🏠 হোম 🚌 বাস টিকিট 🛒 শপ 🎓 এডমিশন সার্ভিস 🏞 ট্যুর প্যাকেজ 📰 ব্লগ

সব উন্নয়ন চাই | হারুনুর রশীদ

সব উন্নয়ন চাই

শোন শোন জ্ঞানী-গুণী, সর্ব সাধারণ।
ঐতিহ্যময় শেরপুর জেলার কিছু বিবরণ।
শের আলী গাজীর নামে নাম হইলো শেরপুর।
পাহাড়, নদী, সমতলে সম্পদে ভরপুর।

গারো পাহাড় পাদদেশে রূপে-গুণে ভরা।
তুলশিমালা, ছানার পায়েস স্বাদে গন্ধে কড়া।
এত পেয়েও মনের দুঃখে বুক করে চিন চিন।
যাতায়াতের জন্য দাবি করছি রেললাইন!

শিক্ষা দীক্ষায় পিছিয়ে তাই করছি অনুনয়।
জনস্বার্থে তৈরি করো বিশ্ববিদ্যালয়।
সুচিকিৎসার তীব্র অভাব, বাড়ছে রোগের তেজ!
বিশ্বমানের হাসপাতাল চাই মেডিকেল কলেজ।

পর্যটনের ভালো হোটেল মোটেল তৈরি হলে
রাজস্ব আয় বাড়বে দেশের গুণীজনে বলে।
কৃষি পণ্য উৎপাদনে আমরা অগ্রগামী।
ই পি জেড প্রতিষ্ঠা এবং হিমাগার চাই দামি।

ছোট বড় সবাই মিলে এই দাবি জানাই।
শেরপুর জেলায় একে একে সব উন্নয়ন চাই॥

মতামত দিন