▶ অ্যাপ NEW
🏠হোম 🚌বাস টিকিট 🛒শপ 🎓এডমিশন 🏞️ট্যুর 🚗গাড়ি রিজার্ভ 🏨হোটেল 📝ব্লগ 👤আমার অ্যাকাউন্ট
শেরপুর জেলার তথ্য ভান্ডার

শেরপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, বাস, হোটেল ও সকল সেবার নির্ভরযোগ্য তথ্য

আমাদের শেরপুর | জাহাঙ্গীর আলম

আমাদের শেরপুর

আমাদের শেরপুর জেলা হলো ভালো,
সবুজের মাঠে আছে জোনাকির আলো।

ছোট বড় নদী আছে আরো আছে বিল,
টাকিমারা, ভেকি বিলে উড়ে কত চিল

গজনীর অবকাশ মধুটিলা পার্ক,
পিকনিক করে চলে জনতার ঝাঁক।

শেরপুর নিয়ে লেখে শতশত কবি,
আমাদের মনে ভাসে সবুজের ছবি।

চাষী ভাই করে শুধু জমাজমি চাষ,
মিলেমিশে দিন কাটে সুখে করি বাস।

আমাদের শেরপুর যাবে ভাই ঘুরে,
সবুজের গান বাজে কোকিলের সুরে।

শের আলী গাজী নামে শেরপুর জেলা,
সেরা নারী জ্যোতি করে ক্রিকেটের খেলা।

এস ভাই শেরপুর মায়ে দিব পিঠা
ভাঁপা পুলি মোয়া মুড়ি লাগে বেশ মিঠা।

মতামত দিন