Our Sherpur

শিহাব এক্সপ্রেস | শেরপুর টু কক্সবাজার স্লিপার কোচ

শিহাব এক্সপ্রেস স্লিপার কোচ শেরপুর টু কক্সবাজার বাস

শেরপুর জেলার আধুনিক ও বিলাশ বহুল একটি বাস হলো শিহাব এক্সপ্রেস। এটি প্রতিদিন শেরপুর থেকে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা হয়ে চট্টগ্রাম ও কক্সবাজার চলাচল করে। উভয় দিক থেকে প্রতিদিন বিকাল ৫টায় ছাড়ে। এই বাসে রয়েছে বিজনেস ক্লাস ও স্লিপার কোচ সুবিধা। নিচে শিহাব এক্সপ্রেসের বিস্তারিত আপডেট তথ্য উপস্থাপন করা হলো-

শেরপুর – ঢাকা সহ অন্য যেকোন জেলার বাসের টিকিট বুকিং করা যায় আওয়ার শেরপুর ওয়েবসাইটে। বুকিং ও যেকোন তথ্যের জন্য হটলাইন 09617854560, হোয়াটসঅ্যাপ 01866065676

শিহাব এক্সপ্রেস স্লিপার কোচের সুবিধা

  • স্লিপার কোচ ও বিজনেস ক্লাস সিটের সুবিধা
  • পর্যাপ্ত লেগ স্পেচ
  • ফ্রি ওয়াইফাই
  • অনলাইন ও অফলাইন টিকিট বুকিং
  • যথেষ্ট লাগেজ রাখার সুবিধা
শিহাব এক্সপ্রেস স্লিপার কোচ
ডাবল স্লিপার বেড

শিহাব এক্সপ্রেস বিজনেস ক্লাস ও স্লিপারের ভাড়া কত?

এই বাসের নিচের ডেকারে ২৮টি বিজনেস ক্লাস সিট এবং উপরের ডেকারে ১৫টি বিজনেস ক্লাস সিট। ডান পাশের সারিতে ডাবল সিট এবং বাম পাশের সারিতে সিঙ্গেল সিট।

এই বাসের বিজনেস ক্লাসে শেরপুর টু কক্সবাজার ভাড়া ১৭০০ টাকা এবং শেরপুর টু চট্টগ্রাম ভাড়া ১৪০০ টাকা।

স্লিপার কোচে প্রতি জনের ভাড়া শেরপুর টু কক্সবাজার ২৩০০ টাকা এবং শেরপুর টু চট্টগ্রাম ভাড়া ১৮০০ টাকা। এছাড়াও সিট ফাকা থাকা সাপেক্ষে ঢাকা, কুমিল্লা যাতায়াত করা যায়।

শেরপুর অষ্টমীতলা কাউন্টার থেকে প্রতিদিন বিকাল ৫টায় এবং কক্সবাজার ডলফিন মোড় থেকে বিকাল ৫টায় যাতায়াত শুরু করে। এরপর সকাল ৭-৮টায় গন্তব্যে পৌছাতে পারে। জ্যাম থাকলে আরও বিলম্ব হয়।

শেরপুর কাউন্টারে যোগাযোগ নাম্বার 01717153262, 01905637563

শিহাব এক্সপ্রেস বিজেনস ক্লাস সিট
বিজেনস ক্লাস সিট

এই বাসটি শুরুতে ৪৬ এক্সপ্রেস ব্যানারে সার্ভিস শুরু করেছিল। পরবর্তীতে শুধু শিহাব এক্সপ্রেস নামেই চলাচল শুরু করেছে। এখন তাদের বহরে ২টি বাস চলাচল করে। অর্থাৎ উভয় দিক থেকে ১টা করে বাস ছাড়ে সমানে। তাই কক্সবাজার থেকে শেরপুর চলাচল করা যায় রাতে। এই বাসের আগে মোমেনশাহী এক্সপ্রেস নামে আরেকটু বাস শেরপুরে প্রবেশের মাধ্যমেই প্রথম স্লিপার কোচের আগম হয়। স্লিপার কোচ ছাড়াও শেরপুর টু চট্টগ্রাম কক্সবাজার নিয়মিত এসি ও নন এসি অনেকগুলো বাস চলাচল করে। তবে সবগুলো বাসই যাতায়াত করে রাতে। দিনে কোন বাস চলাচল করে না এই রুটে।

Leave a Reply

Scroll to Top