শহীদ নাজমুল আহসান
শেরপুর জেলার অন্যতম বীর, নালিতাবাড়ির অলিখিত বীরশ্রেষ্ঠ, অপারেশন কাটাখালীর নায়ক নাজমুল আহসানের জন্ম ১৯৪৯ সালের ২০ জানুয়ারি, নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানী গ্রামে। বাবা মরহুম সেকান্দর আলী তালুকদার ছিলেন পেশায় শিক্ষক, মা নুরজাহান বেগম তালুকদার ছিলেন গৃহিণী। বাবা মা’র ছয় সন্তানের মধ্যে তিনি ছিলেন প্রথম। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন নাজমুল । সে জন্য তিনি পরিবার […]


