🏠 হোম 🚌 বাস টিকিট 🛒 শপ 🎓 এডমিশন 🏞 ট্যুর
  • 🚗 গাড়ি রিজার্ভ
  • 🏨 হোটেল
  • 📲 অ্যাপ ইনস্টল করুন

    শেরপুর জেলার তথ্য ভান্ডার

    শেরপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, বাস, হোটেল ও সকল সেবার নির্ভরযোগ্য তথ্য

    শেরপুর | হারুনুর রশীদ

    শেরপুর জেলার নামকরণ

    গারোপাহাড় পাদদেশে সবুজে ভরপুর
    মহীয়ান শের আলী গাজী-র এই জেলা শেরপুর৷

    বঙ্গ রাজ্যের একটি বাজু দশকাহনিয়া।
    রাজধানী তার জরিপ শাহের গড়জরিপা৷
    মমিন পাগলা, টিপু শাহের মানবতার সুর,
    কীর্তিমানদের স্মৃতি ধরে অশান্তি সব দূর৷
    মহীয়ান শের আলী গাজী-র এই জেলা শেরপুর৷

    জালের মতো আড়াআড়ি বয়ে চলে নদী।
    পাহাড় বেয়ে ঝর্ণা ধেয়ে চলছে নিরবধি৷
    পাখির ডাকে মানুষ জাগে নিত্য যখন ভোর৷
    নিসর্গতায় পর্যটনে আনন্দ প্রচুর৷
    মহীয়ান শের আলী গাজী-র এই জেলা শেরপুর৷

    নকশি কাঁথা, বাঁশের শিল্প, মুক্তিযোদ্ধার ঘাঁটি;
    আমজনতার ভালোবাসায় পবিত্র এই মাটি৷
    জেলে, তাঁতী, রাজনীতিবিদ আর চাষা-মজুর
    দেশের কাজে সকাল সাঁঝে সব কাজে বিভোর৷

    মহীয়ান শের আলী গাজী-র এই জেলা শেরপুর

    টীকা:

    • বাজু / বাজুহা :– অঙ্গরাজ্য, প্রদেশ, প্রশাসনিক এলাকা …. ৷ মুঘল সম্রাট আকবরের আমলে প্রথমে ‘কামরূপ’ রাজ্যের অধীনস্ত এবং পরে “বঙ্গ” রাজ্যের অধীনস্ত “দশকাহনিয়া” বাজুর রাজধানী ‘গড়জরিপা’৷ এই ‘দশকাহনিয়া’ বাজুর একজন প্রজাহিতৈষী জায়গিরদার ‘শের আলী গাজী’৷ মহীয়ান এই ‘শের আলী গাজী’-র নামানুসারেই এর নাম ‘শেরপুর’৷
    • টিপু শাহ :– পাগল টিপু শাহ৷একজন প্রজাহিতৈষী সূফীসাধক ও সিদ্ধপুরুষ৷ তিনি দশকাহনিয়া বাজু/রাজ্যের স্বাধীনতা ঘোষণা করেছিলেন৷
    • মমিন পাগলা :–বিখ্যাত সূফীসাধক ৷ চাপাতলী সরকারি গোরস্থানে তার সমাধি৷……..

    মতামত দিন