▶ অ্যাপ NEW
🏠হোম 🚌বাস টিকিট 🛒শপ 🎓এডমিশন 🏞️ট্যুর 🚗গাড়ি রিজার্ভ 🏨হোটেল 📝ব্লগ 👤আমার অ্যাকাউন্ট
শেরপুর জেলার তথ্য ভান্ডার

শেরপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, বাস, হোটেল ও সকল সেবার নির্ভরযোগ্য তথ্য

শিহাব এক্সপ্রেস: শেরপুর টু কক্সবাজার ভাড়া

শিহাব এক্সপ্রেস স্লিপার কোচ শেরপুর টু কক্সবাজার বাস

সর্বশেষ তথ্য যাচাই: ১৫ নভেম্বর ২০২৬

শিহাব এক্সপ্রেস শেরপুর থেকে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রাম হয়ে কক্সবাজার যায়। বাসটি ডাবল ডেকার, নিচতলায় বিজনেস ক্লাস আর ওপরতলায় স্লিপার কোচ। শেরপুর থেকে কক্সবাজারের ভাড়া বিজনেস ক্লাসে ২,১০০ টাকা, স্লিপার বেডে ২,৬০০ টাকা। শেরপুরের অষ্টমীতলা কাউন্টার থেকে প্রতিদিন বিকাল ৫টায় ছাড়ে।

শিহাব এক্সপ্রেসের অনলাইন বুকিংয়ের প্রধান মাধ্যম আওয়ার শেরপুর। আওয়ার শেরপুর অ্যাপ ও ওয়েবসাইটে সিট দেখে টিকিট কাটতে পারবেন। আওয়ার শেরপুর হটলাইন 09617854560 নম্বরে কল করে অথবা আওয়ার শেরপুর হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে মেসেজ করেও টিকিট বুক করা যায়।

শিহাব এক্সপ্রেস আপার ডেকার স্লিপার কোচ ও ডাবল বেড
শিহাব বাসের আপার ডেকার স্লিপার কোচ ও ডাবল বেড

শিহাব এক্সপ্রেসের তথ্য একনজরে

বিষয়বিস্তারিত তথ্য
বাসের নামশিহাব এক্সপ্রেস
বাসের ধরনডাবল ডেকার: নিচতলায় বিজনেস ক্লাস, ওপরতলায় স্লিপার কোচ
চেসিসলিল্যান্ড
বাসের সংখ্যা২টি, দুই দিক থেকে প্রতিদিন চলে
সিটনিচে ২৮টি বিজনেস ক্লাস, ওপরে ১৫টি স্লিপার বেড
রুটশেরপুর–ময়মনসিংহ–ঢাকা–কুমিল্লা–চট্টগ্রাম–কক্সবাজার
শেরপুর থেকে ছাড়েপ্রতিদিন বিকাল ৫টা (অষ্টমীতলা কাউন্টার)
কক্সবাজার থেকে ছাড়েপ্রতিদিন বিকাল ৫টা (ডলফিন মোড় কাউন্টার)
দূরত্ব ও সময়শেরপুর–চট্টগ্রাম প্রায় ৪৩০ কিমি, ১০-১১ ঘণ্টা। শেরপুর–কক্সবাজার ৫৮০ কিমি, ১৫-১৬ ঘণ্টা
চালু হয়েছে১০ এপ্রিল ২০২৬ থেকে

বিশেষ দ্রষ্টব্য: ভাড়া, সময়সূচি ও সিটের প্রাপ্যতা বদলাতে পারে। আওয়ার শেরপুর টিম এই তথ্য নিয়মিত হালনাগাদ করে।

শিহাব এক্সপ্রেসের ভাড়া

দূরত্ব অনুযায়ী ভাড়া আলাদা। তেলের দাম বাড়ার পর ১ অক্টোবর থেকে এই নতুন ভাড়া চলছে। কক্সবাজার থেকে শেরপুরের ভাড়াও একই।

রুটবিজনেস ক্লাসস্লিপার বেড
শেরপুর থেকে কক্সবাজার২,১০০ টাকা২,৬০০ টাকা
ময়মনসিংহ থেকে কক্সবাজার১,৯০০ টাকা২,৪০০ টাকা
শেরপুর থেকে চট্টগ্রাম১,৫০০ টাকা১,৮০০ টাকা
ময়মনসিংহ থেকে চট্টগ্রাম১,৪০০ টাকা১,৬০০ টাকা
শিহাব এক্সপ্রেস লোয়ার ডেকার বিজনেস ক্লাস সিট
এই এক্সপ্রেস লোয়ার ডেকার বিজনেস ক্লাস সিট

নিচতলায় বাম পাশে সিঙ্গেল সিট এবং ডান পাশে ডাবল সিট। ওপরতলায়ও একইভাবে সিঙ্গেল ও ডাবল স্লিপার বেড আছে।

শিহাব এক্সপ্রেসের রুট ও সময়সূচি

শেরপুর থেকে কক্সবাজার যায় একটি বাস, কক্সবাজার থেকে শেরপুর আসে আরেকটি। দুটোই বিকাল ৫টায় ছাড়ে এবং একই পথে চলে।

  • শেরপুর থেকে কক্সবাজার: শেরপুরের অষ্টমীতলা কাউন্টার থেকে প্রতিদিন বিকাল ৫টায়।
  • কক্সবাজার থেকে শেরপুর: কক্সবাজারের ডলফিন মোড় (বিকাশ বিল্ডিং) কাউন্টার থেকে প্রতিদিন বিকাল ৫টায়।

যানজট ও রাস্তার অবস্থার কারণে পৌঁছানোর সময় বদলায়। সাধারণত সকাল ৮-৯টায় নামিয়ে দেয়।

পথে কোথায় কোথায় ওঠা যায়

শেরপুর ছাড়া ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, মাওনা ও আব্দুল্লাহপুর থেকেও যাত্রী ওঠে। নিচের সময় আনুমানিক।

স্থানআনুমানিক সময়
শেরপুর (অষ্টমীতলা)বিকাল ৫:০০
ময়মনসিংহ ব্রিজ ও বাইপাসসন্ধ্যা ৭:০০
ত্রিশালরাত ৮:০০
ভালুকারাত ৯:৩০
মাওনারাত ১০:০০
আব্দুল্লাহপুর (ঢাকা)রাত ১০:৩০ থেকে ১১:০০

মাওনায় বাস একবার চা-বিরতি দেয়, ওয়াশরুমের জন্য। কুমিল্লায় ফুড ভ্যালি রেস্টুরেন্টে মধ্যরাতে হোটেল বিরতি, যাওয়া-আসা দুই পথেই। জামালপুরের যাত্রীরা সরাসরি বাসে উঠতে পারেন না, শেরপুরে এসে উঠতে হয়।

শিহাব এক্সপ্রেস বাসের সুবিধা

  • বিজনেস ক্লাস ও স্লিপার কোচ
  • সিঙ্গেল ও ডাবল স্লিপার বেড
  • পর্যাপ্ত লেগ স্পেস
  • ফ্রি ওয়াই-ফাই
  • মোবাইল চার্জ দেওয়ার সুবিধা
  • বালিশ, কম্বল ও রিডিং লাইট
  • লাগেজ রাখার সুবিধা (গাইডের কাছ থেকে টোকেন নিতে হয়)
  • বিনামূল্যে পানি

সুবিধা কখনো কিছু কমবেশি হতে পারে।

শিহাব এক্সপ্রেস কাউন্টার নম্বর ও বুকিং

শিহাব এক্সপ্রেসের টিকিট, সিট ও তথ্যের জন্য আওয়ার শেরপুর হটলাইন 09617854560 নম্বরে কল করুন অথবা আওয়ার শেরপুর হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে মেসেজ করুন। অ্যাপ বা ওয়েবসাইটে সিট দেখে সরাসরি বুকিংও করা যায়।

যোগাযোগনম্বর
আওয়ার শেরপুর হটলাইন09617854560
আওয়ার শেরপুর হোয়াটসঅ্যাপ01866065676

সরাসরি কাউন্টার

কাউন্টারনম্বর
শেরপুর অষ্টমীতলা কাউন্টার01886153262
কক্সবাজার ডলফিন মোড় কাউন্টার01919153262

কাউন্টারেও সরাসরি টিকিট নেওয়া যায়। সুপারভাইজারের নম্বর প্রকাশ করা হয় না। বুকিংসহ সব কাজ আওয়ার শেরপুরের মাধ্যমে করা যায়। ফোন নম্বর বদলালে আওয়ার শেরপুর হটলাইন বা হোয়াটসঅ্যাপে যাচাই করে নিন।

অনলাইনে শিহাব এক্সপ্রেসের টিকিট বুকিং

শেরপুর টু কক্সবাজার, কক্সবাজার টু শেরপুর ও চট্টগ্রাম টু ময়মনসিংহসহ বিভিন্ন রুটের টিকিট ভ্রমণের তারিখ অনুযায়ী কাটতে পারবেন। আওয়ার শেরপুরের বুকিং রিফান্ড আওয়ার শেরপুরের নিয়ম অনুযায়ী হয়। কাউন্টারের অফলাইন টিকিটে আলাদা রিফান্ড নীতি নেই।

  1. bus.oursherpur.com ওয়েবসাইট বা আওয়ার শেরপুর অ্যাপে প্রবেশ করুন।
  2. স্থান ও গন্তব্য নির্বাচন করুন।
  3. ভ্রমণের তারিখ দিয়ে সার্চ করুন।
  4. শিহাব এক্সপ্রেসের পাশে “সিট দেখুন” বাটনে ক্লিক করে পরের ধাপগুলো অনুসরণ করুন।
  5. পেমেন্ট শেষে PDF টিকিট ডাউনলোড করে রাখুন এবং ভ্রমণের সময় সুপারভাইজারকে দেখান।

আওয়ার শেরপুর হটলাইন 09617854560 ও আওয়ার শেরপুর হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে সাহায্য পাবেন। সিটের প্রাপ্যতা বদলায়, তাই আগেই টিকিট নিশ্চিত করুন।

শিহাব এক্সপ্রেস সম্পর্কে

শিহাব এক্সপ্রেসের মালিক মোঃ রইছ উদ্দিন, ম্যানেজার শামছুর রহমান। বাসটি ২০২৬ সালের ১০ এপ্রিল থেকে চলছে।

শিহাব এক্সপ্রেস উদ্বোধনের দিন মালিক মোঃ রইছ উদ্দিনের সাথে আওয়ার শেরপুরের প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেন
শিহাব স্লিপার কোচ উদ্বোধনের দিন মালিক মোঃ রইছ উদ্দিনের সাথে আওয়ার শেরপুরের প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেন

কক্সবাজার ও চট্টগ্রাম রুটের অন্যান্য বাস

এসি বাসে কক্সবাজার যেতে চাইলে প্রতিনিধি পরিবহন দেখতে পারেন। প্রতিনিধি ভিন্ন রুটে শেরপুর থেকে কক্সবাজার যায়, ভাড়া ১,৮০০ টাকা। এই রুটে আরও কয়েকটি নন-এসি বাস চলে। আয়েশা পরিবহন চট্টগ্রাম পর্যন্ত যায়। শামীম এন্টারপ্রাইজের একটি বাস চট্টগ্রাম পর্যন্ত এবং আরেকটি কক্সবাজার পর্যন্ত যায়। এগুলোর টিকিট দরকার হলে আওয়ার শেরপুর হটলাইন 09617854560 বা হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে যোগাযোগ করুন।

ময়মনসিংহ থেকে কক্সবাজারের আরেকটি বাসের তথ্য দেখুন ৪৬ এক্সপ্রেস পোস্টে। চট্টগ্রামের বাসের তালিকা পাবেন শেরপুর টু চট্টগ্রাম বাস পোস্টে এবং সব বাসের তথ্য শেরপুর জেলার বাস ডিরেক্টরিতে।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

শেরপুর টু কক্সবাজার শিহাব এক্সপ্রেস কখন ছাড়ে?

শেরপুরের অষ্টমীতলা কাউন্টার থেকে প্রতিদিন বিকাল ৫টায় ছাড়ে। আগেই অনলাইনে বা কাউন্টারে টিকিট নিশ্চিত করুন, নইলে যাওয়ার দিন সিট নাও পেতে পারেন।

শেরপুর থেকে কক্সবাজার ও চট্টগ্রামের ভাড়া কত?

শেরপুর থেকে কক্সবাজার বিজনেস ক্লাস ২,১০০ টাকা, স্লিপার বেড ২,৬০০ টাকা। শেরপুর থেকে চট্টগ্রাম বিজনেস ক্লাস ১,৫০০ টাকা, স্লিপার বেড ১,৮০০ টাকা।

কক্সবাজার টু শেরপুর শিহাব এক্সপ্রেসের ভাড়া কত?

কক্সবাজার থেকে শেরপুরেও একই ভাড়া। বিজনেস ক্লাস ২,১০০ টাকা এবং স্লিপার বেড ২,৬০০ টাকা।

ময়মনসিংহ টু কক্সবাজার বাস ভাড়া কত?

ময়মনসিংহ থেকে কক্সবাজার বিজনেস ক্লাস ১,৯০০ টাকা, স্লিপার বেড ২,৪০০ টাকা। ময়মনসিংহ থেকে চট্টগ্রাম যথাক্রমে ১,৪০০ ও ১,৬০০ টাকা।

শেরপুর থেকে কক্সবাজার কত কিলোমিটার, কত সময় লাগে?

শেরপুর থেকে কক্সবাজার প্রায় ৫৮০ কিলোমিটার, সময় লাগে ১৫-১৬ ঘণ্টা। শেরপুর থেকে চট্টগ্রাম প্রায় ৪৩০ কিলোমিটার, সময় ১০-১১ ঘণ্টা।

জামালপুর থেকে কক্সবাজার শিহাব এক্সপ্রেসে যাওয়া যায়?

জামালপুর থেকে বাসে ওঠা যায় না। শেরপুরে এসে অষ্টমীতলা কাউন্টার থেকে উঠতে হয়।

শিহাব এক্সপ্রেসের কাউন্টার ও বুকিং নম্বর কত?

শিহাব এক্সপ্রেসের টিকিট ও তথ্যের জন্য আওয়ার শেরপুর হটলাইন 09617854560 নম্বরে কল করুন অথবা আওয়ার শেরপুর হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে মেসেজ করুন। সরাসরি কাউন্টার: শেরপুর অষ্টমীতলা 01886153262, কক্সবাজার ডলফিন মোড় 01919153262।

শিহাব এক্সপ্রেসের টিকিট কি অনলাইনে কাটা যায়?

হ্যাঁ। আওয়ার শেরপুর অ্যাপ ও ওয়েবসাইটে ভ্রমণের তারিখ ও সিট দেখে টিকিট কাটা যায়।

Where can I find Shihab Express online booking?

You can check Shihab Express trip availability and book tickets through the Our Sherpur online bus ticket platform at bus.oursherpur.com or the Our Sherpur app. Select your route and travel date to see seats.

What is the Shihab Express phone number?

The Sherpur Ashtamitola counter is 01886153262 and the Cox’s Bazar Dolphin Mor counter is 01919153262. For Our Sherpur booking help, call the Our Sherpur hotline 09617854560 or WhatsApp 01866065676. Ticket price from Sherpur to Cox’s Bazar is BDT 2,100 for Business Class and BDT 2,600 for a sleeper bed.

শিহাব এক্সপ্রেসের টিকিট বুক করবেন?

আওয়ার শেরপুর হটলাইন 09617854560 ও হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে যোগাযোগ করুন। অনলাইনে বুকিংয়ের জন্য যান bus.oursherpur.com-এ, অথবা আওয়ার শেরপুর অ্যাপ ডাউনলোড করুন।

তথ্যসূত্র: শিহাব এক্সপ্রেসের মালিক মোঃ রইছ উদ্দিন ও ম্যানেজার শামছুর রহমানের কাছ থেকে সংগৃহীত এবং আওয়ার শেরপুর টিমের যাচাইকৃত তথ্য।

মতামত দিন

14 thoughts on “শিহাব এক্সপ্রেস: শেরপুর টু কক্সবাজার ভাড়া”

  1. আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস দেয়। আওয়ার শেরপুর এর জন্য অনেক অনেক অভিনন্দন। এই অনলাইন টিকেট বুকিং এর জন্য অনেক সুবিধা পাওয়া যায় ধন্যবাদ।

    1. সবসময় আওয়ার শেরপুর থেকে টিকিট বুকিং করার জন্য আন্তরিক ধন্যবাদ ভাই