🏠 হোম 🚌 বাস টিকিট 🛒 শপ 🎓 এডমিশন সার্ভিস 🏞 ট্যুর প্যাকেজ 📰 ব্লগ

স্বচ্ছ ভালোবাসা কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

স্বচ্ছ ভালোবাসা

চলছে অমর একুশে বইমেলা!

এবারের বইমেলায় শেরপুরের উদীয়মান কবি মোঃ রাবিউল ইসলামের “স্বচ্ছ ভালোবাসা নামক” প্রথম একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। বইটির সম্পাদনা করেন ডা. মনির রায়হান। ৭ই ফেব্রুয়ারি বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর স্যার ও শেরপুর জেলার অন্যতম জয়িতা খেতাব প্রাপ্ত আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের উপাধ্যক্ষ ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নাসরিন রহমান। মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধ্বনি বিজ্ঞান বিভাগের অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, শেরপুরের বিশিষ্ট কবি নুরুল ইসলাম মনি, কবি হারুনুর রশীদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

স্বচ্ছ ভালোবাসা

বইয়ের নাম: স্বচ্ছ ভালোবাসা
প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০১৯
প্রকাশনী : প্রত্যয়
সম্পাদক: ডা. মনির রায়হান 
প্রচ্ছদ: প্রত্যয় কম্পিউটার
আলোকচিত্র : আশীষ দে
স্টল নং: ২৫০
মূল্য: ১৩০ টাকা
কী ধরনের বই: কাব্যগ্রন্থ

“স্বচ্ছ ভালোবাসা” বইটি “বই মেলার” পাশাপাশি শেরপুরের আহাম্মদীয়া লাইব্রেরি, রহমানিয়া লাইব্রেরির এবং শ্রীবরদীর সেবা লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে।
সবাইকে বইটি সংগ্রহের আমন্ত্রণ জানাচ্ছি।

মতামত দিন