🏠 হোম 🚌 বাস টিকিট 🛒 শপ 🎓 এডমিশন 🏞 ট্যুর
  • 🚗 গাড়ি রিজার্ভ
  • 🏨 হোটেল
  • 📲 অ্যাপ ইনস্টল করুন

    শেরপুর জেলার তথ্য ভান্ডার

    শেরপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, বাস, হোটেল ও সকল সেবার নির্ভরযোগ্য তথ্য

    একনজরে ঝিনাইগাতী উপজেলা

    নকলা উপজেলা

    ঝিনাইগাতী উপজেলা

    শেরপুরের পাহাড়ি কন্যা গারো পাহাড়ের পাদভূমির দক্ষিণ পূর্বাংশ নিয়ে গঠিত প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের সম্বলিত ৯৫ বর্গমাইল আয়তনে ভূখণ্ডে অবস্থিত ঝিনাইগাতী উপজেলা।

    গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত বলে শীত ও গ্রীষ্ম উভয়ের প্রকোপ বেশি। এখানে আবহাওয়া চরম ভাবাপন্ন। এ উপজেলায় বসবাসকারীদের মধ্যে ৯০% মুসলমান, ৫% হিন্দু, ৫% গারো, হাজং, কোচ, কানাই ও ডালু রয়েছে। গারোদের অধিকাংশ খ্রিস্টান ও গরিব। পুরুষ ও মেয়ে উভয় কৃষি কাজ ও বনের শুকনো কাঠ কেটে জীবিকা নির্বাহ করে। তারা নিজেদের তৈরি পোশাক পরিধান করে। তবে চাটাই ও টুলি বোনা ব্যবসা ভাল। উপজাতিদের ভাষা রচিত গীত, নৃত্য বাদ্যযন্ত্র আছে। তারা রকম জাতির উৎসব পালন করে। তার মধ্যে ফসল তোলার উৎসব অত্যন্ত জাঁকজমকপূর্ণ। গারোদের তৈরি দামা, আদুর ও রাং বাজায়। মদ ও মাংস খাওয়ার ধুম পড়ে।

    জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো এ উপজেলায় অবস্থিত। এ উপজেলা বনজ সম্পদে ভরপুর। বর্ডার গার্ড বাংলাদেশ বাহিনী সীমান্ত প্রহরীর কাজ করে।

    প্রশাসনিক এলাকা—
    ? থানা উদ্ভোদনঃ ১ আগষ্ট ১৯৮৩ সাল।
    ? জেলা শহর থেকে দূরত্বঃ ২১ কিলোমিটার।
    ? আয়তনঃ ২৩১ বর্গকিলোমিটার।
    ? জনসংখ্যাঃ ১৬০,৫৫৪ জন প্রায়।
    ? ইউনিয়নঃ ০৭ টি।
    ১. কাংশা
    ২. গৌরীপুর
    ৩. ঝিনাইগাতী
    ৪. ধানশাইল
    ৫. নলকুরা
    ৬. মালিঝিকান্দা
    ৭. হাতিবান্দা
    ? মৌজাঃ ৭৫ টি।
    ? গ্রামঃ ১১৭ টি।
    ? মসজিদঃ ২৫৩ টি।
    ? মন্দির সংখ্যাঃ ৩৭ টি।
    ? গীর্জাঃ ১১ টি।
    ? নদ-নদীঃ ০৪ টি।
    ? হাট-বাজারঃ ২২ টি।
    ? স্টেডিয়ামঃ ০১ টি।
    ? পোস্ট অফিসঃ ১৫ টি।
    ? পোস্ট কোডঃ ২১২০

    শিক্ষা সংক্রান্ত তথ্য —
    ? সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ১০১ টি।
    ? বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ২৭ টি।
    ? এবতেদায়ী মাদ্রাসাঃ ২৩ টি।
    ? মাধ্যমিক বিদ্যালয়ঃ ১৮ টি।
    ? নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৩ টি।
    ? বেসরকারি কলেজঃ ০২ টি।
    ? মহিলা কলেজঃ ০১ টি।
    ? কারিগরী কলেজঃ ০২ টি।
    ? দাখিল মাদ্রাসাঃ ১৩ টি।

    স্বাস্থ্য সংক্রান্ত তথ্য —
    ? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সঃ ০১ টি।
    ? উপস্বাস্থ্য কেন্দ্রঃ ০১ টি।
    ? উপজেলা পরিবার কল্যাণ কেন্দ্রঃ ০৭ টি।
    ? ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রঃ ০১ টি।

    দর্শণীয় স্থান —
    ? গজনী অবকাশ পর্যটন কেন্দ্র
    ? সন্ধ্যাকুড় রাবার বাগান
    ? রাবার ড্যাম
    ? মরিয়ম নগর মিশন


    তথ্য সূত্র-
    ? উইকিপিডিয়া
    ? বাংলাপিডিয়া
    ? শেরপুর জেলার ইতিবৃত্ত (বই)

    মতামত দিন