শেরপুর জেলার প্রয়োজনীয় তথ্যগুলো ইন্টারনেটে বিনামূল্যে সরবরাহ করার জন্য ২০১৮ সালের ১৩ নভেম্বর Our Sherpur এর যাত্রা শুরু হয়েছিল। তখন থেকে আমরা শেরপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, শিল্প সাহিত্য, স্কুল-কলেজ, বাস, রেস্টুরেন্ট সহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ও সঠিক তথ্য তোলে ধরার জন্য শেরপুরের বিভিন্ন কবি, লেখক, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন মহলের আগ্রহীদের সাথে নিয়ে তথ্য সমৃদ্ধ করে চলছি।
ইন্টারনেটের সুবিধা কাজে লাগিয়ে শেরপুরের বিশেষ পণ্যগুলো তথা তুলশীমালা চাল, মন্ডা, ছানার পায়েস ও গুড়ের সন্দেশ দেশবাসীর কাছে পৌঁছে দিতে আমরা কাজ করছি। আজ আওয়ার শেরপুর এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী! আমাদের অর্জন ও আগামীর পরিকল্পনা নিয়ে কথা বলতে চাই। কারণ আমরা শেরপুর নিয়ে আরও নানাভাবে কাজ করার পথে এগিয়ে চলেছি।
আমাদের দীর্ঘ পথচলায় যারা লেখালেখি করে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা পণ্য ক্রয় করেছেন, ব্যবহার করেছেন, উপহার দিয়েছেন তাদের ভালোবাসা ও সহযোগিতার কৃতজ্ঞতা স্বরূপ আমাদের সকল পণ্যের উপর ২০% ছাড় ঘোষণা করেছি। আজকের উদযাপন আমাদের সকল লেখক, ক্রেতা, শুভাকাঙ্ক্ষীদের জন্য।

আমাদের অগ্রগতি
শুরুর দিক থেকে আমরা শেরপুরের প্রয়োজনীয় তথ্যগুলো আওয়ার শেরপুর এ আপলোড করছি। ২০১৯ সালের শেষ দিকে যখন তুলশীমালা চালের প্রচার শুরু করেছি তখন থেকে আমাদের ব্যবসায়িক কার্যক্রম ফেসবুকে সীমবাদ্ধ ছিল।
ক্রেতারা কোন পণ্য ক্রয় করতে চাইলে কমেন্ট করতেন বা ইনবক্স করতেন। কিছু কিছু ক্ষেত্রেও ফোনেও অর্ডার নিতে হয়েছে, আবার অফলাইন ইভেন্টগুলোতেও বিক্রি করেছি। তবে ভালো সংবাদ হচ্ছে এ বছরের শুরু থেকে আমরা অর্ডার প্রক্রিয়া ওয়েবসাইটে শীফট করেছি। ফলে ক্রেতারা কোন প্রকার ভোগান্তি বা জটিলতা ছাড়াই অনলাইনে অর্ডার ও পেমেন্ট করতে পারছেন। আমরা নানারকম অফার, কুপন ও অন্যান্য সুবিধা দিতে পারছি। ফলে ক্রেতাদের সময় সেভ হচ্ছে, তারা লাভবান হচ্ছেন এবং আমরাও প্রফেশনালভাবে ব্যবসায়ীক কার্যক্রম সামনে এগিয়ে নিতে পারছি।
আওয়ার শেরপুর এর প্রচারণা কার্যক্রম ফেসবুক এর পাশাপাশি ইউটিউব ও লিংকডিনেও সক্রিয়ভাবে হচ্ছে। ফলে আমরা নতুন নতুন মানুষের কাছে পৌঁছতে পারতেছি। যা শেরপুর এর ব্র্যান্ডিং এ নতুন মাত্রা যোগ করেছে। এছাড়াও শেরপুরের স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতির প্রতিনিধিত্বে ইতিবাচক প্রভাব রাখছে।
আগামীর পরিকল্পনা
আমরা আওয়ার শেরপুর এ যত ধরনের তথ্য উপাত্ত সরবরাহ করছি তার মধ্যে শেরপুর থেকে সারাদেশে চলাচল করা বাসগুলোর তথ্যও রয়েছে। আমারা লক্ষ্য করেছি প্রতিদিন বাসের তথ্য খোঁজার জন্য আমাদের ওয়েবসাইটে মানুষ আসেন। তাদের কেউ কেউ ফোনে পর্যন্ত সহযোগিতা চান। কিন্তু শুধু ফোন নাম্বার বা তথ্য সরবরাহ করে তাদের সকল চাহিদা পূরণ করা যায় না। কারণ অনেক সময় বাসের ফোন নাম্বারগুলো বন্ধ পাওয়া যায়।
এই সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা শীঘ্রই অনলাইন বাস টিকিটিং ব্যবস্থা চালু করতে যাচ্ছি। যেন তারা নিজের ফোন বা ল্যাপটপ থেকে অনলাইনে টিকিট কাটতে ও পেমেন্ট করতে পারে। শেরপুর থেকে সারাদেশে যাতায়াতে এই সুবিধা পাবেন যাত্রীরা। From Sherpur to Anywhere – Your Journey Begins in a Click! ট্যাগলাইনকে সামনে রাখে বাস নামে আলাদা একটি ওয়েবসাইট তৈরির কাজ চলমান রয়েছে।
শেরপুরের মানুষের সময় সাশ্রয় করে যাতায়াত সুবিধা সহজ করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করছি এই প্রকল্প বাস মালিক কর্তৃপক্ষ ও যাত্রীদের জন্য সুবিধাজনক হবে এবং তাদের ভ্রমণ ঝামেলাহীন হবে।
যারা দীর্ঘ সময় ধরে আওয়ার শেরপুর এর সাথে ছিলেন তাদের প্রতিকৃজ্ঞতা। সকলের আস্থা ও ভালোবাসা আমাদেরকে নতুন নতুন কার্যক্রম হাতে নিতে উৎসাহীত ও অনুপ্রাণিত করে। আশা করছি ভবিষ্যতে আমরা বহুবছর এইভাবে একসাথে চলতে পারবো এবং নতুন নতুন সুবিধা যুক্ত করতে পারবো।
আমাদের যাত্রার অংশ হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।
শুভেচ্ছান্তে,
মোঃ দেলোয়ার হোসেন
প্রতিষ্ঠাতা, আওয়ার শেরপুর
