Our Sherpur

পহেলা বৈশাখে তুলশীমালা – সাদিয়া নেওয়াজ সানি

সাদিয়া নেওয়াজ সানি: নতুন বছর সবার ভালো কাটুক সেই কামনা করি। কেমন কাটছে আজকের অন্য রকম পহেলা বৈশাখ? শরীর মন কিছুই ভালো নেই। মন ভালো করার জন্য রান্না করেছি। ভেবেছিলাম খেয়ে দেয়ে বিকাল এ শাড়ী পড়ে বারান্দায় ছবি তুলবো। কেন যেন মনে টানছে না। টিভি নিউজ দেখে বুকটা ধরফর করছে।? আজকের দুপুরের আয়োজন এ ছিল ভর্তা আর তুলশীমালা চাল এর ভাত।
বাসায় ইলিশ মাছ নেই তাই মাছ এর কিছু করিনি। যদিও ভর্তা ভাত প্রায় ই খাওয়া হয়। আজকে একটু গুছিয়ে খেলাম এই আর কি। মন ভালো নেই, তাই কোন আয়োজন ই ভালো লাগছে না। এমনিতেই বাসায় অসুখ লেগে আছে, ঠান্ডা, কাশি, তাই আর আজকে পান্তা ভাত খাওয়া হয়নি।
বাসায় মাটির বাসন নেই, তাই সিরামিক এর প্লেট এই পরিবেশন করলাম।?
আমার ছবি টা গত বছর এর পহেলা বৈশাখ এর।

সাদিয়া নেওয়াজ সানি। ছবি: বাংলা নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দ।

Leave a Reply

Scroll to Top