🏠 হোম 🚌 বাস টিকিট 🛒 শপ 🎓 এডমিশন 🏞 ট্যুর
  • 🚗 গাড়ি রিজার্ভ
  • 🏨 হোটেল
  • 📲 অ্যাপ ইনস্টল করুন

    শেরপুর জেলার তথ্য ভান্ডার

    শেরপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, বাস, হোটেল ও সকল সেবার নির্ভরযোগ্য তথ্য

    ইন্দিলপুর, হারুনুর রশীদ

    ইন্দিলপুর, শ্রীবরদী, শেরপুর

    ইন্দিলপুর, হারুনুর রশীদ

    হারুনুর রশীদ
    লেখক: হারুনুর রশীদ

    গারো পাহাড় পাদদেশে শেরপুর জেলা নাম৷
    শ্রীবরদী উপজেলাধীন ইন্দিলপুর এক গ্রাম৷

    ছাইলেদহ, ছাইতেনদহ, হাঁড়ি-গাঙের ধারা
    এককালে যৌবনা ছিলো, আজকে যেনো মরা!

    চিথলিয়া, কাড়ারপাড়া, অমৃতা, তেজারকান্দি,
    বীরবান্দা, কুড়িকাহনিয়া এই সীমানায় বন্দি৷

    শষ্যদাত্রী সরস ভূমি, সবুজে ভরপুর;
    ইন্দ্র রাজার স্মৃতিধন্য এ গ্রাম ইন্দিলপুর৷

    Products list of Our Sherpur
    শেরপুর জেলার যেসব পণ্য আওয়ার শেরপুর এ পাওয়া যায়।

    আরও দশটি গাঁয়ের মত অতি সাধারণ
    মাটির মত মানুষগুলির সহমর্মী মন৷

    ধর্মভীরু এ গাঁয়ের লোক, নয় ধর্মান্ধ অতি;
    হাজার বছর বহমান তাই সামপ্রদায়িক প্রীতি৷

    ঈদ, রমজান, পূজা, পার্বণ, অষ্টমি স্নান যবে
    হয় পালিত সম্মিলিত, শান্তিপূর্ণভাবে৷

    শিক্ষা-দীক্ষায় অনুরাগী শিশু-যুবা-বুড়া৷
    নিরক্ষরতামুক্ত গ্রাম জানি ”মধ্যপাড়া”৷

    গার্লস’, প্রাইমারি, হাই স্কুল, মাদ্রাসা আছে ভালো৷
    মসজিদে হয় মক্তবশিক্ষা, জ্বালায় জ্ঞানের আলো৷

    উপযোগী রাস্তা-সড়ক, শহর থেকে কাছে;
    প্রতিদিনের প্রয়োজনে ছোট বাজার আছে৷

    পাশেই বিশাল খেলার মাঠে খেলে ছেলের দলে,
    কখনওবা টুর্নামেন্টের খেলাধুলা চলে৷

    নাটক, পিকনিক, মারফতি গান, সাংস্কৃতিক অনুষ্ঠান
    কীর্তি ভরা প্রীতিডোরে আজও তা বহমান৷

    স্বাস্থ্যকেন্দ্র, ডিসপেন্সারি, আছে ডাক্তারবাড়ি;
    কিংবদন্তী ঈদগাহ-মসজিদ আর মাছের হ্যাচারি৷

    নানা পেশার নানা মানুষ, ননান রকম বেশ;
    বৈচিত্র্যময় অভিজ্ঞতায় মধুর পরিবেশ৷

    কতো গুণী ছিলেন-আছেন, মমতাময় প্রাণ৷
    অনুসরণ করে হবো সকাজে আগুয়ান৷

    মানুষ হেথায় সমাজবদ্ধ, সমাজ মেনে চলে৷
    প্রয়োজনেই মিলে সবাই এক পতাকা তলে৷

    দেশের তরে, দশের তরে গাঁয়ের সবাই ত্যাগী৷
    সুখে-দুখে সবার সাথে সবার ভাগাভাগি৷

    মতামত দিন