▶ অ্যাপ NEW
🏠হোম 🚌বাস টিকিট 🛒শপ 🎓এডমিশন 🏞️ট্যুর 🚗গাড়ি রিজার্ভ 🏨হোটেল 📝ব্লগ 👤আমার অ্যাকাউন্ট
🚌 Our Sherpur • Bus Directory
✓ কর্তৃপক্ষ দ্বারা ভেরিফাইড🗓 সর্বশেষ আপডেট: লোড হচ্ছে…

শেরপুর বাসের তালিকা: রুট, সময়সূচি ও যোগাযোগ

শেরপুর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী বাসের রুট, ছাড়ার ও ফেরার সময়, কাউন্টারের নম্বর আর অনলাইন বুকিংয়ের তথ্য এক জায়গায়। নিচের শেরপুর বাসের তালিকায় বাসের নাম বা গন্তব্য লিখে সহজেই খুঁজে নিন।

0মোট বাস
0এসি বাস
0নন-এসি বাস
0Our Sherpur বুকিং

🚌 সকল বাসের তথ্য

বাসের নাম, রুট, স্থান, ফোন নম্বর, সময় বা যেকোনো তথ্য লিখে সার্চ করুন।

সব বাস দেখানো হচ্ছে

শেরপুর বাসের তালিকা, রুট ও সময়সূচি

শেরপুর থেকে বিভিন্ন স্থানে চলাচলকারী বাসের তথ্য এক জায়গায়।

শেরপুর বাসের তালিকা

এই বাস ডিরেক্টরিতে শেরপুর জেলার বাসের নাম, রুট, ছাড়ার সময়, ফেরার সময়, কাউন্টার ও সুপারভাইজারের মোবাইল নম্বর এবং সিট বুকিংয়ের তথ্য এক জায়গায় পাবেন। বাসের নাম, রুট, স্থান, ফোন নম্বর, সময়সূচি বা যেকোনো তথ্য লিখে দ্রুত সার্চ করতে পারবেন।

শেরপুর থেকে প্রতিদিন ঢাকার মহাখালী, গাবতলী ও গুলিস্তানের দিকে সবচেয়ে বেশি বাস চলে। এর পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, যশোর, বেনাপোল, বরিশাল ও কুয়াকাটার মতো দূরের রুটেও শেরপুর থেকে সরাসরি বাস পাওয়া যায়। ঝিনাইগাতী, নালিতাবাড়ী, শ্রীবরদী, নকলা আর বকশীগঞ্জ থেকে ছেড়ে অনেক বাস শেরপুর শহর হয়ে যায়, তাই উপজেলা থেকেও যাত্রীরা সহজে উঠতে পারেন।

ডিরেক্টরি কীভাবে ব্যবহার করবেন

  • সার্চ করুন: উপরের ঘরে বাসের নাম, গন্তব্য (যেমন “ঢাকা” বা “কক্সবাজার”) কিংবা কাউন্টারের নম্বর লিখুন।
  • ধরন বেছে নিন: এসি, নন-এসি, স্লিপার বা বিজনেস ক্লাস আলাদা করে দেখতে ফিল্টার ব্যবহার করুন।
  • অনলাইন বুকিং: “Our Sherpur বুকিং আছে” বেছে নিলে শুধু সেই বাসগুলো আসবে, যেগুলোর টিকিট ঘরে বসে কাটা যায়।
  • বিস্তারিত দেখুন: যেকোনো বাসের “বিস্তারিত” বাটনে চাপলে কাউন্টারের নম্বর, সুপারভাইজারের নম্বর আর সময় দেখতে পাবেন। সেখান থেকে সরাসরি কল, নম্বর কপি বা বন্ধুকে শেয়ার করা যায়।

বাসে ভ্রমণের আগে কয়েকটি পরামর্শ

  • ঈদ, পূজা বা লম্বা ছুটির আগে অন্তত কয়েক দিন আগে টিকিট কেটে রাখুন। এ সময় সিট দ্রুত শেষ হয়ে যায়।
  • যাত্রার দিন কাউন্টারে ফোন করে বাস ছাড়ার সময় নিশ্চিত হয়ে নিন। রাস্তা বা আবহাওয়ার কারণে সময় কিছুটা বদলাতে পারে।
  • বাস ছাড়ার অন্তত ২০ থেকে ৩০ মিনিট আগে কাউন্টারে পৌঁছান, আর টিকিট ও মোবাইলে টিকিটের মেসেজ সাথে রাখুন।
  • দূরের রাতের যাত্রায় এসি বা স্লিপার বাস বেছে নিলে যাত্রা আরামদায়ক হয়।

তথ্য পরিবর্তিত হলে Our Sherpur নিয়মিতভাবে বাসের তালিকা ও যোগাযোগের তথ্য আপডেট করার চেষ্টা করে। ভ্রমণের আগে সংশ্লিষ্ট কাউন্টার, অ্যাপ বা বুকিং সিস্টেমে ভাড়া, সিট ও সময় যাচাই করে নেওয়ার পরামর্শ রইলো। ঢাকা রুটের বিস্তারিত সময়সূচি জানতে পড়ুন ঢাকা টু শেরপুর বাসের সময়সূচি।

বাসে ভ্রমণের পাশাপাশি শেরপুরের দর্শনীয় স্থান ও ট্যুর পরিকল্পনার তথ্যও দেখতে পারেন।

📖 এই বাসগুলো নিয়ে বিস্তারিত পড়ুন

Our Sherpur ব্লগ পোস্টে আরও সুনির্দিষ্ট ও বিস্তারিত তথ্য দেখুন।

শেরপুরের বাস নিয়ে সাধারণ জিজ্ঞাসা

শেরপুর থেকে ঢাকা যাওয়ার বাসের তালিকা কোথায় পাব?

এই পেজের সার্চ ঘরে “ঢাকা” বা “মহাখালী” লিখলেই ঢাকাগামী সব বাস আলাদা হয়ে দেখাবে। প্রতিটি বাসের ছাড়ার সময়, ফেরার সময় আর কাউন্টারের নম্বরও সেখানে পাবেন। ঢাকা রুটের বিস্তারিত সময়সূচি আমাদের ঢাকা টু শেরপুর বাসের সময়সূচি লেখায় দেওয়া আছে।

শেরপুরের কোন বাসে অনলাইনে টিকেট কাটা যায়?

যেসব বাসের কার্ডে “Our Sherpur বুকিং: আছে” লেখা, সেগুলোর টিকিট অনলাইনে কাটা যায়। ফিল্টারে “Our Sherpur বুকিং আছে” বেছে নিলে শুধু সেই বাসগুলো দেখাবে। টিকিট কাটতে পারবেন bus.oursherpur.com ওয়েবসাইটে অথবা আওয়ার শেরপুর অ্যাপে।

শেরপুরের বাসের টিকেট বুকিং করতে কোন নম্বরে যোগাযোগ করব?

আওয়ার শেরপুরের মাধ্যমে টিকিট বুকিংয়ের জন্য হটলাইন 09617854560 নম্বরে কল করুন, অথবা হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে মেসেজ দিন। নির্দিষ্ট কোনো বাসের কাউন্টারের নম্বর পেতে সেই বাসের “বিস্তারিত” বাটনে চাপুন।

এসি আর নন-এসি বাসের ভাড়ার পার্থক্য কত?

শেরপুর-ঢাকা রুটে এসি বাসের ভাড়া সাধারণত ৬৫০ থেকে ৮০০ টাকা। নন-এসি গেটলক বাসে প্রায় ৫৫০ টাকা, আর সাধারণ নন-এসি বাসে ৪০০ থেকে ৫০০ টাকা। ঈদ বা বিশেষ সময়ে ভাড়া বদলাতে পারে, তাই টিকিট কাটার আগে কাউন্টারে বা অ্যাপে সর্বশেষ ভাড়া দেখে নিন।

ডিরেক্টরির তথ্য ভুল হলে কীভাবে জানাব?

কোনো বাসের সময়, নম্বর বা রুট ভুল দেখলে বাসের নামসহ হোয়াটসঅ্যাপ 01866065676 নম্বরে মেসেজ দিন, অথবা হটলাইন 09617854560 নম্বরে কল করুন। যোগাযোগ পেজের ফর্ম থেকেও জানাতে পারেন। যাচাই করে আমরা দ্রুত তথ্য ঠিক করে দেব।

নম্বর কপি হয়েছে ✓

মতামত দিন

9 thoughts on “শেরপুর বাসের তালিকা”

  1. খুব ভালো সার্ভিস যে কোন সময় শেরপুর থেকে যে কোন জায়গায় বাসের লোকেশন নাম্বার বাসের নাম সহ সকল তথ্য পাওয়া যায়।
    খুব উপকারী একটা মাধ্যম।
    ধন্যবাদ Our Sherpur ❤️

  2. সানজিদা শারমিন

    এই উদ্যোগের কারণে ভোগান্তি কমেছে, একটা বাসের নাম্বারে যোগাযোগ করতে না পারলে আরেকটাতে অনায়াসে করতে পারি। অনেক ধন্যবাদ আওয়ার শেরপুর❤️