🏠 হোম 🚌 বাস টিকিট 🛒 শপ 🎓 এডমিশন 🏞 ট্যুর
  • 🚗 গাড়ি রিজার্ভ
  • 🏨 হোটেল
  • 📲 অ্যাপ ইনস্টল করুন

    Author name: জ্যোতি পোদ্দার

    কেবলই অবিশ্বাসে সরে সরে যায়

    কেবলই অবিশ্বাসে সরে সরে যায় : জ্যোতি পোদ্দার

    কেবলই অবিশ্বাসে সরে সরে যায় বনে কোনও চিহ্নিত পথ নেই। আড়াআড়ি বা খাড়াখাড়ি যে দিকেই হাঁটি না কেন পথিককেই পথ বাতলে নিতে হয়। যে যে পথিক তার তার পথ। প্রতিটি পথ অনন্য হৃদয়ের পথ। রোড নাম্বার নেই। হোল্ডিং নাম্বার নেই। নেই ট্র্যাফিকিং। ছকেবাঁধা পথ নয় বলেই দলবেঁধে অরণ্যে এলেও সকলে একই পথে হাঁটে না। যার

    কেবলই অবিশ্বাসে সরে সরে যায় : জ্যোতি পোদ্দার বিস্তারিত পড়ুন »

    গারো পাহাড়

    গারো পাহাড়ের চিঠি : দুই

    গারো পাহাড়ের চিঠি : দুই “উঁচু টিলার দু’পাশেই ঢালু। ছোট ছোট নুড়ি বিছানো ঢালুপথ। টানা হেঁটে গেলে হাটুতে টান পড়ে। হাঁপিয়ে উঠে সমান মতো অল্প পরিসরে দাঁড়িয়ে কিছুটা জিড়িয়ে নিতে গিয়ে দেখলাম টিলার এপাশ ওপাশ কেটে কেটে দু’পাশে ঢালু রাস্তা। এপাড় ওপাড়ের যোগাযোগের জন্য এই ঢালু পথ। টিলার কাটা শরীরে নানা লতা গুল্ম ঝুঁলে আছে

    গারো পাহাড়ের চিঠি : দুই বিস্তারিত পড়ুন »

    গারো পাহাড়ের চিঠি : এক

    গারো পাহাড়ের চিঠি : এক

    গারো পাহাড়ের চিঠি : এক চুনিকণ্ঠির মতো একটু উষ্ণতার জন্য তারা আসেননি। তারা এসেছিল নিপীড়নে। জানমাল সম্ভ্রম নিয়ে পালিয়ে এসেছিল সীমান্ত পাড়ি দিয়ে। তখন জমিনে দাগ দেয়া হয়ে গেছে। এপার আমার ওপার তোমার। যার যার তার তার আলাদা উঠান। রাজনীতি কেমন অদ্ভুত! মানুষের জন্য মানুষের দ্বারা রাজনীতি হুট করেই দাগ দিল জমিনে। তোমার মত ভিন্ন

    গারো পাহাড়ের চিঠি : এক বিস্তারিত পড়ুন »

    আকাশপাখিদের যাপনকলা

    যাপনকলা । জ্যোতি পোদ্দার

    যাপনকলা । জ্যোতি পোদ্দার “প্রাণ ও অপ্রাণ সকলকে নিয়েই যাপন। সকলকে নিয়ে সকলের সাথে লতার মতো জড়িয়ে ছড়িয়ে আমাদের বেঁচে থাকা। নানা কর্তাগিরির ভেতর তৎপর হয়ে ওঠা। একার জীবন জীবের না। কথা-বলা-জীব কথা বলে বলে যে পরিসর সৃষ্টি করে তা বৃহৎ জীবনের সাথে সম্পর্কিত– যে জীবন স্থানিক ও কালিকের রঙে রাঙিয়ে ওঠে বটে — সে

    যাপনকলা । জ্যোতি পোদ্দার বিস্তারিত পড়ুন »

    বিশ্ব হাতি দিবস

    গারো পাহাড়ের হাতি : নিজগৃহে পরবাসী

    গারো পাহাড়ের হাতি : নিজগৃহে পরবাসী ”আমার হাতিপ্রীতি বিটিভির বরাতে। টারজান দেখে দেখে। লেঙ্গট পরা টারজান দু’হাতের পাঞ্জা গোল করে মুখে আ আ আ আ ধ্বনি বনের ভেতরে ছড়িয়ে দিচ্ছে আর দূর বনের গভীর থেকে হাতি শুঁড় উঁচিয়ে শরীর নেড়ে ইয়া বড় কান নাড়াতে নাড়াতে দৌড়ে আসছে দেখে তখন শুধু টারজান নয় — নীচে চটে

    গারো পাহাড়ের হাতি : নিজগৃহে পরবাসী বিস্তারিত পড়ুন »

    পাতি লাল পা

    পাখি ও জীবন | জ্যোতি পোদ্দার

    পাখি ও জীবন “সাত সকালে ঘুঘুর উচ্চকিত ডাকে প্লাবিত হচ্ছে বগাডুবি বিলের নিস্তরঙ্গ জলাভূমি। বর্ষা শেষ হয়ে গেছে। তবু বৃষ্টির দাপটে জেরবার জনজীবন। পাহাড়ী ঢলে ভোগাই, মালিঝি, মহারশির শরীর ফুলে ফেঁপে উঠছে। কোথায় কোথায় ভাঙছে পাড়। প্লাবিত হচ্ছে কৃষিজমি, সড়ক কিংবা বসত বাড়ি। বগাডুবিতে পানি দম ধরে আছে। ছোট নৌকায় কেউ কেউ উদোম গাঁয়ে ছুঁড়ছে

    পাখি ও জীবন | জ্যোতি পোদ্দার বিস্তারিত পড়ুন »

    শেরপুরে ছোটকাগজ চর্চা ২-৫

    শেরপুরে ছোটকাগজ চর্চা ২-৫

    শেরপুরে ছোটকাগজ চর্চা ২-৫ জ্যোতি পোদ্দার সময় ১৯৭১। বাংলা ও বাঙালীর এক অগ্নিগর্ভ কাল। একুশে সংকলন ’রক্তের স্বাক্ষর’। রেজাউল ইসলামের প্রযত্নে শেরপুর মহাবিদ্যালয় ছাত্র সংসদের স্মরণিকা। কাঠ খোদায়ের প্রচ্ছদ করেছেন হাবিবুর রহমান। স্থানিক পর্যায়ে কাঠ খোদাই কাজ এটিই প্রথম। পরবর্তীতে বিজন কর্মকার চমৎকার কাঠ খোদাই প্রচ্ছদ বিভিন্ন স্মরণিকায় প্রচ্ছদ হিসেবে ব্যবহৃত হয়েছে। ১৯৭১ সালে ‘রক্তের

    শেরপুরে ছোটকাগজ চর্চা ২-৫ বিস্তারিত পড়ুন »

    শেরপুরে ছোটকাগজ চর্চা

    শেরপুরে ছোটকাগজ চর্চা

    শেরপুরে ছোটকাগজ চর্চা এই উত্তর জনপদের টাউন শেরপুরে ছোটকাগজ চর্চার ইতিহাস খুব বেশী দিনের না। দেশভাগের পূর্বে এখানকার সামন্ত জমিদারদের নিজস্ব পত্রিকা ছিল—ছিল প্রেসও। যত না বাণিজ্যের কারণে মুদ্রণযন্ত্র স্থাপন তার চেয়ে অধিকতর দৃষ্টি ছিল শিল্প সাহিত্য চর্চার পরিসর নির্মাণ করা। যে সময়ে শেরপুরে মুদ্রণ যন্ত্র স্থাপিত হয় তখন টাউন শেরপুর নিতান্তই প্রান্তিকের প্রান্তিক– এক

    শেরপুরে ছোটকাগজ চর্চা বিস্তারিত পড়ুন »

    বিপ্লবী শচী রায়

    শহীদ কমরেড শচী রায়

    শহীদ কমরেড শচী রায় দেশভাগের তাপ ও চাপে বাঙলা তল্লাট তখন অস্থির। ব্রিটিশ উপনিবেশিক শক্তির বিরুদ্ধে নানা শ্রেণি ও পেশাজীবির আন্দোলন সংগ্রম জেল জুলুম ছড়িয়ে পড়েছিল সবখানে। নালিতাবাড়ীও সেই সংগ্রামে সামিল হয়েছিল। কেউ মুসলিম লীগের পক্ষে সামিল হয়ে; কেউ কংগ্রেসের পতাকা তলে আবার কেউ কমিউনিস্টের লাল ঝাণ্ডা উড়িয়ে চরমপন্থার পথ ও মত নিয়ে। এই তিন

    শহীদ কমরেড শচী রায় বিস্তারিত পড়ুন »