩০, লাইট হাউজ
01787655101
আছে
শামীম এন্টারপ্রাইজবিকাল ৫:০০, পোস্ট অফিস
01861659347, 01971659347
বিকাল ৪:৩০, বাস টার্মিনাল
01821097223
নেই

সুপারভাইজার: শিহাব 01940380845, 01940380846; প্রতিনিধি 01787655106, 01787655107।

শেরপুর থেকে কক্সবাজার বাস সার্ভিস
শেরপুর থেকে কক্সবাজার বাস সার্ভিস

শিহাব এক্সপ্রেস: স্লিপার ও বিজনেস ক্লাস

শিহাব এক্সপ্রেস শেরপুর থেকে ময়মনসিংহ ও ঢাকা হয়ে কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার যায়। বিস্তারিত শিহাব এক্সপ্রেস পোস্টে।

শিহাব এক্সপ্রেস স্লিপার কোচ, শেরপুর–চট্টগ্রাম–কক্সবাজার
শিহাব এক্সপ্রেস স্লিপার কোচ, শেরপুর–চট্টগ্রাম–কক্সবাজার

নূর ট্রাভেলস ও শামীম এন্টারপ্রাইজ

নূর ট্রাভেলস নন-এসি, নবীনগর থেকে সন্ধ্যা ৭:১৫-তে ছেড়ে ফটিকছড়ি যায়। এর টিকিট আওয়ার শেরপুরে আছে।

নূর ট্রাভেলস বাস, শেরপুর থেকে চট্টগ্রাম ও ফটিকছড়ি রুটে
নূর ট্রাভেলস বাস, শেরপুর থেকে চট্টগ্রাম ও ফটিকছড়ি রুটে

শামীম এন্টারপ্রাইজ শেরপুর থেকে চট্টগ্রাম ও কক্সবাজার দুই রুটেই চলে।

শামীম এন্টারপ্রাইজ নন-এসি বাস, শেরপুর থেকে চট্টগ্রাম ও কক্সবাজার
শামীম এন্টারপ্রাইজ নন-এসি বাস, শেরপুর থেকে চট্টগ্রাম ও কক্সবাজার

ময়মনসিংহ টু চট্টগ্রাম ও কক্সবাজার বাস

ময়মনসিংহ থেকে শিহাব এক্সপ্রেস ও ৪৬ এক্সপ্রেস ঢাকা হয়ে চট্টগ্রাম ও কক্সবাজার যায়। দুটোই বিজনেস ক্লাস ও স্লিপার কোচ, টিকিট আওয়ার শেরপুরে বুক হয়। ৪৬ এক্সপ্রেসের ভাড়া ময়মনসিংহ থেকে চট্টগ্রাম ১৪০০/১৭০০ টাকা, কক্সবাজার ১৮০০/২২০০ টাকা (বিজনেস/স্লিপার)। কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ফেরার তথ্যও একই।

শেরপুর টু কুমিল্লা বাস

শেরপুর থেকে চট্টগ্রাম ও কক্সবাজারের সব বাস কুমিল্লা হয়ে যায়। কুমিল্লার জন্য আলাদা ভাড়া নির্ধারিত নেই। কুমিল্লায় নামতে চাইলে টিকিট নেওয়ার সময় কাউন্টার বা আওয়ার শেরপুরে জানিয়ে নিন। ভৈরব রুটে শামীম, প্রতিনিধি, চট্টগ্রাম এক্সপ্রেস, আয়েশা ও নূর, আর ঢাকা রুটে শিহাব ও প্রতিনিধি এসি কুমিল্লা পার হয়।

আওয়ার শেরপুরে অনলাইন টিকিট বুকিং

শিহাব এক্সপ্রেস, ৪৬ এক্সপ্রেস, প্রতিনিধি এসি ও নূর ট্রাভেলসের টিকিট bus.oursherpur.com-এ অথবা আওয়ার শেরপুর অ্যাপে বুক করা যায়। স্থান, গন্তব্য ও তারিখ দিয়ে খুঁজে ফাঁকা সিট বেছে বুকিং করুন, এসএমএস ও পিডিএফ টিকিট সংরক্ষণ করুন। আওয়ার শেরপুরে বুক করা শিহাব, ৪৬ এক্সপ্রেস ও নূর ট্রাভেলসের টিকিটের রিফান্ড আওয়ার শেরপুরের নিয়মে হয়।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

শেরপুর টু চট্টগ্রাম বাসের ভাড়া কত?

নন-এসি ৯০০ থেকে ১০০০ টাকা। প্রতিনিধি এসি ১৬০০, শিহাব বিজনেস ক্লাস ১৫০০ ও স্লিপার ১৮০০ টাকা।

শেরপুর টু কক্সবাজার বাসের ভাড়া কত?

শামীম নন-এসি ১৪০০, প্রতিনিধি এসি ১৮০০, শিহাব বিজনেস ক্লাস ২১০০ ও স্লিপার ২৬০০ টাকা।

শেরপুর থেকে চট্টগ্রাম কত কিলোমিটার, কত সময় লাগে?

গুগল ম্যাপ অনুযায়ী প্রায় ৫৮০ কিলোমিটার। নন-এসিতে ১২-১৩ ঘণ্টা, স্লিপারে ১৩-১৪ ঘণ্টা।

চট্টগ্রাম টু শেরপুর বাস কখন ছাড়ে?

চট্টগ্রাম থেকে বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭:৩০-এর মধ্যে সব বাস ছাড়ে। শিহাব বিকাল ৫:০০, চট্টগ্রাম এক্সপ্রেস ও নূর সন্ধ্যা ৬:৩০, আয়েশা ৬:৪৫, শামীম ৭:০০ ও প্রতিনিধি ৭:৩০।

কক্সবাজার টু শেরপুর কোন কোন বাস চলে?

শিহাব এক্সপ্রেস, শামীম এন্টারপ্রাইজ ও প্রতিনিধি।

প্রতিনিধি বাসের কাউন্টার নম্বর কত?

শেরপুর 01726564771, চট্টগ্রাম (অলংকার) 01724349039, কক্সবাজার (লাইট হাউজ) 01787655101।

চট্টগ্রাম এক্সপ্রেস শেরপুর কখন ছাড়ে?

সন্ধ্যা ৬:৩০ মিনিটে, শেরপুর পোস্ট অফিসের সামনে থেকে। নম্বর 01321646363।

জামালপুর থেকে কক্সবাজারের বাস আছে কি?

হ্যাঁ, প্রতিনিধি এসি শেরপুর থেকে জামালপুর হয়ে কক্সবাজার যায়। বিস্তারিত প্রতিনিধি বাসের পোস্টে।

শেরপুর থেকে চট্টগ্রাম-কক্সবাজারের কোন বাসের টিকিট অনলাইনে পাব?

শিহাব এক্সপ্রেস, ৪৬ এক্সপ্রেস, প্রতিনিধি এসি ও নূর ট্রাভেলস।

বুকিংয়ের জন্য কোন নম্বরে যোগাযোগ করব?

আওয়ার শেরপুর হটলাইন 09617854560 নম্বরে কল করে অথবা আওয়ার শেরপুর হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে মেসেজ করে জানতে পারবেন কোন বাসের টিকিট আওয়ার শেরপুরে আছে। অনলাইনে যান bus.oursherpur.com-এ।

চট্টগ্রাম-কক্সবাজারের টিকিট বুক করবেন?

আওয়ার শেরপুর হটলাইন 09617854560 ও হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে যোগাযোগ করুন। অথবা অনলাইনে বাস টিকিট বুক করুন, কিংবা আওয়ার শেরপুর অ্যাপ ডাউনলোড করুন।

তথ্যসূত্র: শেরপুরের কাউন্টার ও সুপারভাইজারগণ।

মতামত দিন

5 thoughts on “শেরপুর টু চট্টগ্রাম ও কক্সবাজার বাস: ভাড়া ও বিস্তারিত”

  1. মোঃ দেলোয়ার হোসেন

    এটাকে আমাদের পিলার কনটেন্ট হিসেবে তৈরি করেছি, যেন শেরপুর টু চট্টগ্রাম, কক্সবাজার বা কক্সবাজার টু শেরপুর আসা-যাওয়ার জন্য মানুষের তথ্য প্রাপ্তি ও অনলাইনে টিকিট বুকিং সহজ হয়ে যায়। এই আর্টিকেট হবে শেরপুরের সবচেয়ে আপডেট আর্টিকেল।

  2. আফরোজা নাজনীন

    নূর ট্রাভেলসের টিকিট নিয়েছিলাম আওয়ার শেরপুর থেকে, সুপারভাইজার ছিলো ফারহান ভাই। ওনি অনেক ভালো মানুষ।