সর্বশেষ তথ্য যাচাই: ১৫ নভেম্বর ২০২৬
সিলেট টু শেরপুর বাস এবং শেরপুর টু সিলেট বাস প্রতিদিন সন্ধ্যা থেকে রাতে চলে। এই রুটে প্রাইম পরিবহন, জালালাবাদ পরিবহন, আল-জান্নাহ এক্সপ্রেস ও শাহী ভ্রমণ নামে ৪টি নন-এসি নাইট কোচ আছে। শেরপুর থেকে সিলেটের ভাড়া ৮০০ থেকে ৯০০ টাকা। দূরত্ব প্রায় সাড়ে ৩০০ কিলোমিটার, সময় লাগে ৮-৯ ঘণ্টা।
আওয়ার শেরপুর হটলাইন 09617854560 নম্বরে কল করে অথবা আওয়ার শেরপুর হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে মেসেজ করে সিলেটের বাসের টিকিট বুক করতে পারবেন। প্রাইম, আল-জান্নাহ ও শাহী ভ্রমণের টিকিট অনলাইনেও পাওয়া যায়।
এই পোস্টের শেরপুর হলো ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা। সিলেট বা মৌলভীবাজার জেলার কোনো শেরপুর এখানে বোঝানো হয়নি। রৌমারী, বকশীগঞ্জ, শ্রীবরদী, শেরপুর, নকলা, ফুলপুর ও আশপাশের যাত্রীরা এই বাসগুলোতে সিলেট যেতে পারেন।
যা যা আছে এই পোস্টে

এক নজরে শেরপুর টু সিলেট বাস সার্ভিস
| বাস | রুট | জনপ্রতি ভাড়া | অনলাইন টিকিট |
|---|---|---|---|
| প্রাইম পরিবহন | শেরপুর–সিলেট | ৯০০ টাকা | আছে |
| প্রাইম পরিবহন | বকশীগঞ্জ–সিলেট | ১,০০০ টাকা | আছে |
| জালালাবাদ পরিবহন | শেরপুর–সিলেট | ৮০০ টাকা | নেই |
| আল-জান্নাহ এক্সপ্রেস | শেরপুর–সিলেট | ৮০০ টাকা | আছে |
| শাহী ভ্রমণ | ফুলপুর–সিলেট | ৭০০ টাকা | আছে |
| শাহী ভ্রমণ | শেরপুর–সিলেট | ৮৫০ টাকা | আছে |
| শাহী ভ্রমণ | বকশীগঞ্জ–সিলেট | ৯০০ টাকা | আছে |
| শাহী ভ্রমণ | রৌমারী–সিলেট | ১,০০০ টাকা | আছে |
দূরত্ব, সময় ও বাসের ধরন
| বিষয় | তথ্য |
|---|---|
| শেরপুর থেকে সিলেট | প্রায় সাড়ে ৩০০ কিলোমিটার, ৮-৯ ঘণ্টা |
| শেরপুর থেকে মৌলভীবাজার | প্রায় ৩০০ কিলোমিটার, সাড়ে ৭ থেকে ৮ ঘণ্টা |
| বাসের ধরন | সবগুলো নন-এসি, ৪০ সিট |
| চেসিস | প্রাইম ১জে, বাকি তিনটি লিল্যান্ড |
| চলার সময় | সন্ধ্যা থেকে রাত, নাইট কোচ |
শেরপুর থেকে সিলেটের পথে শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার পড়ে। তাই ওই দুই এলাকার যাত্রীরাও এই বাসে যেতে পারেন। শেরপুর থেকে সিলেটে কোনো এসি বাস নেই। ৪টি বাসই নন-এসি।
শেরপুর টু সিলেট বাসের সময়সূচি
শেরপুর থেকে সিলেটগামী বাসগুলো সাধারণত সন্ধ্যা থেকে রাতের মধ্যে ছাড়ে। সিলেট থেকেও সন্ধ্যা থেকে রাতে শেরপুরের উদ্দেশে বাস ছাড়ে। জালালাবাদ ও আল-জান্নাহ শেরপুর থেকেই ছাড়ে, প্রাইম ও শাহী ভ্রমণ আরও আগে বকশীগঞ্জ, শ্রীবরদী বা রৌমারী থেকে রওনা হয়।
| বাস | শেরপুর থেকে ছাড়ে | সিলেট থেকে ছাড়ে |
|---|---|---|
| প্রাইম পরিবহন | সন্ধ্যা ৭:৩০ | রাত ৯:০০ |
| জালালাবাদ পরিবহন | সন্ধ্যা ৭:৩০ | রাত ৮:৩০ |
| আল-জান্নাহ এক্সপ্রেস | রাত ৮:৩০ | সন্ধ্যা ৮:০০ |
| শাহী ভ্রমণ | রাত ৮:৪৫ | সন্ধ্যা ৭:০০ |
বিশেষ দ্রষ্টব্য: সময়সূচি অপারেটর ও কাউন্টার কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী দেওয়া হয়েছে। সময় বা তথ্য পরিবর্তন হলে আওয়ার শেরপুর টিম দ্রুত আপডেট করার চেষ্টা করে।
শেরপুর থেকে সিলেটের রুট
শাহী ভ্রমণ রৌমারী, সানন্দাবাড়ী, বকশীগঞ্জ, ঝগড়ারচর, শেরপুর, ফুলপুর, ময়মনসিংহ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার হয়ে সিলেট যায়। প্রাইম, জালালাবাদ ও আল-জান্নাহ সাধারণ রুট: শেরপুর–ফুলপুর–ময়মনসিংহ–ভৈরব–শ্রীমঙ্গল–মৌলভীবাজার–সিলেট।

প্রাইম পরিবহন: শেরপুর–সিলেট
প্রাইম পরিবহন এই রুটের নিয়মিত অপারেটরগুলোর একটি। বাসটি ১জে চেসিসের, নন-এসি, ৪০ সিটের। শ্রীবরদী, বকশীগঞ্জ ও শেরপুর হয়ে সিলেট যায়। শেরপুর থেকে ভাড়া ৯০০ টাকা, বকশীগঞ্জ থেকে ১,০০০ টাকা। অনলাইন টিকিট আওয়ার শেরপুরে পাওয়া যায়।
| কাউন্টার | মোবাইল নম্বর | ছাড়ার সময় |
|---|---|---|
| নবীনগর, শেরপুর | 01929553823 | সন্ধ্যা ৭:৩০ |
| বটতলা, শ্রীবরদী | — | সন্ধ্যা ৬:৩০ |
| কদমতলী, সিলেট | 01734682897 | রাত ৯:০০ |
| সুপারভাইজার | 01734682803, 01734682804 | — |
জালালাবাদ পরিবহন
জালালাবাদ শেরপুর–সিলেট রুটের পুরোনো বাস সার্ভিসগুলোর একটি। প্রতিদিন দুই দিক থেকেই বাস চলে। বাসটি লিল্যান্ড চেসিসের নন-এসি, ৪০ সিটের। শেরপুর থেকে সিলেটের ভাড়া ৮০০ টাকা। এর অনলাইন টিকিট আওয়ার শেরপুরে নেই। কাউন্টার বা সুপারভাইজারের নম্বরে ফোন করে সিট নিশ্চিত করুন।
| কাউন্টার | মোবাইল নম্বর | ছাড়ার সময় |
|---|---|---|
| নবীনগর, শেরপুর | 01901355493 | সন্ধ্যা ৭:৩০ |
| কদমতলী, সিলেট | 01711323126, 01718538037 | রাত ৮:৩০ |
| সুপারভাইজার | 01901355494, 01901355495 | — |
আল-জান্নাহ এক্সপ্রেস
আল-জান্নাহ এক্সপ্রেস শেরপুর হয়ে মৌলভীবাজার ও সিলেট রুটে যাত্রী পরিবহন করে। ২০২৬ সালের জানুয়ারি মাসে এই পরিবহনের যাত্রা শুরু হয়। শেরপুর থেকে সিলেটের ভাড়া ৮০০ টাকা। বাসটি লিল্যান্ড চেসিসের নন-এসি, ৪০ সিটের। অনলাইন টিকিট আওয়ার শেরপুরের ওয়েবসাইট ও অ্যাপে পাওয়া যায়।
| কাউন্টার | মোবাইল নম্বর | ছাড়ার সময় |
|---|---|---|
| শেরপুর | 01349228203, 01349228204 | রাত ৮:৩০ |
| সিলেট | 01349228207 | সন্ধ্যা ৮:০০ |
| সুপারভাইজার | 01349228205, 01349228206 | — |
শাহী ভ্রমণ
শাহী ভ্রমণ এই রুটের নতুন অপারেটর। রৌমারী থেকে বকশীগঞ্জ ও শেরপুর হয়ে সিলেট যাতায়াতের সুবিধা আছে। বাসটি লিল্যান্ড চেসিসের নন-এসি, ৪০ সিটের। অনলাইন টিকিট আওয়ার শেরপুরের ওয়েবসাইট ও অ্যাপে পাওয়া যায়।

| যাত্রার স্থান | গন্তব্য | জনপ্রতি ভাড়া |
|---|---|---|
| রৌমারী | সিলেট | ১,০০০ টাকা |
| বকশীগঞ্জ | সিলেট | ৯০০ টাকা |
| শেরপুর | সিলেট | ৮৫০ টাকা |
| ফুলপুর | সিলেট | ৭০০ টাকা |
| কাউন্টার | মোবাইল নম্বর | ছাড়ার সময় |
|---|---|---|
| রৌমারী | 01905397052, 01701967855 | সন্ধ্যা ৫:৩০ |
| শেরপুর | 01901355488 | রাত ৮:৩০ |
| মৌলভীবাজার | 01712516378 | রাত ৮:০০ |
| সিলেট | 01901355489 | সন্ধ্যা ৭:০০ |
| সুপারভাইজার | 01901355485, 01901355486 | — |
ময়মনসিংহ ও জামালপুর থেকে সিলেট
ময়মনসিংহ থেকে সিলেট যেতে শেরপুরের এই বাসগুলো দিয়েই যাতায়াত করা যায়। ভাড়া শেরপুর থেকে সিলেটের ভাড়ার সমান। জামালপুর থেকে সরাসরি বাস নেই। তবে শেরপুর এসে এই বাসগুলোতে সিলেট যাওয়া সহজ, কারণ শেরপুর থেকে জামালপুরে সিএনজি সবসময় পাওয়া যায়।
শেরপুর–সিলেট রুটে অনলাইন বাস টিকিট বুকিং
প্রাইম পরিবহন, আল-জান্নাহ এক্সপ্রেস ও শাহী ভ্রমণের টিকিট অনলাইনে কাটতে পারবেন। জালালাবাদের জন্য কাউন্টার বা সুপারভাইজারে যোগাযোগ করুন। অনলাইনে টিকিট কাটার ধাপ:
- bus.oursherpur.com ওয়েবসাইট বা আওয়ার শেরপুর অ্যাপে প্রবেশ করুন।
- স্থান হিসেবে শেরপুর অথবা সিলেট নির্বাচন করুন।
- গন্তব্য ও যাত্রার তারিখ বেছে নিন।
- বাস ও সিট নির্বাচন করুন।
- যাত্রীর তথ্য দিয়ে বুকিং শেষ করুন।
বুকিংয়ে সমস্যা হলে আওয়ার শেরপুর হটলাইন 09617854560 বা হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে যোগাযোগ করুন।
শেরপুর থেকে ঢাকা ও অন্য জেলার বাসের তথ্য দেখুন ঢাকা টু শেরপুর বাসের সময়সূচি পোস্টে। সব বাস কাউন্টারের তালিকা আছে শেরপুর জেলার বাস ডিরেক্টরিতে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
শেরপুর থেকে সিলেট কোন কোন বাস চলে?
শেরপুর থেকে সিলেট প্রাইম পরিবহন, জালালাবাদ পরিবহন, আল-জান্নাহ এক্সপ্রেস ও শাহী ভ্রমণ চলে। সবগুলো নন-এসি নাইট কোচ।
শেরপুর টু সিলেট ও সিলেট টু শেরপুর বাসের ভাড়া কত?
দুই দিকেই জনপ্রতি ভাড়া ৮০০ থেকে ৯০০ টাকা। জালালাবাদ, আল-জান্নাহ ও শাহী ভ্রমণে শেরপুর থেকে ৮০০ টাকা, প্রাইমে ৯০০ টাকা। বকশীগঞ্জ থেকে ৯০০-১,০০০ টাকা।
শেরপুর টু সিলেট কত কিলোমিটার, কত সময় লাগে?
দূরত্ব প্রায় সাড়ে ৩০০ কিলোমিটার। বাসে সময় লাগে ৮-৯ ঘণ্টা। শেরপুর থেকে মৌলভীবাজার প্রায় ৩০০ কিলোমিটার, সময় লাগে সাড়ে ৭ থেকে ৮ ঘণ্টা।
শেরপুর থেকে সিলেট প্রাইম বাস কখন ছাড়ে?
প্রাইম পরিবহনের শেরপুর নবীনগর কাউন্টার থেকে সন্ধ্যা ৭:৩০ এ বাস ছাড়ে। শ্রীবরদীর বটতলা থেকে ছাড়ে সন্ধ্যা ৬:৩০ এ।
সিলেট থেকে শেরপুর বাস কখন ছাড়ে?
প্রাইম পরিবহন রাত ৯:০০, জালালাবাদ রাত ৮:৩০, আল-জান্নাহ এক্সপ্রেস সন্ধ্যা ৮:০০ এবং শাহী ভ্রমণ সন্ধ্যা ৭:০০ এ সিলেট থেকে ছাড়ে।
ময়মনসিংহ বা জামালপুর থেকে সিলেট যাওয়া যায়?
ময়মনসিংহ থেকে শেরপুরের এই বাসগুলো দিয়ে সিলেট যাওয়া যায়, ভাড়া শেরপুরের সমান। জামালপুর থেকে সরাসরি বাস নেই, শেরপুর এসে বাস ধরা সহজ।
শেরপুর টু সুনামগঞ্জ বাস আছে?
শেরপুর টু সুনামগঞ্জ সরাসরি বাস নেই। তবে আওয়ার শেরপুর হটলাইনে যোগাযোগ করে সিলেটের টিকিট নেওয়া যায় বা অ্যাপ থেকেও বুকিং করা যায়।
শেরপুর থেকে সিলেট এসি বাস আছে?
না। এই রুটে ৪টি বাসই নন-এসি। প্রতিটিতে ৪০টি সিট।
শেরপুর টু সিলেট বাসের অনলাইন টিকিট কোথায় পাব?
প্রাইম, আল-জান্নাহ ও শাহী ভ্রমণের টিকিট bus.oursherpur.com ওয়েবসাইট ও আওয়ার শেরপুর অ্যাপে পাওয়া যায়। জালালাবাদের টিকিট কাউন্টারে নিতে হয়।
শেরপুর টু সিলেট টিকিট বুকিংয়ের জন্য কোন নম্বরে যোগাযোগ করব?
আওয়ার শেরপুর হটলাইন 09617854560 নম্বরে কল করে অথবা আওয়ার শেরপুর হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে মেসেজ করে বুকিং ও তথ্য পাবেন।
সিলেটের টিকিট বুক করবেন?
আওয়ার শেরপুর হটলাইন 09617854560 ও হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে যোগাযোগ করুন। অনলাইনে বুকিংয়ের জন্য যান bus.oursherpur.com-এ, অথবা আওয়ার শেরপুর অ্যাপ ডাউনলোড করুন।
তথ্যের উৎস ও যাচাই
এই পোস্টের রুট, ভাড়া, কাউন্টার ও যোগাযোগের তথ্য সংগ্রহে আওয়ার শেরপুর টিমের ফিল্ড ভিজিট এবং পরিবহন প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
তথ্যসূত্র: আওয়ার শেরপুর টিমের ফিল্ড ভিজিট। সোহেল, ম্যানেজার, প্রাইম পরিবহন। আব্দুল মালেক, ম্যানেজার, শাহী ভ্রমণ ও জালালাবাদ। পলাশ মালাকার, শেরপুর কাউন্টার মাস্টার, আল-জান্নাহ এক্সপ্রেস। সম্পাদনা ও প্রকাশনা: আওয়ার শেরপুর।

Thank you for share it
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই