▶ অ্যাপ NEW
🏠হোম 🚌বাস টিকিট 🛒শপ 🎓এডমিশন 🏞️ট্যুর 🚗গাড়ি রিজার্ভ 🏨হোটেল 📝ব্লগ 👤আমার অ্যাকাউন্ট
শেরপুর জেলার তথ্য ভান্ডার

শেরপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, বাস, হোটেল ও সকল সেবার নির্ভরযোগ্য তথ্য

শেরপুর রেড লাইন বাসের সময়, ভাড়া ও নাম্বার

সর্বশেষ তথ্য যাচাই: ১৪ নভেম্বর ২০২৬

শেরপুর রেড লাইন ও শেরপুর টেনিস লাইন হলো শেরপুর থেকে ঢাকা রুটের নন-এসি বাস। রেড লাইন ঢাকার গুলিস্তান এবং নারায়ণগঞ্জ রুটে চলে। টেনিস লাইন চলে শেরপুর থেকে গুলিস্তান। সব বাসের ভাড়া জনপ্রতি ৫৫০ টাকা। এখানে ছাড়ার সময়, কাউন্টার নম্বর, রুট ও বুকিংয়ের তথ্য পাবেন।

টিকিট বুক করতে আওয়ার শেরপুর হটলাইন 09617854560 নম্বরে কল করুন অথবা আওয়ার শেরপুর হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে মেসেজ করুন। আওয়ার শেরপুর অ্যাপ ও ওয়েবসাইটেও রেড লাইনের সব বাসের টিকিট পাওয়া যায়।

শেরপুর রেড লাইন কাউন্টারে আওয়ার শেরপুরের টিকিট বুকিং
শেরপুর রেড লাইন কাউন্টারে আওয়ার শেরপুরের টিকিট বুকিং

শেরপুর রেড লাইন বাসের তথ্য একনজরে

বিষয়বিস্তারিত তথ্য
বাসের ধরননন-এসি, হিনো ১জে চেসিস, ৪০ সিট
ভাড়াজনপ্রতি ৫৫০ টাকা (সব বাসের একই)
শেরপুর কাউন্টারনিউ মার্কেট, হোটেল সম্পদ প্লাজার নিচে
ঢাকার ছাড়ার জায়গাগুলিস্তান দৈনিক বাংলা মোড়। কোনো কাউন্টার নেই, টিকিট বুক করতে হবে অ্যাপ, ওয়েবসাইট, হটলাইন, হোয়াটসঅ্যাপ বা সুপারভাইজার নম্বরে
হোটেল বিরতিময়মনসিংহের চুরখাই এলাকা

শেরপুর রেড লাইন ও টেনিস লাইনের সময়সূচি ও ফোন নম্বর

বাসশেরপুর থেকে ছাড়ার সময়গুলিস্তান থেকে ছাড়ার সময়সুপারভাইজার নম্বর
রেড লাইনরাত ১২:০৫ (তিনানী থেকে রাত ১১:৩০ ছেড়ে আসে)সকাল ৮:০৫01711671686
রেড লাইন-২সকাল ৬:১৫বিকাল ৪:৩০01841001919
টেনিস লাইনরাত ১২:৪৫দুপুর ১:০৫01770774774

রেড লাইন ও টেনিস লাইনের কাউন্টার নম্বর একটাই: 01761797977।

নারায়ণগঞ্জের রেড লাইন

নারায়ণগঞ্জের রেড লাইন প্রতিদিন দুই দিক থেকে রাত ৯:১৫ মিনিটে ছাড়ে। নারায়ণগঞ্জের পঞ্চবটী তেলের পাম্প থেকে বাসটি ছাড়ে। এখানে কোনো কাউন্টার নেই, টিকিট পেতে আওয়ার শেরপুর অ্যাপ, ওয়েবসাইট বা হটলাইন ব্যবহার করুন। নারায়ণগঞ্জ যাওয়া রেড লাইনের নম্বর দুটি: 01337676501 ও 01337676502।

রেড লাইনের রুট

শেরপুর থেকে গুলিস্তান: শেরপুর–নকলা–ফুলপুর–ময়মনসিংহ–গাজীপুর চৌরাস্তা–বোর্ড বাজার–গাজীপুরা-২৭–টঙ্গী–উত্তরা–এয়ারপোর্ট–বনানী–গুলিস্তান। রেড লাইন, রেড লাইন-২ ও টেনিস লাইন এই পথে চলে। ফিরতি পথেও একই রুট।

শেরপুর থেকে নারায়ণগঞ্জ: একই পথে ময়মনসিংহ পর্যন্ত গিয়ে যাত্রাবাড়ী, সাইনবোর্ড, শিবু মার্কেট ও চাষাড়া হয়ে পঞ্চবটী তেলের পাম্পে পৌঁছায়। ফিরতি পথেও একই রুট।

শেরপুর থেকে ঢাকার অন্য বাসের সময় ও ভাড়া দেখুন শেরপুর টু ঢাকা বাসের ভাড়া ও সময়সূচি পোস্টে। সুপ্রীম কোচ বাসের তথ্য সুপ্রীম কোচ বাসের সময়সূচি পোস্টে, আর শেরপুর কালেক্টর বাসের তথ্য শেরপুর কালেক্টর বাস পোস্টে পাবেন। সব বাসের তালিকা শেরপুর জেলার বাস ডিরেক্টরিতে।

নন-এসি শেরপুর টেনিস লাইন বাস
শেরপুর টেনিস লাইন নন-এসি বাস

বাস ও যাত্রার সুবিধা

টেনিস লাইনের আগের নাম ছিল শেরপুর টেনিস ক্লাব। কালো রঙের এই বাসটি তরুণ যাত্রীদের কাছে বেশি পরিচিত। বাসে এসি নেই। আসা-যাওয়া দুই দিকেই ময়মনসিংহের চুরখাইয়ে হোটেল বিরতি হয়।

শেরপুর রেড লাইন নন-এসি বাস
শেরপুর রেড লাইন নন-এসি বাস

টিকিট বুকিং ও যাত্রীদের পরামর্শ

রেড লাইনের সব বাসের টিকিট আওয়ার শেরপুর অ্যাপ, ওয়েবসাইট, হটলাইন ও হোয়াটসঅ্যাপে পাওয়া যায়। গুলিস্তানের যাত্রীরা সুপারভাইজার নম্বরে ফোন করেও সিট নিশ্চিত করতে পারেন। অনলাইনে টিকিট কাটতে যান bus.oursherpur.com-এ।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

শেরপুর রেড লাইন বাসের ভাড়া কত?

জনপ্রতি ভাড়া ৫৫০ টাকা। সব বাসের ভাড়া একই।

শেরপুর থেকে গুলিস্তান রেড লাইন কখন ছাড়ে?

রেড লাইন রাত ১২:০৫ মিনিটে শেরপুর থেকে ছাড়ে। রেড লাইন-২ সকাল ৬:১৫ মিনিটে ছাড়ে। টেনিস লাইন ছাড়ে রাত ১২:৪৫ মিনিটে।

রেড লাইন বাসের টিকিট কি অনলাইনে পাওয়া যায়?

হ্যাঁ। আওয়ার শেরপুর অ্যাপ ও ওয়েবসাইটে রেড লাইনের সব বাসের টিকিট পাওয়া যায়।

শেরপুর রেড লাইন বাসের কাউন্টার নম্বর কোনটি?

শেরপুর রেড লাইন ও টেনিস লাইনের কাউন্টার নম্বর 01761797977। নারায়ণগঞ্জ যাওয়া রেড লাইনের নম্বর 01337676501 ও 01337676502।

গুলিস্তানে রেড লাইনের টিকিট কোথা থেকে নেব?

গুলিস্তানে কাউন্টার নেই। আওয়ার শেরপুর অ্যাপ, ওয়েবসাইট, হটলাইন 09617854560 বা হোয়াটসঅ্যাপ 01866065676 ব্যবহার করে অথবা সুপারভাইজার নম্বরে ফোন করে বুক করতে হবে।

রেড লাইন বাসে কি এসি আছে?

না, রেড লাইন ও টেনিস লাইন দুটোই নন-এসি বাস। বাসের ধরন হিনো ১জে চেসিসের, ৪০ সিট।

টিকিটের জন্য কোন নম্বরে যোগাযোগ করব?

আওয়ার শেরপুর হটলাইন 09617854560 ও হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে যোগাযোগ করে রেড লাইনের টিকিট বুক করতে পারবেন। অ্যাপ ডাউনলোড করতে Google Play থেকে আওয়ার শেরপুর অ্যাপ নিন।

মতামত দিন

1 thought on “শেরপুর রেড লাইন বাসের সময়, ভাড়া ও নাম্বার”

  1. আওয়ার শেরপুর ওয়েবসাইটে অনলাইনে টিকিট বুকিং করে রেড লাইন দিয়ে যত বার এসেছি, সার্ভিস ভালো পেয়েছি।