আমরা শেরপুরকে ইন্টারনেটে তুলে এনেছি
শেরপুরকে কেন্দ্র করে তৈরি জেলা ব্র্যান্ডিং প্ল্যাটফর্ম, যেখানে জেলার ইতিহাস, পর্যটন, স্থানীয় পণ্য, বাস, ট্যুর ও জরুরি সেবা এক জায়গায় তুলে ধরা হয়।
শেরপুর জেলা ওয়েবসাইট কী?
এটি শেরপুরকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি জেলা ব্র্যান্ডিং স্টার্টআপ। আমাদের মূল উদ্দেশ্য শেরপুর জেলার তথ্য, ইতিহাস, সংস্কৃতি, পর্যটন, স্থানীয় পণ্য ও প্রয়োজনীয় সেবা মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া।
শুরুতে তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পথচলা শুরু হলেও সময়ের সঙ্গে আমরা বিভিন্ন ডিজিটাল সেবাকে এক জায়গায় নিয়ে এসেছি।
শেরপুরের তথ্য, পর্যটন, পণ্য, যাতায়াত ও জরুরি সেবা একটি প্ল্যাটফর্মের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়া।
“পর্যটনের আনন্দে, তুলশীমালার সুগন্ধে”
কেন এই প্ল্যাটফর্ম শুরু হয়েছিল?
“কোন শেরপুর?” প্রশ্ন থেকে বের হয়ে জেলার নিজস্ব পরিচয় ও সম্ভাবনাকে তুলে ধরার চিন্তা থেকেই পথচলা।
বাংলাদেশের প্রতিটি জেলার নিজস্ব ধান, মিষ্টি, হস্তশিল্প ও সংস্কৃতি রয়েছে। কিন্তু ইন্টারনেটে এসব তথ্য সবসময় সহজে পাওয়া যায় না।
এই চিন্তা থেকেই Zilla Website আইডিয়ার জন্ম হয়। ২০১৮ সালের মার্চ মাসে জেলা ওয়েবসাইট আইডিয়াটি দেন ই-ক্যাবের সাবেক ও প্রতিষ্ঠাতা সভাপতি Razib Ahmed।
একটি জেলার মানুষ, পণ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে অনলাইনে দৃশ্যমান করা।
২০১৮ থেকে পথচলা
২০১৮ সালে শুরু হয়ে তথ্য ও পণ্য থেকে সেবা প্ল্যাটফর্মে রূপান্তর।
পথচলা শুরু
oursherpur.com ডোমেইন দিয়ে এই উদ্যোগ শুরু হয়েছিল। লক্ষ্য ছিল শেরপুরকে অনলাইনে তুলে ধরা।
তুলশীমালা চাল
শেরপুরের ঐতিহ্যবাহী সুগন্ধি তুলশীমালা চাল আমরাই প্রথম অনলাইনে প্রচার ও বিক্রির উদ্যোগ গ্রহণ করি।
স্থানীয় মিষ্টি ও পণ্য
মন্ডা, গুড়ের সন্দেশ, ছানার পায়েসসহ বিভিন্ন পরিচিত পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।
সেবা প্ল্যাটফর্মে রূপান্তর
পণ্য থেকে বিভিন্ন ডিজিটাল সেবাকে এক জায়গায় যুক্ত করার কাজ এগিয়ে যায়।
শেরপুরের জন্য ডিজিটাল সেবা
জেলার মানুষের প্রয়োজনকে কেন্দ্র করে বিভিন্ন তথ্য ও সেবাকে এক জায়গায় আনার চেষ্টা।
মোবাইল অ্যাপ
শেরপুরের বিভিন্ন সেবা মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহারের সুযোগ।
অ্যাপ দেখুন →বাস ডিরেক্টরি ও টিকিট
শেরপুরের বাস, রুট, কাউন্টার, সময়সূচি ও অনলাইন টিকিটের তথ্য।
বাস ডিরেক্টরি দেখুন →ভর্তি পরীক্ষার বাস
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন রুটের বাস সংক্রান্ত তথ্য ও সার্ভিস দেওয়া।
ভর্তি সেবা দেখুন →শেরপুর পর্যটন
দর্শনীয় স্থানকে কেন্দ্র করে ট্যুর ও ভ্রমণ সেবা।
ট্যুর প্যাকেজ দেখুন →জরুরি রক্ত সেবা
জরুরি সময়ে রক্তদাতা ও রক্ত সংক্রান্ত তথ্য।
রক্ত সেবা দেখুন →গাড়ি রিজার্ভ ও ভাড়া
বাস, মাইক্রো, প্রাইভেট কারসহ বিভিন্ন গাড়ি রিজার্ভের তথ্য ও বুকিং সুবিধা।
রিজার্ভেশন দেখুন →স্থানীয় পণ্য
তুলশীমালা চালসহ স্থানীয় পণ্য ও ঐতিহ্যবাহী খাবার।
পণ্য দেখুন →জেলার তথ্য
শেরপুর জেলা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য, ইতিহাস ও স্থানীয় বিষয়।
ব্লগ দেখুন →💚 কমিউনিটি ফার্স্ট
শেরপুরের মানুষ, উদ্যোক্তা, কৃষক ও কারিগরদের মধ্যে সংযোগ তৈরিই আমাদের মূল লক্ষ্য।
- স্থানীয় পণ্যকে অনলাইনে তুলে ধরা
- স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার চেষ্টা
- কৃষক ও কারিগরের পণ্য মানুষের কাছে পৌঁছানো
- শেরপুরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রচার
🏆 সেরা তরুণ উদ্যোক্তা
প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেন জেলা ব্র্যান্ডিং ক্যাটাগরিতে জেলা প্রশাসক উদ্যোক্তা পুরস্কার-২০২১ অর্জন করেন।
১৬ জুন ২০২১ তারিখে শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব এই পুরস্কার দেন।
📰 পুরস্কারের সংবাদ — RisingBDমিডিয়ায় আমাদের কার্যক্রম
শেরপুরের তুলশীমালা, মন্ডা, ছানার পায়েস ও ডিজিটাল উদ্যোগ নিয়ে জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন।
‘আওয়ার শেরপুর’ অ্যাপের উদ্বোধন’
প্রতিবেদন পড়ুন →শেরপুরের ঐতিহ্যবাহী ছানার পায়েস
প্রতিবেদন পড়ুন →শেরপুরে বাস টিকেটিং এ গতি ও প্রযুক্তির ছোঁয়া দিলো ‘আওয়ার শেরপুর’
প্রতিবেদন পড়ুন →শেরপুরে অনলাইনেই পাওয়া যাবে বাসের টিকেট’
প্রতিবেদন পড়ুন →নজর কেড়েছে শেরপুরের ছানার পায়েস ও তুলশীমালা চাল
প্রতিবেদন পড়ুন →সুগন্ধী তুলসীমালা ধানে আগ্রহ বাড়ছে শেরপুরে
প্রতিবেদন পড়ুন →শেরপুরে সেরা তরুণ উদ্যোক্তা নির্বাচিত দেলোয়ার হোসেন
প্রতিবেদন পড়ুন →কদর বাড়ছে শেরপুরের সুগন্ধি চাল ‘তুলশীমালা’র!
প্রতিবেদন পড়ুন →ঘরে বসেই কিনুন শেরপুর এর বিখ্যাত মন্ডা
প্রতিবেদন পড়ুন →মোহাম্মদপুরে আওয়ার শেরপুর ডটকমের কাস্টমার মিটআপ
প্রতিবেদন পড়ুন →প্রতিষ্ঠাতা: মো. দেলোয়ার হোসেন
একটি মার্কেটিং কোম্পানিতে চাকরির সূত্রে কুমিল্লা থেকে শেরপুরে আসার পর জেলার জন্য কিছু করার চিন্তা থেকে ২০১৮ সালে এই উদ্যোগের পথচলা শুরু হয়।
পরবর্তীতে ২০২০ সালে তুলশীমালা চালসহ স্থানীয় পণ্য অনলাইনে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে স্থানীয় পণ্য, বাস, ট্যুর, ভর্তি, রক্ত ও রিজার্ভেশন সেবা এক জায়গায় আনার কাজ চলছে।
সাক্ষাৎকার
জেলা ব্র্যান্ডিং ও উদ্যোক্তা কার্যক্রম নিয়ে সাক্ষাৎকার।
শেরপুরের গল্প, শেরপুরের মানুষের হাতেই
শেরপুরের পণ্য, সেবা ও উদ্যোগকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।
