Our Sherpur

মন্ডা খাওয়া নিয়ে ছেলেদের কাড়াকাড়ি – Roksana Akther

দেশি পণ্য

রোকসানা আক্তার : ‘প্রিয় উইবাসী, আবারো চলে এলাম রিভিউ নিয়ে। আজ আমি আওয়ার শেরপুরের মন্ডার রিভিউ নিয়ে হাজির হয়েছি। আমাদের সবার প্রিয় দেলোয়ার ভাইয়ার কাছ থেকে আমি শেরপুরের বিখ্যাত মন্ডা নিয়েছিলাম।

অনেক অসাধারণ স্বাদ এই মন্ডার। আগে শুধু দেখতাম, আল্লাহর রহমতে অবশেষে খাওয়ার সৌভাগ্যও হয়েছে। আমার পরিবারের সবাই খুবই পছন্দ করেছে। বিশেষ করে আমার ছেলেরা কার থেকে কে বেশি খাবে তাই নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু করে দিলো।

ভাইয়ার কাস্টমার সার্ভিস অনেক ভালো লেগেছে। ভাইয়া মানুষ হিসেবেও অনেক ভালো মনের। Md. Daloare Hossain ভাইয়ার মন্ডা যারা খেয়েছেন সবাইই জানেন। এতো দারুণ স্বাদ এর। যা বলার অপেক্ষা রাখেনা। আপনাদের আরো একটা সুখবর দিয়ে যাই। মন্ডার প্যাকেজিং এ খুব সুন্দর পরিবর্তন আসতে চলেছে সামনে। যা এইবারের প্যাকেজিং থেকে অনেক গুণ ভালো হবে।

অনেক অনেক শুভকামনা ভাইয়ার আওয়ার শেরপুরের জন্য। ভাইয়াকেও অসংখ্য ধন্যবাদ।’

রোকসানা আক্তার
স্বত্বাধিকারী, অঙ্গ ছোঁয়া

সূত্র : ফেসবুক

Leave a Reply

Scroll to Top