Our Sherpur

দেশীয় খাবার ও পরিবেশনায় রাতের খাবার – Irin Akter Rita

আইরিন আক্তার রিতা : ‘রাত বিরাতে রিভিউ দিতে এলাম। Md. Daloare Hossain ভাইয়ের তুলশীমালা চাল অর্ডার করেই পেয়ে যাই দুই দিনের মধ্যে। কিন্তু চাল টা আমার হাতে এসে পৌঁছায় রাত ৯ টায়। আমি চালের প্যাকেট খুলেই ঘ্রান নিয়ে মনে হলো এখনি খিচুড়ি রান্না করবো তুলশীমালা চাল দিয়ে এবং তাই করলাম সাথে চ্যাপা শুঁটকি ভর্তা আর ধনেপাতা ভর্তা করলাম এবং ডিম ভাজাও ছিল। খিচুড়ি বলে কথা আচার না হলে কি চলে তাই নিজের হাতে তৈরি করা জলপাইয়ের ঝুড়ি আচার নিলাম। দেশিয় ঐতিহ্যবাহী চালের খিচুড়ি খাবো তাই দেশিয় ভাবেই মাটির থালায় নিলাম এবং মাদুর পেতে বসে গেলাম খেতে। অনেক ভালো ছিল চালের ঘ্রান টা খেতে ও খুব মজা ছিল। ধন্যবাদ ভাইয়া আপনাকে ঐতিহ্যবাহী এই চাল সবার ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য। আপনার উদ্যোগের জন্য শুভকামনা এবং দোয়া রইলো।’

সূত্র : ফেসবুক

Leave a Reply

Scroll to Top