Our Sherpur

তুলশীমালার টানে চলে গেলাম রান্নায় – সুলতানা দিপু

সুলতানা দিপু: আমার আবার ধৈর্য অনেক কম? নতুন কিছু হাতে পেলে তখনই ঐইটা দিয়ে কাজ করতে হবে। সব কাজ শেষ করে আম্মু যেই গোসলে ঢুকলো টুপ করে পায়েস বসিয়ে দিলাম। এই প্রথম আমি পায়েস রান্না করলাম। এর আগে আম্মুকে খালি ইন্সট্রাকশন দিতাম? যাইহোক বাসায় লিকুইড দুধ ছিলো না, তাই চা বানানোর টাই দিয়ে দিয়েছি? আম্মু সব সময় পায়েস রান্নার সময় চাল আধ ভাংগা করে নেয় আমি গোটাই রেখে দিয়েছি☺ পায়েস রান্না শেষ। আহা কি স্মেল। আমি শেষে হালকা একটু ঘি দিয়ে আবার নেড়ে বাটিতে পরিবেশন করেছি। স্মেল যেনো আরো দ্বিগুণ বেড়ে গেছে? উপর সাদা এবং কালো কিসমিস? তারপর ফ্রিজে☺ বাসার সবাই খুব মজা করে খেয়েছে।

সুলতানা দিপু

Leave a Reply

Scroll to Top