Our Sherpur

শেরপুর সরকারি মহিলা কলেজ | EIIN 113914

Sherpur Govt. Mohila College

শেরপুর জেলার নারী শিক্ষার অবিস্মরণীয় নাম শেরপুর সরকারি মহিলা কলেজ। গারো পাহাড়ের পাদদেশে, তুলশীমালার সুগন্ধ আর পর্যটন সমৃদ্ধ জেলার হাজার হাজার নারী শিক্ষার্থীর উচ্চশিক্ষার তীর্থ স্থান। এখানে শেরপুর ছাড়াও আশেপাশের জেলা জামালপুর, ময়মনসিংহ ও কুড়িগ্রামের নারীরা লেখাপড়া করতে আসেন।

১৯৭১ সালের গৌরবময় স্বাধীনতার পরপরই স্থানীয় বিদ্যানুরাগী ও সমাজকর্মীরা পিছিয়ে থাকা শেরপুর অঞ্চলে নারী শিক্ষার প্রসারের প্রয়োজনীয়তা অনুভব করেন। এমন পরিস্থিতিতে, ১৯৭২ সালের ২৭শে জুলাই প্রয়াত জমিদার গোপাল দাস চৌধুরীর পরিত্যক্ত বাসভবনের নিকুঞ্জ ছায়ায় প্রতিষ্ঠিত হয় শেরপুর সরকারি মহিলা কলেজ। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসাবে যোগ দিয়েছিলেন ময়মনসিংহ মুসলিম গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা শাহজাদী জাহানারা। বর্তমান অধ্যক্ষ প্রফেসর আ. জ. ম. রেজাউল

শেরপুর সরকারি মহিলা কলেজ

মহিলা কলেজ প্রতিষ্ঠার সাংগঠনিক কমিটি

  • খান বাহাদুর ফজলুর রহমান
  • মোঃ নিজামউদ্দীন আহমেদ
  • মোঃ আনিসুর রহমান (তৎকালীন গভর্ণিং বডির সভাপতি)
  • বিপ্লবী রবি নিয়োগী
  • এডঃ মোঃ আব্দুস সামাদ
  • মুহসীন আলী (তৎকালীন গভর্ণিং বডির সেক্রেটারী)
  • খন্দকার মজিবর রহমান
  • মোঃ আব্দুর রশীদ
  • মোঃ ইমদাদুল হক হীরা
  • পন্ডিত মোঃ ফসিউর রহমান
  • মোঃ আমজাদ হোসেনে
  • সুরেন্দ্র মোহন সাহা
  • মোঃ আহসান উল্লাহ
  • শম্ভুনাথ পোদ্দার
  • মোঃ আবু বকর মিয়া
  • মোঃ ফছিহ উদ্দিন
  • মোঃ দানেশ উদ্দিন আহমদ
  • শৈলেন্দ্র চন্দ্র রায়
  • মোঃ আব্দুর রহমান লিলু
  • মোঃ আবুল কাশেম

উচ্চ মাধ্যমিক (HSC) থেকে শুরু করে উচ্চ শিক্ষা (স্নাতক/অনার্স) পর্যন্ত বিভিন্ন পর্যায়ে এখানে পাঠদান করা হয়। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং নিয়মিতভাবে মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে শ্রেণিকার্যক্রম পরিচালনা করা হয়। কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদের একাডেমিক মান উন্নয়নের পাশাপাশি তাদের মানসিক সুস্থতা ও দক্ষতা বৃদ্ধিতে বিশেষভাবে যত্নশীল।

  • প্রযুক্তিগত: মাল্টিমিডিয়া ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, ডিজিটাল ক্লাস কনটেন্ট।
  • সহ-শিক্ষা কার্যক্রম:
    • বিভিন্ন ক্লাব (যেমনঃ আইসিটি ক্লাব)।
    • বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
    • ক্রীড়া প্রতিযোগিতা।
    • বিএনসিসি, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট।
  • অন্যান্য সম্পদ: গ্রন্থাগার, খেলার মাঠ।
  • সাংস্কৃতিক অনুষ্ঠান
  • শেরপুর সরকারি মহিলা কলেজ ক্লাস রুম
  • এইচএসসি ক্লাস
  • বাংলাদেশ স্কাউটস দিবস
  • পহেলা বৈশাখ
  • মঙ্গল শোভাযাত্রা
  • খেলার মাঠে

শেরপুর সরকারি মহিলা কলেজের মূল উদ্দেশ্য হলো এই প্রতিষ্ঠানকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা। তাদের স্বপ্ন হলো এমন নিবেদিত, দায়িত্বশীল, সুশৃঙ্খল এবং কর্মজীবনের উপযোগী জ্ঞানসমৃদ্ধ শিক্ষার্থী তৈরি করা যারা পরিবার, সমাজ, দেশ ও সর্বোপরি মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে।

অনার্সের বিভাগ

  • দর্শন
  • বাংলা
  • গণিত
  • ইংরেজি
  • আইসিটি
  • অর্থনীতি
  • হিসাব বিজ্ঞান
  • রাষ্ট্রবিজ্ঞান
  • প্রাণীবিদ্যা
  • পদার্থ বিদ্যা
  • রসায়ন
  • উদ্ভিদবিজ্ঞান
  • ইসলামী শিক্ষা
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

শেরপুর সরকারি মহিলা কলেজ এইচএসসি রেজাল্টঃ

সালপরিক্ষার্থীপাশফেইলএ+পাশের হার
২০২৫৮৪৫৫৮৭ ২৫৮০৯৬৯.৪৭%
২০২৪৮৩২৫৫৬২৭৬২৫৬৬.৮৩%
২০২৩৭৭৫৫৮১১৯৪১৩৭৪.৯৭%
২০২২৬৯৭৫৪৬১৫১৫২৭৮.৩৪%
২০২১৭৩৭৭১২২৫৬৩৯৬.৬১%
২০২০৯৭১৯৭১০০ ৬৬১০০%

তথ্যসূত্রঃ

Leave a Reply

Scroll to Top